টক্সিক মানুষ চিনেন?

টক্সিক মানুষ চিনেন?

আপনার খুব ক্লোজ কেউ আছে, যাকে দেখে মনে হয় সবকিছু ঠিকঠাক, কিন্তু ভিতরে ভিতরে তিনি আপনাকে ধ্বংস করে দিচ্ছে। টক্সিক মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনে বিষের মতো কাজ করে। প্রথমে হয়তো টের পাবেন না, কিন্তু একটা সময় মনে হবে-আপনার চারপাশটা ভারী, মনটা ক্লান্ত। হঠাৎ একটা দিন বুঝবেন,এই ভারটা আসলে মানুষেরই তৈরি। কিন্তু কীভাবে বুঝবেন যে কেউ টক্সিক?▫️▫️ এমন কিছু আচরণ আছে,যেগুলো যদি লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন আপনার জীবনের মানুষটি আসলে আপনার জন্য কতটা ক্ষতিকারক। চলুন, টক্সিক মানুষের আচরণগুলো একটু ভালোভাবে বিশ্লেষণ করি। ১. সবকিছুতে খুঁত ধরার অভ্যাস।▫️▫️ টক্সিক মানুষ এমনভাবে সমালোচনা করে,যেন আপনি কিছুই জানেন না,পারেন না। আপনার ভালো কাজেও তারা ভুল খুঁজে পায়। মজার ব্যাপার হলো,এই সমালোচনা মোটেও গঠনমূলক নয়। বরং,তারা আপনাকে ছোট করার জন্যই এটা করে। ২. কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলে।▫️▫️ তারা এমনভাবে কথা বলে বা কাজ করে যে আপনি নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করেন। তারা আপনাকে দোষারোপ করে নিজের সুবিধামতো পরিস্থিতি গড়ে তোলে। সবসময় মনে হবে আপনি তাদের ইচ্ছার ক্রীড়নক হয়ে গেছেন। ৩. আপনাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা।▫️▫️ তারা আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সবসময় সন্দেহ প্রকাশ করে। হয়তো আপনি নিশ্চিত ছিলেন একটা বিষয়ে,কিন্তু তাদের কথায় সেটা ভুল বলে মনে হতে শুরু করবে। ৪. তাদের সমস্যার জন্য আপনি দায়ী!▫️▫️ তারা সবসময় ভিকটিম। সব সমস্যার দায় তাদের না, বরং পৃথিবীর! তারা কখনো নিজের দোষ স্বীকার করবে না,বরং আপনাকেই দায়ী করবে। আপনি সবসময় অপরাধবোধে ভুগবেন। ৫. কথায় কথায় অভিযোগ।▫️▫️ তাদের চারপাশে সবকিছুই যেন খারাপ। সবকিছুতে তারা অভিযোগ করে। এই নেতিবাচক মানসিকতা ধীরে ধীরে আপনার জীবনেও ছাপ ফেলে। ৬. আপনার অনুভূতি নিয়ে খেলা।▫️▫️ তারা কখনোই আপনার সুখ বা দুঃখ নিয়ে ভাবে না। আপনার কষ্ট,আপনার সুখ-কিছুতেই তাদের কিছু যায় আসে না। এমনকি যখন তারা আপনাকে আঘাত করে, তখনও তাদের মনের কোণায় বিন্দুমাত্র মায়া জন্মায় না। ৭. আপনার ভালো দেখলে অস্বস্তি বোধ করা।▫️▫️ আপনার সফলতা দেখলে তারা কখনোই আনন্দিত হয় না। বরং ঈর্ষান্বিত হয়। আপনার অর্জনকে হালকা করে দেখা,ঠাট্টা করা বা আপনাকে নিচু করার চেষ্টা তারা চালিয়ে যায়। ৮. আচরণে একধরনের দ্বিচারিতা।▫️▫️ একদিন তারা খুব মিষ্টি,আবার পরের দিন হুট করেই দুর্ব্যবহার। এই অস্থিরতা আপনাকে সবসময় একটা মানসিক চাপের মধ্যে রাখে। আপনি বুঝতেই পারবেন না,কখন কীভাবে তাদের সঙ্গে মিশতে হবে। ৯. শুধু নেওয়ার অভ্যাস, কিছুই না দেওয়া।▫️▫️ টক্সিক মানুষের কাছে সম্পর্ক মানে শুধু নেওয়া। তারা আপনাকে ব্যবহার করবে,আপনাকে থেকে সুবিধা নেবে,কিন্তু বিনিময়ে কিছু দেবে না। ১০. আপনার "না"কে গুরুত্ব না দেওয়া।▫️▫️ তারা আপনার ব্যক্তিগত সীমানাকে রেসপেক্ট করে না। আপনার সময়,মতামত বা আরামের কোনো মূল্যই তাদের কাছে নেই। টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসা সহজ নয়,কিন্তু এটা অত্যন্ত জরুরি। জীবনের প্রতিটা মুহূর্তই মূল্যবান। এমন মানুষের সঙ্গে সময় নষ্ট করার চেয়ে নিজের মানসিক শান্তি এবং সুখকেই প্রাধান্য দিন। মনে রাখবেন,যারা আপনাকে ভালোবাসে,তারা কখনো আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে না। সৎ সঙ্গে স্বর্গ বাস, অসৎ সঙ্গে সর্বনাশ।

0 0 Reacts 0 View 94,067 Comment 0
Profile Photo

আমরা কি একটা অদ্ভুত সময় পার করতেছি?

আমরা কি একটা অদ্ভুত সময় পার করতেছি?

কি একটা অদ্ভুত সময় পার করতেছি। নিজের ইচ্ছের বিরুদ্ধে কতশত কাজ করে ফেলতেছি। কেউ কিছু বললে আগের মতো কষ্ট হয়...Read more

0 0 Reacts 0 View 58,347 Comment 0

ব্যন্ডের পেছনে না ছুটে নিজেকে ব্রান্ড বানানোর চেষ্টা করো!

ব্যন্ডের পেছনে না ছুটে নিজেকে ব্রান্ড বানানোর চেষ্টা করো!

তুমি আইফোন নিয়ে দাঁড়ালে তোমাকে কেউ দেখবে না সবাই আইফোনটা দেখবে। ইলন মাস্ক আইফোন নিয়ে দাঁড়ালে কেউ আইফোন দেখবে না...Read more

0 0 Reacts 2 View 97,271 Comment 0

প্রতিদিন নিজেকে উন্নত করার উপায় কি?

প্রতিদিন নিজেকে উন্নত করার উপায় কি?

প্রতিদিন নিজেকে ১% উন্নতি করুন: ৩০ দিনে হয়ে উঠবেন এক নতুন আপনি.... বড় পরিবর্তনের শুরু হয় ছোট পদক্ষেপে। প্রতিদিন মাত্র ১%...Read more

0 0 Reacts 0 View 28,993 Comment 0

শিক্ষার মর্যাদা কি অর্থের তুলনায় শ্রেষ্ঠ?

শিক্ষার মর্যাদা কি অর্থের তুলনায় শ্রেষ্ঠ?

শিক্ষার মর্যাদা অর্থের তুলনায় শ্রেষ্ঠ। এতো এতো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি করে কত টাকা বেতন পাও? সিঙ্গারা বিক্রি করে মাসে...Read more

0 0 Reacts 0 View 49,716 Comment 0

জীবনের প্রতিকূলতাকে জয় করে সফলতার জয় করার উপায়!

জীবনের প্রতিকূলতাকে জয় করে সফলতার জয় করার উপায়!

জীবনের প্রতিকূলতাকে জয় করে সফলতার জয় করার উপায় নিচে তুলে ধরা হল। ভূমিকাঃ- ছোট্ট গ্রামের ছেলে রাজু। বাড়িতে মা-বাবা আর ছোট...Read more

0 0 Reacts 0 View 115,985 Comment 0

অতিরিক্ত ভালো মানুষ হওয়া কি বুদ্ধিমানের কাজ?

অতিরিক্ত ভালো মানুষ হওয়া কি বুদ্ধিমানের কাজ?

অনেকেই ভাবে, সবসময় নরম ও ভালো হলে সবাই তাকে পছন্দ করবে। কিন্তু বাস্তবে কী হয়? মানুষ ভালো মানুষকে দুর্বল ভাবে,...Read more

0 0 Reacts 0 View 82,911 Comment 0

জীবনের সবচেয়ে বড় ক্ষতি কি?

মানুষ সাধারণত ভাবে তার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হলো কিছু হারিয়ে ফেলা। কিন্তু সময়ের সাথে বুঝতে পারে, সবচেয়ে বড় ক্ষতি হারানো...Read more

0 0 Reacts 0 View 19,903 Comment 0

টাকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ উক্তি!

টাকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ উক্তি!

টাকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ উক্তি নিচে উপস্থাপন করা হল। ০১) যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে! আর টাকা না থাকলে,...Read more

0 0 Reacts 1 View 115,629 Comment 0

সময়ের মূল্য কিভাবে বুঝতে চান?

সময়ের মূল্য কিভাবে বুঝতে চান?

সময়ের মূল্য যেভাবে বুঝতে চান তাই নিচে তুলে ধরা হল। ● ১ বছরের মূল্য বুঝতে চান? ➺ তাকে জিজ্ঞেস করুন, যে পরীক্ষায়...Read more

0 0 Reacts 0 View 74,146 Comment 0

বিয়ে বাড়িতে অতিথি হয়ে যাওয়ার পর কি করবেন?

বিয়ে বাড়িতে অতিথি হয়ে যাওয়ার পর কি করবেন?

আপনি যখন বিয়ে বাড়িতে অতিথি হয়ে যাবেন, তখন কিছু বেসিক ম‍্যানার মাথায় রাখবেন। ❑ আপনি অতিথি, আপনার বিয়ে না, এ বিষয়টা...Read more

0 0 Reacts 0 View 32,231 Comment 0