কখন সম্পর্ক থেকে বের হয়ে আসা জরুরি?

কখন সম্পর্ক থেকে বের হয়ে আসা জরুরি?

জীবন মানেই একের পর এক সম্পর্কের বাঁধন—কখনো তা মায়ার, কখনো ভালোবাসার, কখনো আবার কেবলই সামাজিক দায়িত্বের। পরিবার, বন্ধু, প্রেম, সঙ্গী—এই সবকিছু মিলিয়ে গড়ে ওঠে আমাদের জীবনের গল্প। কিন্তু প্রতিটি গল্প কি সুখের হয়? সব সম্পর্ক কি আমাদের প্রাণভরে বাঁচতে দেয়? অনেক সময় সম্পর্কটা আর সম্পর্ক থাকে না, হয়ে ওঠে একরকম মানসিক বন্দিত্ব। তবু আমরা আঁকড়ে ধরি—ভাবি, হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে, সঙ্গীটা বদলাবে, ভালোবাসাটা ফিরে আসবে, পুরনো দিনগুলো আবার ফিরে আসবে। কিন্তু আসলেই কি তা আসে? প্রতিদিনের অবহেলা, চুপচাপ অপমান, বোঝার ভান করা মানুষটা—সব মিলিয়ে একসময় নিজেকেই আর চেনা যায় না। যে মানুষ একসময় চোখের তারায় ছিল, তার চোখেই আজ কেবল তাচ্ছিল্য। যে সম্পর্ক একদিন ছিল আশ্রয়, আজ সে-ই সবচেয়ে বড় ঝড়। ভাঙা বিশ্বাস, ফাঁকা চোখ, আর নিঃশব্দ কান্না—এসবের নাম তো ভালোবাসা নয়। ভালোবাসা তো শান্তি দেয়, সাহস দেয়। যদি সেই ভালোবাসাই আজ ভয় আর অস্থিরতার নাম হয়ে ওঠে, তাহলে নিজের ভেতরের ছোট্ট শিশুটাকে আর কতদিন আঘাত করবে? একটা সময় আসে, যখন বোঝা যায়। এই সম্পর্কটা আর নিজের নয়। যেখানে কথা বললেও শোনা হয় না, কষ্ট পেলেও কেউ অনুভব করে না। ভালোবাসলেও তাতে আর সাড়া মেলে না! সেই জায়গায় থেকে যাওয়াটা মানে নিজের আত্মাকে ধীরে ধীরে মেরে ফেলা। সবসময়ই সম্পর্ক বাঁচানোর চেষ্টা করা উচিৎ! কিন্তু একতরফা চেষ্টায় কোনো গল্প কখনও পূর্ণতা পায় না। যদি প্রতিবার আপনিই বোঝান, আপনিই ক্ষমা চান, আপনিই ভালো থাকবার লড়াই করেন—তবে সেটা আর সম্পর্ক নয়, নিঃস্ব হওয়ার একপেশে যুদ্ধ। একটা কথা খুব সত্যি—ভালোবাসা যতটা শক্তি দেয়, খারাপ সম্পর্ক ঠিক ততটাই ভেঙে দেয়। তাই ভেবে দেখুন, আপনি কি সেই সম্পর্কেই আছেন যা আপনাকে ভালো রাখে? নাকি কেবল দিনের পর দিন ক্ষয়ে ফেলছে, নিঃশব্দে কাঁদাচ্ছে? মনে রাখবেন, সম্পর্ক থেকে সরে আসা মানেই আপনি ব্যর্থ নন। বরং সেটা প্রমাণ করে—আপনি নিজেকে ভালোবাসেন, নিজের শান্তিকে গুরুত্ব দেন। কষ্ট দিয়ে সাজানো একখানা সম্পর্ক থেকে বেরিয়ে আসা মানে নিজের জন্য নতুন সূর্যের অপেক্ষা করা। সবকিছু ছাড়লেও, নিজেকে যেন না হারান। জীবন খুবই ক্ষণিকের। সেখানে এমন কিছু ধরে রাখার মানে নেই, যা প্রতিদিন আপনাকে ভেঙে দেয়। সম্পর্ক যদি ভালোবাসা না হয়ে, কেবল বোঝা হয়ে দাঁড়ায়—তাহলে তাকে মুক্তি দেওয়াটাই সবচেয়ে বড় ভালোবাসা—নিজের প্রতি। কারণ আপনি ভালো থাকারই যোগ্য। সুখী হবারই অধিকার আপনার আছে। আর জীবন? সে তো প্রতিক্ষায়.... নতুন আলো, নতুন গল্প, নতুন শান্তির।

0 0 Reacts 0 View 73,570 Comment 0
Profile Photo

ভালোবাসা মানে কি এবং ভালোবাসা কাকে বলে?

ভালোবাসা মানে কি এবং ভালোবাসা কাকে বলে?

ভালোবাসা মানে হচ্ছে আপনি যাকে ভালোবাসেন তাঁর সম্পূর্ণ অস্তিত্বটাকেই আপনাকে ভালোবাসতে হবে। তাঁকে আপনার কাছে একদম নিখুঁত মনে করতে হবে। সে...Read more

0 0 Reacts 0 View 58,601 Comment 0

নারীর মন পাওয়া উপায় কি?

নারীর মন পাওয়া, সে একটু কঠিন বৈকি! কথায় আছে, নারীর মন স্বয়ং বিধাতাও বোঝে না! সেখানে পুরুষেরা বুঝে উঠবেন নারীর...Read more

0 0 Reacts 1 View 24,878 Comment 0

একজন পুরুষ কেমন স্ত্রী অপছন্দ করে?

একজন পুরুষ কেমন স্ত্রী অপছন্দ করে?

একজন পুরুষ যেরকম স্ত্রী অপছন্দ করে তাই নিচে তুলে ধরা হল। ◑ অভিযোগকারিণী নারী :- যে নারী সমস্যা ও জটিলতা সৃষ্টি...Read more

0 0 Reacts 0 View 120,127 Comment 0

অভিনয় করতে কি যোগ্যতা লাগে?

অভিনয় করতে কি যোগ্যতা লাগে?

অভিনয় করতে যোগ্যতা লাগে, ভয়াবহ রকমের যোগ্যতা। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও। পর্দার অভিনয় আমরা চায়ের দোকানে বসে জাজ করি,...Read more

0 0 Reacts 0 View 60,715 Comment 0

দাম্পত্য জীবনে এত লুকোচুরি কেন?

দাম্পত্য জীবনে এত লুকোচুরি কেন?

পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যাচার আর লুকোচুরি করা হয় স্বামী–স্ত্রী সম্পর্কে! একজন আরেকজনের কাছে লুকিয়ে রাখা কিংবা সম্পর্ক টিকিয়ে রাখার তাগিদে...Read more

0 0 Reacts 4 View 14,678 Comment 0

ভালোবাসার আসল অনুভুতি গুলো কি?

ভালোবাসার আসল অনুভুতি গুলো কি?

মানুষের চেহারা দেইখা প্রথম প্রথম যখন ভাল লাগে, তখন মনে হয়- এত সুন্দর একটা মানুষের সব আবদার রাখা যায়। সব...Read more

1 0 Reacts 1 View 41,826 Comment 0

পুরুষ মানুষের ভালোবাসা কেন দেখা যায় না?

পুরুষ মানুষের ভালোবাসা কেন দেখা যায় না?

একজন পুরুষ মানুষের ভালোবাসা দেখা যায় না... দেখা যায় শুধু তার দায়িত্ববোধ। যে মানুষটা খেয়াল করে রোজ আপনার খোঁজ খবর রাখে, আপনি...Read more

0 0 Reacts 3 View 13,555 Comment 0

ভুল করা মানুষমাত্রই কি স্বাভাবিক?

ভুল করা মানুষমাত্রই কি স্বাভাবিক?

আত্মসম্মানের কথা না ভেবে ভালোবাসার জন্য মানুষটাকে পাওয়ার আশায় যে ভুল স্বীকার কর। সে আসলে প্রমাণ করে ভালোবাসার গভীরতা আর...Read more

0 0 Reacts 0 View 47,109 Comment 0

ধনী ব্যক্তিরা কিভাবে চিন্তা করে?

ধনী ব্যক্তিরা কিভাবে চিন্তা করে?

ধনী ব্যক্তিরা কিভাবে চিন্তা করে। এই বই হতে ১০টি শিক্ষা : 01. Wealth Begins in the Mind:ধনী হবার মানসিকতা পোষন...Read more

0 0 Reacts 1 View 28,358 Comment 0

নারী-পুরুষের চাওয়া, আসলে কতটা আলাদা?

নারী-পুরুষের চাওয়া, আসলে কতটা আলাদা?

🌸 নারী-পুরুষের চাওয়া, আসলে কতটা আলাদা তাই নিচে তুলে ধরা হল। একটু খেয়াল করুন, চাওয়া-পাওয়ার দিক থেকে কে এগিয়ে? সবাই বলে — 👉...Read more

0 0 Reacts 0 View 38,740 Comment 0