পৃথিবীতে সবচেয়ে বেশি রঙ বদলাতে পারে মানুষ, সবচেয়ে সূক্ষ্ম অভিনয় করতে পারে মানুষ, নিজেকে সবচেয়ে ভালো লুকাতেও পারে ঐ মানুষ। বছরের পর বছর একসাথে এক ছাদের নিচে থেকেও একটা মানুষ আরেকটা মানুষকে চিনতে পারে না। ফেরেশতার মতো মানুষটাও একদিন ঘেন্না করার মতো কাজ করে ফেলে। আমাদের বিশ্বাসের ভাঙ্গা টুকরো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। আমরা শুধু অবাক দৃষ্টিতে ফ্যালফ্যাল করে চেয়ে রই। স্রষ্টা আমাদের অবাক হওয়ার ক্ষমতা দিয়েছেন, কিন্তু মানুষ চেনার ক্ষমতা দেন নি। আমরা তাই প্রতিনিয়ত শুধু অবাক হই। একবার, দুইবার, অনেকবার। অবাক হতে হতে একদিন আমরা মেনে নিই, দিনশেষে আমরা কেউ কাউকে চিনি না, কখনো চিনতামও না। এই ছোট্ট জীবনটাতে যে মানুষটাকে চিনি, জানি, শ্রদ্ধা করি, ভালোবাসি, মায়া করি, সে আসলে সত্যি সত্যি অমন না। এই নিষ্ঠুর সত্যিটা জেনে যাওয়ার পর থেকে আমি মানুষকে ভয় পাই, ভীষণ ভয় পাই।
Love Story
Public . 10-Apr-2025মানুষ কি বেশি রঙ বদলাতে পারে?