যোগাযোগ ছাড়া কি সম্পর্ক ভালো রাখা যায়?

যোগাযোগ ছাড়া কি সম্পর্ক ভালো রাখা যায়?

পৃথিবীর কোনো সম্পর্কই যোগাযোগ ছাড়া ভালো থাকে না! সম্পর্কে শারীরিক দূরত্ব কোনো বিষয় নয়, যদি সেই সম্পর্কে পরস্পর পরস্পরের সাথে নিয়ম করে যোগাযোগ রাখে, কথা বলে, সময় দেয় এবং মন থেকেই ভালোবাসে। যোগাযোগহীনতায় কোনো সম্পর্কই ভালো থাকতে পারে না। সম্পর্কে একে অপরকে ভালোবাসলে এমনিতেই যোগাযোগের পথ মসৃণ হয়। দিনের পর দিন কথা না বলে, দেখা না করে, অনিয়মে কোনো সম্পর্কই বেশিদিন টিকে না। আপনি যদি সম্পর্কের মানুষটার সাথে কথা না বলেন, তাকে না শোনেন, তাকে সময় না দেন, তবে সেই মানুষটার মনের অবস্থা কী করে বুঝবেন? সম্পর্কে নিয়মিত কথা না হলে, সেখানে আদৌ ভালোবাসা আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যায়। সম্পর্কে যোগাযোগহীনতা তখনই সৃষ্টি হয়, যখন একপক্ষের উদাসীনতা চরম আকার ধারণ করে! যখন গুরুত্বহীন হয়ে পড়ে সম্পর্ক এবং সম্পর্কের মানুষ। পৃথিবীর সমস্ত ক্লান্তি নিয়ে, বিষন্নতা কিংবা হতাশা নিয়ে মানুষ তার ভালোবাসার মানুষটার সান্নিধ্যে থাকতে চায়। সামান্য শান্তির আশায় ভালোবাসার মানুষটার পাশে থাকতে চায়। একতরফা ভাবে সম্পর্ক কতদূর আর এগিয়ে নেয়া যায়? একপক্ষের যোগাযোগে, আগ্রহে কখনোই সম্পর্ক ভালো থাকে না। সম্পর্কে উভয় পক্ষের আগ্রহে যোগাযোগের পথ সুগম হয়। উভয় পক্ষের ভালোবাসা, মনের টান কিংবা আকুতি বাধ্য করে দু'জন দু'জনকে নিয়ে ব্যস্ত থাকতে। আর যখন সম্পর্কে একপক্ষ চরম উদাসীনতা দেখায়, তখনই ধীরে ধীরে যোগাযোগের আগ্রহ এবং রাস্তা বন্ধ হতে থাকে! নিয়মিত যোগাযোগ না করা, সময় না দেয়া, কথা না বলা, এসবে মূলত সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হতে থাকে! আর তারপর? সম্পর্কে উদাসীনতা, গুরুত্বহীন মনে করা, মানুষটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলার মতো ভয়াবহ সম্ভাবনা দেখা দেয়। যে সত্যি ভালোবাসে, সম্পর্ক ভেঙ্গে যাওয়ার ক্ষত বা যন্ত্রণা যে নিতে পারে না, সে কখনোই চায় না সামান্য কারণে সম্পর্ক নষ্ট হোক। সে সম্পর্ক এবং সম্পর্কের মানুষটাকে আগলে রাখতে চায়। আর যার কাছে সম্পর্কের বিন্দুমাত্র গুরুত্ব নেই, মানুষটার প্রতি আগ্রহ নেই, সেই গা ছাড়া ভাব নিয়ে সম্পর্কে থাকে। যোগাযোগহীনতায় ফেলে রাখে সব। তার কাছে সম্পর্ক থাকা, না থাকা দুটোই সমান!

0 0 Reacts 1 View 71,034 Comment 0
Profile Photo

স্ত্রীর মন জয় করে সুখময় দাম্পত্য গড়ার কিছু উপায় কি?

স্ত্রীর মন জয় করে সুখময় দাম্পত্য গড়ার কিছু উপায় কি?

স্ত্রীর মন জয় করে সুখময় দাম্পত্য গড়ার কিছু উপায় নিচে উপস্থাপন করা হল। ১. বাহির থেকে ঘরে ফেরার সময় স্ত্রীর জন্য...Read more

0 0 Reacts 1 View 116,792 Comment 0

ভালোবাসার নামেই আপনার মন ভেঙে ফেলা!

ভালোবাসার নামেই আপনার মন ভেঙে ফেলা!

যদি এমন কাউকে ভালোবেসে ফেলেন, যে একদিন আপনাকে চোখে চোখে আগলে রাখে, আর বাকি চারদিন আপনাকে ভেতরে ভেতরে পোড়ায়, জানবেন...Read more

0 0 Reacts 0 View 37,793 Comment 0

তুমি কেন বারবার Emotionally হও?

তুমি কেন বারবার Emotionally হও?

তুমি কাউকে ঠকাও না, তবু বারবার তুমিই ঠকে যাও কেন? ☞ তুমি বিশ্বাস করো সব মানুষ তোমার মতোই হবে। সত্য এবং...Read more

0 0 Reacts 0 View 26,061 Comment 0

একজন পুরুষ, নারীর কিসের প্রেমে পড়ে?

একজন পুরুষ, নারীর কিসের প্রেমে পড়ে?

পুরুষ তার নারীর কিছু তুচ্ছ বিষয়ের প্রেমে পড়ে যায় তাই নিচে উপস্থাপন করা হল। ০১. দৃষ্টিঃ পুরুষ বাড়ি ফিরলে, তার দিকে...Read more

0 0 Reacts 1 View 109,524 Comment 0

মানুষ চেনা কি অসম্ভব কাজ?

মানুষ চেনা কি অসম্ভব কাজ?

দীর্ঘদিন একই রাস্তায় চলাচল করলে সেই রাস্তার ধারেকাছের বিল্ডিং থেকে শুরু করে প্রতিটা দোকান চেনা হয়ে যায়। মুখস্থ হয়ে যায়...Read more

0 0 Reacts 0 View 116,363 Comment 0

কারা জীবনে সত্যিই গভীরভাবে ঠকেছে?

কারা জীবনে সত্যিই গভীরভাবে ঠকেছে?

যারা জীবনে সত্যিই গভীরভাবে ঠকেছে, তারা কখনোই অন্যকে ঠকানোর সাহস করে না, ঠকানোর মানুষ হয়ে ওঠে না। বরং ধীরে ধীরে তারা...Read more

0 0 Reacts 0 View 33,942 Comment 0

স্ত্রীর প্রাইভেসি রক্ষা করুন!

স্ত্রীর প্রাইভেসি রক্ষা করুন!

স্ত্রীর গোপনীয়তা বা প্রাইভেসি রক্ষা করবে। সুতরাং স্ত্রী ও তার মধ্যে কোনো রকমের ঝামেলা বা মনোমালিন্য হলে, তা মানুষের মাঝে...Read more

0 0 Reacts 1 View 97,810 Comment 0

কিভাবে সুন্দর করবেন বিবাহিত জীবন?

কিভাবে সুন্দর করবেন বিবাহিত জীবন?

যেভাবে সুন্দর করবেন বিবাহিত জীবন তাই নিচে দেওয়া হল। ❖ রাগ কমানঃ- দুইজন কখনো একসাথে রেগে যাবেন না। একজন রেগে গেলে...Read more

0 0 Reacts 0 View 50,127 Comment 0

সংসার টিকে রাখার কৌশল!

সংসার টিকে রাখার কৌশল!

একই বিছানায় ঘুমানো, একই টেবিলে খাওয়া, কিংবা মাঝে মাঝে শারীরিক সম্পর্ক এগুলো দিয়ে সংসার টেকে না। সংসার শুধু একসাথে থাকা নয়,...Read more

0 0 Reacts 0 View 46,295 Comment 0

পুরুষের সফলতার পেছনে সবচেয়ে বড় বাধা কি?

পুরুষের সফলতার পেছনে সবচেয়ে বড় বাধা কি?

পুরুষের সফলতার পেছনে সবচেয়ে বড় বাধা হচ্ছে অপরিপক্ব আবেগ। যে আবেগের তোড়ে উঠতি বয়সের পুরুষ কর্পোরেট তাপে দগ্ধ হবার পূর্বেই...Read more

0 0 Reacts 2 View 39,548 Comment 0