সুন্দর জীবনের জন্য ১০ টা স্টয়িক নিচে উপস্থাপন করা হল। ০১। সময়কে টাকার চেয়েও বেশি মূল্য দাও। টাকা চলে গেলে সেটা আবার আয় করা যায়। কিন্তু সময় চলে গেলে সেটা কিন্তু আর ফিরে আসে না। ০২। সবচেয়ে সেরা প্রতিশোধ হলো, সেই খারাপ মানুষটার মতো না হওয়া। - মার্কাস অরেলিয়াস। কেউ খারাপ আচরণ করলে, তার মতো হয়ে, প্রতিশোধ নিবেন না। বরং নিজে তার চেয়ে ভালো হবার চেষ্টা করুন। ০৩। প্রতিদিন নিজের মৃত্যুকে স্মরণ করুন। আমাদের এই জীবন চিরস্থায়ী না। এই মৃত্যুর চিন্তা আমাদেরকে সময়ের গুরুত্বটা শেখায়। ০৪। নিজের অভ্যাসই আপনাকে গড়ে তোলে। আপনি প্রতিদিন যা করেন, সে কাজ গুলোই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। ০৫। নিজেকে প্রশ্ন করুন, এটা কি সত্যিই দরকারি?প্রতিটি কাজ বা চিন্তার আগে এই প্রশ্নটা করুন।দেখবেন তাহলে অপ্রয়োজনীয় কাজগুলো বাদ পড়ে যাবে। ০৬। কল্পনায় কষ্টে ভুগবেন না। যা এখনো ঘটেনি, তা নিয়ে দুশ্চিন্তা করে নিজেকে কষ্ট দিবেন না। ০৭। অন্যের মধ্যে ভালোটা দেখার চেষ্টা করুন। মানুষের দোষ নয়, গুণ খুঁজে বের করুন। ০৮। নিজেকে কঠোরভাবে বিচার করুন, কিন্তু অন্যদের প্রতি সহনশীল হোন। নিজের ভুল ধরুন, অন্যের ভুলে সহনশীল হোন। ০৯। প্রতিদিন কিছু না কিছু শিখুন। যেকোনো মানুষ বা পরিস্থিতি থেকেও শেখার কিছু থাকে। ১০। ভিড়ের পেছনে দৌড়াবেন না। সবাই যা করছে, তাই আপনাকে করতে হবে, এই চিন্তা থেকে বেরিয়ে আসুন। এই ছিল সুন্দর জীবনের জন্য এই ১০টি স্টয়িক।
Arifin Shuvo
Public . 15-May-2025সুন্দর জীবনের জন্য ১০ টা স্টয়িক কি?