একটি মেয়ের মধ্যে যে যে গুণ থাকা দরকার তাই নিচে তুলে ধরা হল।🌸 একটা মেয়ের মধ্যে শুধু সৌন্দর্য থাকলেই হয় না, কারণ সৌন্দর্য মানুষের চোখে ধরা পড়ে, কিন্তু গুণ মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। একজন মেয়ের সবচেয়ে বড় গুণ হওয়া উচিত সুন্দর মন, আত্মসম্মানবোধ, ধৈর্য, নম্রতা এবং মানুষের প্রতি সম্মান দেখানোর মানসিকতা। একজন মেয়ে এমন হওয়া দরকার যে নিজের মূল্য নিজে বুঝবে, নিজের স্বপ্নকে গুরুত্ব দেবে এবং অন্যের সুখের জন্য নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে না। তার মধ্যে মায়া থাকবে, কিন্তু সেই মায়া যেন তাকে দুর্বল না বানায়। সে অন্যের কষ্ট বুঝবে, পাশে দাঁড়াবে, কিন্তু নিজের শান্তির মূল্যও বুঝবে। রাগ থাকতেই পারে, অভিমানও থাকতে পারে, কিন্তু সম্পর্ক ধরে রাখার মতো ধৈর্যও থাকা প্রয়োজন। কারণ সব সম্পর্ক শুধু ভালোবাসায় টিকে থাকে না, বোঝাপড়া, সম্মান আর বিশ্বাসও প্রয়োজন হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একজন মেয়ের এমন হওয়া উচিত যেন সে শুধু অন্যের জীবনের সুখের কারণ না হয়ে নিজের জীবনেও শান্তি খুঁজে নিতে পারে। কারণ যে মেয়ে নিজে ভালো থাকতে জানে, সে অন্যদেরও ভালো রাখতে পারে। 🖤 #everyoneシ゚ #followersシ゚ #highlightsシ゚ #speaker #motivation #love #women
Nelima
Public . 27-May-2026একটি মেয়ের মধ্যে কী কী গুণ থাকা দরকার?