আপনি কাকে গুরুত্ব দিবেন মা কে না স্ত্রী কে?

আপনি কাকে গুরুত্ব দিবেন মা কে না স্ত্রী কে?

একজন মা তার ছেলেকে জন্ম দেন নাড়ী থেকে। একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে। একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে দশ মাস। একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন। একজন মা জন্ম দেন একজন শিশু পুত্রকে। একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে। একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান। একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাটেন। একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান। একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারাজীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন। সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান। আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন। সন্তান না খেতে পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়েই খান। আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন। সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয়। আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকে এক না একদিন নির্যাতিত হতেই হয়। মায়ের কাছে সন্তানের জীবনে দায়িত্ব নেওয়ার শুরু প্রায় কুড়ি বছর। স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর শেষ বাকি ষাটটি বছর (কখনো কখনো সেটি আশি বছরেও যেতে পারে যদি আয়ু একশো বছর হয়)। সন্তানের শৈশবে তার মল মুত্র মা-ই পরিস্কার করেন। সন্তান যখন বৃদ্ধ হন তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধেই বর্তায়। মায়ের কোল হল সেই কোল যেখানে সন্তানের জন্ম হয় অর্থাৎ প্রথম বিছানা। স্ত্রীর কোল হল সেই কোল যেখানে আমাদের মৃত্যু হয় অর্থাৎ শেষ বিছানা। কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটির বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে প্রতিটা মুহূর্তে মাকেই শীর্ষস্থানে রাখেন। যেখানে দুজনের ভূমিকাই সমান সেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্বে বারবার পাঁচিল উঠবে বলতে পারেন। গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে তাহলে শেষ কথা একটাই বলব... একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন... অন্যজন আপনার জন্য গর্ভধারণ করবেন। একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন... অন্যজন আপনার জন্য আরেক জনকে, জন্ম দিয়ে মা হবেন।

0 0 Reacts 1 View 100,658 Comment 0
Profile Photo

মেয়েদের কি আসলে নিজের পায়ে দাঁড়ানো খুব জরুরি?

মেয়েদের কি আসলে নিজের পায়ে দাঁড়ানো খুব জরুরি?

মেয়েদের আসলে নিজের পায়ে দাঁড়ানো খুব জরুরি। নিজে কিছু করা, নিজের একটা পরিচয় তৈরি করা। এটা বিলাসিতা নয়, এটা আত্মসম্মান।...Read more

0 0 Reacts 0 View 19,893 Comment 0

জীবনের পথে অনেক মানুষকে কেন ছেড়ে এসেছি?

জীবনের পথে অনেক মানুষকে কেন ছেড়ে এসেছি?

যে আমাকে ভুল বুঝেছে, তাকে বসিয়ে নিজের সত্যিটা বোঝানোর চেষ্টা করিনি। ব্যস্ততার কারণে যেসব বন্ধুকে সময় দিতে পারিনি, তারা যদি...Read more

0 0 Reacts 0 View 27 Comment 0

বিয়ের জন্য কেমন ছেলে পছন্দ করা উচিত?

বিয়ের জন্য কেমন ছেলে পছন্দ করা উচিত?

বিয়ে জীবনের এমন এক অধ্যায়। যেখানে ভুল সিদ্ধান্ত মানে জীবনের সবচেয়ে বড় ভুল। আর সঠিক সিদ্ধান্ত? জীবনের বাকি অংশটা শান্তি...Read more

0 0 Reacts 0 View 117,702 Comment 0

মেয়ে মানুষ কুড়িতেই বুড়ি কথাটা কতটুকু সত্য

মেয়ে মানুষ কুড়িতেই বুড়ি কথাটা কতটুকু সত্য

সেই ছোট্ট বেলাতে গ্রামে গেলেই শুনতাম, মেয়ে মানুষ কুড়িতেই বুড়ি। আর এতো বছরে এসে বুঝতে পারলাম একটা মেয়ে নারী হওয়া...Read more

0 0 Reacts 1 View 31,770 Comment 0

রান্নাঘরের কিছু প্রয়োজনীয় টিপস

রান্নাঘরের কিছু প্রয়োজনীয় টিপস

রান্নাঘরের কিছু প্রয়োজনীয় টিপস নিচে দেওয়া হল। ? যদি কাজুবাদামের খোসা ছাড়াতে কষ্ট হয়, তাহলে বাদামগুলোকে গরম পানিতে অন্তত ১৫-২০ মিনিট...Read more

0 0 Reacts 2 View 65,082 Comment 0

কেন সহধর্মিণীকে মূল্য দিবেন?

কেন সহধর্মিণীকে মূল্য দিবেন?

পুরুষের জীবনে এমন একটা সময় আসে, তখন আর শরীরের শক্তি থাকেনা, পকেটের জোর থাকে না, এতোদিন যাদেরকে খাইয়েছিলো , যাদের...Read more

0 0 Reacts 0 View 113,160 Comment 0

দুধ বাদামের শরবত তৈরি করার রেসিপি

দুধ বাদামের শরবত তৈরি করার রেসিপি

দুধ বাদামের শরবত তৈরি করার রেসিপি নিচে দেওয়া হল। ? উপকরণ : ?দুধ ১ লিটার, ?বাদাম বাটা ১ টেবিল চামচ, ?পেস্তা...Read more

0 0 Reacts 1 View 92,066 Comment 0

কিভাবে নিজেকেই নিজের নিরাপদ আশ্রয় বানাতে হবে?

কিভাবে নিজেকেই নিজের নিরাপদ আশ্রয় বানাতে হবে?

হঠাৎ বুঝলাম… আমার জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে কাছের মানুষটা আসলে আমি নিজেই। মন খারাপ হলে আমি চুপচাপ নিজের ভেতরে সরে যাই।...Read more

0 0 Reacts 0 View 36,082 Comment 0

কেন সম্পর্ক হোক কিংবা ভালোবাসা ঠিক যতটা প্রয়োজন, ঠিক ততটাই দিন?

কেন সম্পর্ক হোক কিংবা ভালোবাসা ঠিক যতটা প্রয়োজন, ঠিক ততটাই দিন?

সম্মান হোক কিংবা ভালোবাসা সবকিছুরই একটা সীমা থাকা দরকার। একজন মানুষকে ঠিক ততটাই ভালোবাসুন, যতটা ভালোবাসার মূল্য সে দিতে...Read more

0 0 Reacts 0 View 15 Comment 0

আমার ছোট্ট জীবনে আমরা কি চাই?

আমার ছোট্ট জীবনে আমরা কি চাই?

আমার ছোট্ট জীবনে আমি শুধু চাইতাম কেউ আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসুক, যত্ন করুক, শুধু 'আমার মানুষ' হয়ে থাকুক। ভালোবাসার বেলায় এর...Read more

0 0 Reacts 0 View 60,098 Comment 0