বিল গেটস চেয়ে ধনী ব্যক্তি কে ছিলেন?

বিল গেটস চেয়ে ধনী ব্যক্তি কে ছিলেন?

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস। এই বিল গেটসকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন... পৃথিবীতে আপনার চেয়ে ধনী আর কি কেউ আছে? বিল গেটস বলেছিলেন.... হ্যাঁ, এমন একজন আছেন। যিনি আমার চেয়েও ধনী। এরপর, তিনি একটি গল্পের কথা বর্ণনা করলেন। এটা এমন এক সময় ছিল, যখন আমি ধনী কিংবা বিখ্যাত ছিলাম না। একদিন আমি নিউইয়র্কের বিমান বন্দরে গিয়েছিলাম। তখন আমি একজন সংবাদপত্র বিক্রেতাকে দেখেছিলাম। আমি তার থেকে একটি সংবাদপত্র ক্রয় করতে চেয়েছিলাম... কিন্তু, তখন আমার কাছে খুচরা পয়সা ছিল না। তাই আমি সংবাদপত্র ক্রয় করার ধারণাটি ছেড়ে সেটা বিক্রেতার কাছে ফিরিয়ে দিয়েছিলাম। আমি তাকে আমার কাছে যথেষ্ট অর্থ না থাকার কথা বলেছিলাম। সে বিক্রেতা আমাকে বলেছিলেন... এটা আমি আপনাকে ফ্রি দিচ্ছি। তার অনুরোধে আমি পত্রিকাটি নিয়েছিলাম। কাকতালীয়ভাবে, দুই থেকে তিন মাস পরে আমি একই বিমান বন্দরে আবার অবতরণ করেছিলাম এবং সেদিনও পত্রিকা ক্রয় করার জন্য আমার কাছে খুচরা টাকা ছিল না। বিক্রেতা আবার পত্রিকাটি আমাকে ফ্রি অফার করেছিলেন। আমি সেটা প্রত্যাখ্যান করেছিলাম এবং বলেছিলাম যে আমি এটি নিতে পারব না। কারণ, আজও আমার কাছে যথেষ্ট অর্থ নেই। তিনি বলেছিলেন... আপনি পত্রিকাটি নিতে পারেন, আমি এটা আমার লাভ থেকে ভাগ করে দিচ্ছি। এতে আমার কোনও ক্ষতি হবে না। আমি পত্রিকাটি নিয়েছিলাম। প্রায় ১৯ বছর পরে আমি বিখ্যাত এবং মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছি। হঠাৎ করে সেই সংবাদপত্র বিক্রেতার কথা মনে পড়ল। আমি তার সন্ধান শুরু করি এবং প্রায় দেড় মাস অনুসন্ধানের পরে আমি তাকে খুঁজে পেয়েছিলাম। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম... আপনি কি আমাকে চেনেন? তিনি বলেছিলেন, হ্যাঁ, আপনি বিল গেটস। আমি তাকে আবারও জিজ্ঞাসা করেছিলাম... আপনার মনে আছে? আপনি আমাকে বিনামূল্যে একটি পত্রিকা দিয়েছিলেন? বিক্রেতা বললেন...হ্যাঁ, মনে আছে। আপনাকে দুইবার আমি পত্রিকা দিয়েছিলাম। আমি বলেছিলাম... সে সময় আপনি আমাকে যে সাহায্যটা করেছিলেন তা আমি আজ ফিরিয়ে দিতে চাই। আপনি আপনার জীবনে কি চান বলুন, আমি সেটা পূরণ করব। বিক্রেতা বললেন.. স্যার, আপনি কি করে মনে করেন যে এটা করে আপনি আমার সাহায্যের সাথে মেলাতে পারবেন? আমি জিজ্ঞাসা করলাম.. কিন্তু, কেন? তিনি বলেছিলেন... আমি যখন দরিদ্র সংবাদপত্রের বিক্রেতা ছিলাম, তখন আপনাকে সাহায্য করেছিলাম আর আপনি আমাকে সাহায্য করার চেষ্টা করছেন... তখন-ই যখন আপনি বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তি হয়ে উঠলেন। তাহলে কীভাবে আপনার সাহায্য আমার সাহায্যের সাথে মিলে? বিল গেটস বলেছিলেন... আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে, সংবাদপত্রের বিক্রেতা আমার চেয়ে বেশি ধনী ছিলেন। কারণ, তিনি কাউকে সাহায্য করার জন্য ধনী হওয়ার অপেক্ষা করেননি। আমাদের বুঝতে হবে যে, সত্যিকারের ধনী ব্যক্তি হলো তারা যাদের প্রচুর অর্থের চেয়েও ধনী একটি মন আছে। দামী একটি মন থাকা প্রচুর অর্থের চেয়েও প্রয়োজনীয়।

0 0 Reacts 1 View 24,259 Comment 0
Profile Photo

কেন আজকাল আমি সব চুপচাপ মেনে নেই?

কেন আজকাল আমি সব চুপচাপ মেনে নেই?

আজকাল আমি সব চুপচাপ মেনে নেই। যা হচ্ছে সব মেনে নেই। কোথাও একটুও কথা বলি না। আমার কষ্ট হলেও কাউকে...Read more

0 0 Reacts 0 View 34,647 Comment 0

মেয়ে তুমি যাই করো না কেন সমাজের মানুষ তোমার কাছে হেতু চাইবেই।

মেয়ে তুমি যাই করো না কেন সমাজের মানুষ তোমার কাছে হেতু চাইবেই।

আপনার মেয়ে এতো কালো! বিয়ে দিবেন কিভাবে? আপনার মেয়ে এতো ফর্সা! তাড়াতাড়ি বিয়ে দেন, নয়তো পরে দেখবেন কার না কার সাথে...Read more

0 0 Reacts 3 View 47,667 Comment 0

ডিপ ফ্রিজে দীর্ঘদিন গরুর মাংস ভালো রাখার উপায়?

ডিপ ফ্রিজে দীর্ঘদিন গরুর মাংস ভালো রাখার উপায়?

ডিপ ফ্রিজে দীর্ঘদিন গরুর মাংস ভালো রাখার উপায় নিচে দেওয়া হল। কোরবানির মাংস দীর্ঘদিন ফ্রিজে রেখে রান্নার পর যখন মনে হচ্ছে...Read more

0 0 Reacts 1 View 100,872 Comment 0

মেয়েদের সব বয়সেরই একটা আলাদা চাহিদা থাকে!

মেয়েদের সব বয়সেরই একটা আলাদা চাহিদা থাকে!

মেয়েদের সব বয়সেরই একটা আলাদা চাহিদা থাকে! যেমন, আগে শ্যাম্পু করে চুল ছাড়া রাখতে ভালো লাগতো। আর এখন মাথা ভরে তেল...Read more

0 0 Reacts 1 View 55,396 Comment 0

চাকরি মেয়েদের জীবনকে কিরকম সহজ করেছে?

চাকরি মেয়েদের জীবনকে কিরকম সহজ করেছে?

চাকরি মেয়েদের জীবন সহজ করেনি, বরং আরও জটিল করে তুলেছে। কারণ, একই সঙ্গে তাদের পরিবার ও অফিস সামলাতে হয়। চাকরিজীবী,...Read more

0 0 Reacts 2 View 98,646 Comment 0

বৃদ্ধকালে পুরুষ আটকায় কেন বউয়ের আঁচলে?

পুরুষ আটকায় শেষ বয়সে। যখন তার আর গতি থাকে না। ছেলে মেয়েরা বড় হয়ে যার যার জীবন গড়ে নেয়। পুরুষ...Read more

0 0 Reacts 3 View 13,351 Comment 0

মানুষ বদলায় নাকি, বদলে যায় মানুষের আচরণ?

মানুষ বদলায় নাকি, বদলে যায় মানুষের আচরণ?

মানুষ বদলায় না, বদলে যায় তার আচরণ। দেখবেন যখন কারো আপনাকে দরকার হবে, তখন আপনার ছোট একটা মেসেজও তাদের...Read more

0 0 Reacts 0 View 4,411 Comment 0

ছেলেরা মেয়েদেরকে কিরকম কল্পনা করে?

ছেলেরা মেয়েদেরকে কিরকম কল্পনা করে?

মেয়েদের নিজস্ব কোন চুলের ঘ্রান নেই! যেটা থাকে সেটা শ্যাম্পুর স্মেল। ঘুমালে সব মেয়েকে সুন্দর লাগে! এটা কিছু ছেলেরা কেন বলে...Read more

0 0 Reacts 0 View 75,138 Comment 0

পুরুষ মানুষ সহজে কেন কাঁদে না?

পুরুষ মানুষ সহজে কেন কাঁদে না?

পুরুষ মানুষ সহজে কখনো কাঁদে না! কারণ পুরুষ মানুষের চোখে জল মানাই না! জন্মের পর তাকে বুঝিয়ে দেয়া হয় যে...Read more

0 0 Reacts 3 View 13,632 Comment 0

নারী কি ভালোবাসাকে অসম্মান করে?

নারী কি ভালোবাসাকে অসম্মান করে?

নারী কখনো নিজের অনুভূতিকে মূল্যহীন করে কারও হৃদয়ের দরজায় দাঁড় করিয়ে রাখে না। যতদিন সে ভালোবাসে, ততদিন নিঃশব্দে আগলে রাখে।...Read more

0 0 Reacts 0 View 13,047 Comment 0