সেই ছোট্ট বেলাতে গ্রামে গেলেই শুনতাম, মেয়ে মানুষ কুড়িতেই বুড়ি। আর এতো বছরে এসে বুঝতে পারলাম একটা মেয়ে নারী হওয়া শুরু হয়ই তখন থেকে। শৈশবের রঙিন দিন পেরিয়ে সাদা-কালোর তফাৎ বুঝতে শেখে, রুপের নেশা ছেড়ে মায়ার চোখে আঁকতে শেখে, ভোরের স্নিগ্ধতা আর আধারি সন্ধ্যার মাঝে প্রচন্ড তাপে পুড়তে শেখে, বৃষ্টির দিনে আঁচল সরিয়ে ভিজতে শেখে। কিন্তু আমাদেরকে সেই সুযোগ বা কেউ বোঝানোর জন্য ও ছিলো না তখন। আর এতো বছর পর এসে বুঝতে পারলাম ,মানুষ কারোর সুন্দর চেহারার প্রেমে পরে না।কারোর সুন্দর চোখ কিংবা সুন্দর চুল তাকে আকর্ষন করে না।এখন মানুষ ভিষন ভাবে প্রেমে পরে একটা পারসোনালিটির, কড়া এটিটিউড এর! মানুষটার কথা বলার ধরন আর কাজকর্মের ধরন তাকে মুগ্ধ করে। ম্যাচুরিটির সাথে সাথে মানুষের রুচি বোধ বদলায়,পছন্দ বদলায়। তখন আর দায়িত্ব জ্ঞান হীন সুন্দর মানুষ কে ভালো লাগে না। সুন্দর চেহারা, সুন্দর চোখ,চুল সবই নশ্বর। বেঁচে থাকে শুধু সুন্দর পারসোনালিটি আর এটিটিউড যা মানুষকে বাকীটা জীবন মুগ্ধ করতে পারে!
Nelima
Public . 02-Jul-2023মেয়ে মানুষ কুড়িতেই বুড়ি কথাটা কতটুকু সত্য