বিয়ের জন্য কেমন ছেলে পছন্দ করা উচিত?

বিয়ের জন্য কেমন ছেলে পছন্দ করা উচিত?

বিয়ে জীবনের এমন এক অধ্যায়। যেখানে ভুল সিদ্ধান্ত মানে জীবনের সবচেয়ে বড় ভুল। আর সঠিক সিদ্ধান্ত? জীবনের বাকি অংশটা শান্তি আর সুখে কাটানোর এক অব্যর্থ টিকিট। তাই প্রশ্ন হলো, আপনি কেমন জীবন চান? জীবনসঙ্গী বাছাই মানে শুধু একজন মানুষের সঙ্গে বাকি জীবন কাটানো নয়, বরং একটা ভবিষ্যতের বীজ বোনা। সেই ভবিষ্যৎ কীভাবে গড়ে উঠবে, তা নির্ভর করে জীবনসঙ্গীর গুণাবলির উপর। আমাদের সমাজ, ধর্ম এবং বাস্তবতা—সব জায়গাতেই এ নিয়ে দারুণ কিছু নির্দেশনা রয়েছে। বিয়ে মানে শুধু দুইজন মানুষের একসঙ্গে থাকা নয়, বরং দুটো পরিবারের সম্মিলন, দুটো মননের মেলবন্ধন। আর এজন্য জীবনসঙ্গী বেছে নেওয়ার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। ১. শিক্ষা ও ভালো ফ‍্যামিলি:- শিক্ষা শুধু ডিগ্রির সীমানায় আবদ্ধ নয়। একজন মানুষের চিন্তাভাবনার গভীরতা, নৈতিকতা, এবং দায়িত্ববোধও তার শিক্ষার পরিচায়ক। আর ভালো পরিবার? আপনার সঙ্গীর পরিবার আপনার জীবনের সঙ্গী হয়ে উঠবে। ভালো পরিবেশে বেড়ে ওঠা ছেলে সাধারণত ভালো মূল্যবোধ নিয়ে বড় হয়। অজাত- কুজাতের পাল্লায় পড়া যাবে না। ২. ইনকাম ও কর্মক্ষমতা:- স্বপ্ন যতই রঙিন হোক, বাস্তবতার নাম টাকাপয়সা। একজন কর্মক্ষম ছেলে যে নিজের জীবনের দায়িত্ব নিতে পারে, সে-ই তো অন্যের জীবনের দায়িত্ব নেবে। মনে রাখতে হবে, ইনকাম শুধুমাত্র মাসিক বেতন নয়; এটি তার কর্মদক্ষতা এবং জীবন চালানোর পরিকল্পনার প্রতিফলন। ৩. ইসলামিক মূল্যবোধ:- দ্বীনদারি, নামাজ-রোজা, এবং আল্লাহর প্রতি ভয় থাকা একজন ছেলের চরিত্রে পবিত্রতা আনে। এমন একজন সঙ্গী শুধু স্বামী নয়, বরং আখিরাতের সঙ্গীও হতে পারে। ৪. মানসিক অবস্থা:- আপনার জীবনসঙ্গী মানসিকভাবে স্থিতিশীল এবং পজেটিভ দৃষ্টিভঙ্গির অধিকারী কিনা তা খুব গুরুত্বপূর্ণ। রাগী বা দুশ্চিন্তাগ্রস্ত মানুষ সম্পর্কের ওপর চাপ তৈরি করে। ৫. হাইট ও গায়ের রং:- এক্ষেত্রে বোঝা দরকার, আপনার পছন্দের মানদণ্ড কী। তবে ভবিষ্যত প্রজন্ম কেমন চান- সেটার জন‍্য এগুলা দেখতে হয়। এটা আপনার রুচি অনুযায়ী চুজ করতে পারেন। ৬. আচরণ: যেভাবে সে অন্যদের সঙ্গে আচরণ করে, সেটাই তার প্রকৃত চরিত্র। বাবা-মা, বন্ধু, এবং পরিচিতদের সঙ্গে তার ব্যবহার লক্ষ্য করুন। কারণ একজন রাগী বা অহংকারী স্বামী আপনার জীবনে বিষ ঢেলে দিতে পারে। ৭. পার্সোনালিটি:- একজন আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় পার্সোনালিটির ছেলের প্রতি সবারই আকর্ষণ থাকে। এ ধরনের ছেলে দায়িত্বশীল হয় এবং যে কোনো পরিস্থিতি সামাল দিতে সক্ষম। আপনার জীবনসঙ্গী কেবল আপনার সুখের অংশীদার হবে না, বরং দুঃখের দিনগুলোরও সঙ্গী হবে। সে কি আপনাকে মানসিক শক্তি জোগাতে পারবে? আপনি কি তার সঙ্গে আপনার সব স্বপ্ন ভাগাভাগি করতে পারবেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে বুঝতে পারবেন, সঠিক সঙ্গী পাওয়া কেন এত জরুরি। একজন ভালো জীবনসঙ্গী আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় রচনা করতে পারে। আর একজন ভুল সঙ্গী? আপনাকে জীবনভর কেবল শূন্যতার গল্প শোনাবে। সুতরাং, সঙ্গী বাছাইয়ের আগে একটু সময় নিন, ভেবে দেখুন, আর প্রার্থনা করুন যেন আল্লাহ আপনার জন্য সঠিক মানুষটিকে পাঠান। এটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ভুল করার সুযোগ নেই।

0 0 Reacts 0 View 117,711 Comment 0
Profile Photo

মেয়েরা আসলেই কুড়ি তে বুড়ি হয় না!

মেয়েরা আসলেই কুড়ি তে বুড়ি হয় না!

মেয়েরা কুড়ি তে বুড়ি না। আসলে নতুন কুঁড়ি, সবে ফুটতে শুরু করে। কিন্তু ত্রিশের পর মেয়েরা দুধারি ছুরি। যেতেও কাটে...Read more

0 0 Reacts 1 View 47,441 Comment 0

চাকরি মেয়েদের জীবনকে কিরকম সহজ করেছে?

চাকরি মেয়েদের জীবনকে কিরকম সহজ করেছে?

চাকরি মেয়েদের জীবন সহজ করেনি, বরং আরও জটিল করে তুলেছে। কারণ, একই সঙ্গে তাদের পরিবার ও অফিস সামলাতে হয়। চাকরিজীবী,...Read more

0 0 Reacts 2 View 98,648 Comment 0

ইফতারের জন্য শরবত তৈরী করার রেসিপি।

ইফতারের জন্য শরবত তৈরী করার রেসিপি।

ইফতারের জন্য শরবত তৈরী করার রেসিপি নিচে দেওয়া হল।?? ?পুদিনা লেবুর শরবত : উপকরণ : একটি মিডিয়াম লেবু, তিন টেবিল চামচ পুদিনা...Read more

0 0 Reacts 1 View 95,596 Comment 0

নারীর জীবনের পরিবর্তন কি?

নারীর জীবনের পরিবর্তন কি?

প্রত্যেকটা নারীই জীবনের এমন একটা পর্যায়ে পৌঁছায় যখন সে আর রাগান্বিত থাকে না, শুধু সচেতন হয়ে ওঠে, মানুষকে পরিষ্কারভাবে দেখতে...Read more

0 0 Reacts 0 View 3,950 Comment 0

নারী কিসে আটকায়?

নারী কিসে আটকায়?

নারী আটকায় সন্তানে... নয় মাস দশ দিন যে গর্ভে, যখন এক আত্মা এক প্রাণের মধ্যে আরেক প্রাণ হয়ে বাস করছিলে,...Read more

0 0 Reacts 1 View 48,025 Comment 0

জীবনে একটা ভালো বন্ধু পেয়ে গেলে আর প্রেমিক বা প্রেমিকার দরকার পড়ে না কেন?

জীবনে প্রেমিক বা প্রেমিকা থাকার চেয়ে বরং একটা ভালো বন্ধু থাকুক। যার সাথে কথা বলা যাবে নিঃসংকোচে। যার সাথে সম্পর্কটা...Read more

0 0 Reacts 5 View 13,234 Comment 0

নারীর ভরসা ও বিশ্বাস প্রেমের গভীরতা!

নারীর ভরসা ও বিশ্বাস প্রেমের গভীরতা!

একজন নারী যখন নিজের সব লজ্জা, ভয় ও দ্বিধা সরিয়ে কারো কাছে আসে, তখন এটি কেবল প্রেমের পরিচয় নয়। এটি...Read more

0 0 Reacts 0 View 47,141 Comment 0

বাস্তব জীবনে মেয়েদের স্বাধীনতা কতটুকু

বাস্তব জীবনে মেয়েদের স্বাধীনতা কতটুকু

মা কে জিজ্ঞাসা করেছিলাম মা আমার স্বাধীনতা কোথায়? উত্তরে বললেন, এখন কিসের স্বাধীনতা। বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছে তাই করবে,...Read more

0 0 Reacts 11 View 19,152 Comment 0

স্বামী কাকে বলে? স্বামী কত প্রকার ও কি কি?

দেশে প্রচলিত আইনানুযায়ি বৈবাহিক সম্পর্কে একজন প্রাপ্তবয়স্ক নারীর সঙ্গে দাম্পত্যের বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া প্রাপ্তবয়স্ক পুরষটিকে স্বামী বলে। একজন স্বামী...Read more

0 0 Reacts 1 View 26,005 Comment 0

মেয়েরা আসলে একটা বিশ্বস্ত হাত চায় যে হাত কেন তারা কোনো দিন ছেড়ে দিতে চায় না?

মেয়েরা আসলে একটা বিশ্বস্ত হাত চায় যে হাত কেন তারা কোনো দিন ছেড়ে দিতে চায় না?

মেয়েরা আসলে একটা বিশ্বস্ত হাত চায় যে হাত তাকে কোনো দিন ছেড়ে দিবে না। যতই ঝড় আসুক, ঝড়ের মধ্যেও আগলে...Read more

0 0 Reacts 0 View 19,221 Comment 0