সম্মান হোক কিংবা ভালোবাসা সবকিছুরই একটা সীমা থাকা দরকার। একজন মানুষকে ঠিক ততটাই ভালোবাসুন, যতটা ভালোবাসার মূল্য সে দিতে জানে। আর ঠিক ততটাই সম্মান করুন, যতটা সম্মান সে আপনার প্রাপ্য মনে করে। কারণ অতিরিক্ত ভালোবাসা মানুষকে উদাসীন করে দিতে পারে, আর অতিরিক্ত গুরুত্ব কখনো কখনো আপনাকেই তার কাছে অপ্রয়োজনীয় করে তোলে। জীবনে এমন অনেক মানুষ আসবে, যারা আপনার ভালোবাসাকে দুর্বলতা ভাববে, আপনার সম্মানকে আপনার অধিকার নয়, বরং তাদের পাওনা মনে করবে। তাই নিজের মূল্য কখনোই কারও আচরণের ওপর নির্ভর করে ঠিক করবেন না। ভালোবাসুন, যত্ন নিন, সম্মান করুন কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে নয়। মনে রাখবেন, যে মানুষ আপনার উপস্থিতির মূল্য বোঝে না, তার জন্য নিজের সবটুকু উজাড় করে দেওয়ার প্রয়োজন নেই প্রয়োজনের চেয়ে বেশি কিছুই একসময় তার সৌন্দর্য হারিয়ে ফেলে। তাই সম্পর্ক হোক কিংবা ভালোবাসা ঠিক যতটা প্রয়োজন, ঠিক ততটাই দিন।
Nelima
Public . 07-Sep-2026কেন সম্পর্ক হোক কিংবা ভালোবাসা ঠিক যতটা প্রয়োজন, ঠিক ততটাই দিন?