কখনো কখনো মেয়েদের কেন তা সংসারে মেনে নেওয়া আর মানিয়ে নিতে হয়?

কখনো কখনো মেয়েদের কেন তা সংসারে মেনে নেওয়া আর মানিয়ে নিতে হয়?

মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার জলছবি...... সংসার মানেই ফিল্মি ভালোবাসা হয় না। এটা একটা মেয়ে বিয়ের অনেক পরে বুঝে। সে স্বপ্নে কিংবা কল্পনায় শাহরূখ খানের মতো যে রোমান্স দেখতো, ধীরে ধীরে বুঝতে পারে ওটা কেবলই একটা ফেয়ারিটেল গল্প। বেশির ভাগ পুরুষই তার বউকে ততোটা সময় দেয় না যতটা একজন সেনসেটিভ মেয়ে চায়। বেশীর ভাগ মেয়েরাই এটা এ্যাডজাস্ট করে নেয় কিন্তু ঝামেলা বাঁধে কিছু মেয়ের ক্ষেত্রে, যে মেয়েগুলো বইয়ের তাকে ভালোবাসা লুকিয়ে রেখেছিল, গোপনে 'আশিকী'র ক্যাসেট/ সিডি গিফ্ট করেছিল, তাদের নিয়ে, যে মেয়েগুলো বৃষ্টি এলেই ভিজতে ছাদে দৌড় দিত, যে মেয়েগুলো এক মুঠো লাল কাঁচের চুড়ি কিংবা কয়টা বেলি ফুলের মালায় খুশি হয় তাদের নিয়ে। এই টাইপ মেয়েগুলো যখন বউ হয়ে আসে তখন সে ভিতরে ভিতরে তার একটা দুনিয়া সাজিয়ে রাখে। তার বেলকোনি জুড়ে থাকে কামিনী ফুলের সুবাস। তার কল্পনার রাজ্য জুড়ে থাকে রূপকথার ঘুম ঘর। আস্তে আস্তে মেয়েগুলো বুঝতে পারে এটা একটা যুদ্ধ ক্ষেত্র এখানে কোনো রূপকথা লুকানো নেই,আছে শুধুই দায়িত্বের বোঝা। এখানে কোনো ছোট ছোট ভালো লাগার দাম নেই, কেবলই বিষাদ বিকেল। মেয়েগুলো নিজেকে গুটিয়ে নেয় নিজের স্বপ্ন ও কল্পনার জগত কে মাটি চাপা দিয়ে। রোজ বৃষ্টি হলে শুকনো কাপড়গুলো ছাদ থেকে আনতে গিয়ে মন খারাপ হয়। এই বুঝি কেউ পিছন থেকে চুপি চুপিএসে দু চোখ চেপে ধরে চমকে দেবে। পারফিউম এর গন্ধ টা ই বলে দেবে সব কিছু। কিন্তু সে'সব কিছু ই হয়না। একটা নাটক দেখে ইমোশনাল হয়ে যায় কিংবা ,'আশিকী' র গান শুনে কান্না করে লুকিয়ে লুকিয়ে। এখনও তার ভিতরে একটা কিশোরী বাস করে কিন্তু সে কিশোরীটাকে সে আর বাস্তবে আনে না। নিজের আলাদা জগতে একটা দেয়াল টেনে, বিষন্ন চোখে কেবল আকাশ দেখে। তাদেরই ভালোবাসার কমতিতে মুড সুয়িং হয়। সময় আর পারিপার্শ্বিকতায় নিজেকে বদলে ফেলার ব্যার্থ চেষ্টা করে। কিন্তু বদলাতে পারেনা তার কিশোরী মন। কখনো মেনে নেওয়া, কখনো মানিয়ে নেওয়ার অভিনয় করে কাটিয়ে দেয় সারাটা জীবন।

View 97,703 | Like () | Comments (0)
Profile Photo

মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা!

মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা!

মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা হলঃ- একটা মেয়ে সব সময় অসহায়, চলতে-ফিরতে, উঠতে-বসতে। মেয়ে মানেই অসহায়। মেয়ে জন্ম থেকে মৃত্যু...Read more

View 13,457 | Like () | Comments (0)

সোশ্যাল মিডিয়ায় আসক্তি কমানোর সহজ উপায়

সোশ্যাল মিডিয়ায় আসক্তি কমানোর সহজ উপায়

সোশ্যাল মিডিয়ায় আসক্তি কমানোর সহজ উপায় নিন্মে উপস্থাপন করা হল। ০১) বন্ধুদের সাথে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় করে আড্ডা দিয়ে। ০২) বেশি...Read more

View 15,042 | Like () | Comments (0)

যেভাবে ব‌উদেরকে ভালোবাসা উচিত।

যেভাবে ব‌উদেরকে ভালোবাসা উচিত।

ছেলেদের যেভাবে ব‌উদেরকে ভালোবাসা উচিত নিচে দেওয়া হল।? ১। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ১০ মিনিট জড়িয়ে ধরে বসে থাকবেন।? ২। প্রতিদিন...Read more

View 32,667 | Like () | Comments (0)

ত্বক ফর্সা করার ঘরোয়া উপায়!

ত্বক ফর্সা করার ঘরোয়া উপায়!

তৈলাক্ত ত্বকের যত্ন করা জটিল। বিভিন্ন ওষুধ বা ব্যয়বহুল ক্রিম, প্যাক এবং নানান কঠিন পদ্ধতিগুলো ব্যবহার না করে, আপনি বাড়িতে...Read more

View 23,167 | Like () | Comments (0)

আপনি কি ভাবছেন, আসলে বাস্তবতা কি?

আপনি কি ভাবছেন, আসলে বাস্তবতা কি?

প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে যদি তোমার মরে যেতে ইচ্ছে করে, তবে বাড়ির আশেপাশের কোন হাসপাতালে গিয়ে দেখো এসো, মানুষ একদিন...Read more

View 13,032 | Like () | Comments (0)

কেন কারো উপর অভিমান করিনি?

কেন কারো উপর অভিমান করিনি?

কতবার অভিমান করেছি, সবকিছু সাজিয়ে গুছিয়ে এক্সপ্লেইন করেছি। প্রতিবার ভেবেছি হয়তো এবার বুঝবে। কিন্তু না! বরং প্রতিবারই আমার ভাবনার উল্টো...Read more

View 34,109 | Like () | Comments (0)

নিত্যপ্রয়োজনীয় কিছু টিপস

নিত্যপ্রয়োজনীয় কিছু টিপস

নিত্যপ্রয়োজনীয় কিছু টিপস নিচে দেওয়া হল। ? আলু সেদ্ধ করার আগে কাঁটা চামচের সাহায্যে চারিদিকে কিছু গর্ত করে নিন। আলু ভিতর...Read more

View 72,289 | Like () | Comments (0)

দুধ বাদামের শরবত তৈরি করার রেসিপি

দুধ বাদামের শরবত তৈরি করার রেসিপি

দুধ বাদামের শরবত তৈরি করার রেসিপি নিচে দেওয়া হল। ? উপকরণ : ?দুধ ১ লিটার, ?বাদাম বাটা ১ টেবিল চামচ, ?পেস্তা...Read more

View 92,066 | Like () | Comments (0)

একজন স্ত্রী মধু নাকি বিষ?

একজন স্ত্রী মধু নাকি বিষ?

একজন স্ত্রী মধু না বিষ, সেটা নির্ভর করে তার স্বামীর উপর। কারণ, একটা নারী যখন কারও ঘরে আসে, সে আসে স্বপ্ন...Read more

View 63,309 | Like () | Comments (0)

একটা সুখী দম্পতির হওয়ার পিছনে কে থাকে?

একটা সুখী দম্পতির হওয়ার পিছনে কে থাকে?

সাধারণত একটা সুখী দম্পতির পিছনে একজন সৎ, আদর্শবান শ্বাশুড়ি থাকে! কারণ শ্বাশুড়ি জেলাস হলে ছেলে-ছেলেরবৌ এর মধ্যে সম্পর্ক নষ্ট করা তার...Read more

View 98,374 | Like () | Comments (0)