কিভাবে আমরা নিজেকে চিনতে পারবো?

কিভাবে আমরা নিজেকে চিনতে পারবো?

এক লোক পাথর কাটার কাজ করতো। লোকটা জীবনে তার অবস্থান নিয়ে খুবই অসন্তুষ্ট থাকতো সবসময়। একদিন সে এক ধনী ব্যবসায়ীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলো। বাড়ির জানালা দিয়ে সে দেখছিলো ব্যাবসায়ীর শান-শওকত। খুব ঈর্ষান্বিত হয়ে সে চিন্তা করতে লাগলো, 'আহা আমি যদি বণিকের মতো হতে পারতাম!' কি আশ্চর্যের ব্যাপার, লোকটা হঠাৎ বিরাট বণিক হয়ে উঠলো। তার কল্পনার চেয়ে বেশি বিলাসিতা এবং ক্ষমতা উপভোগ করতে লাগলো। একদিন সে দেখলো রাজ্যের প্রধান বিচারক রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন। সে দেখলো, বিচারক একটা চেয়ারে বসে আছেন এবং তাকে একদল সৈন্য বয়ে নিয়ে চলছে। রাস্তার পাশের দোকানিদের সৈন্যরা দেদারসে পেটাচ্ছে। জনতা বিচারকের সামনে মাথা নত করছে। বণিকের মনে মনে ভাবতে লাগলো, আহা বিচারক কত শক্তিশালী! আমি যদি একজন বিচারক হতে পারতাম!" তারপরে সে এক বিচারক হয়ে উঠলো, তার সৈন্যরা তাকে সেডান চেয়ারে সর্বত্র বহন করে নিয়ে যেতে লাগলো। তার চারপাশের লোকজন তাকে প্রচণ্ড ভয় ও ঘৃণা করতে লাগলো। এক গ্রীষ্মের দিনে বিচারক সেডান চেয়ারে খুব অস্বস্তি বোধ করেছিলো। সে সূর্যের দিকে তাকালো। আকাশে গর্বিতভাবে জ্বলজ্বল করছিলো সূর্য। বিচারকের উপস্থিতিতে সে একটুও নতজানু হয়নি। "সূর্য কত শক্তিশালী!" বিচারক ভাবলো। "আমি যদি সূর্য হতে পারতাম!" তারপর সে সূর্য হয়ে উঠলো, সকলের উপর প্রচণ্ডভাবে জ্বলে উঠলো, ক্ষেত পুড়িয়ে দিলো। কিন্তু একদিন একটা বিশাল কালো মেঘ তার এবং পৃথিবীর মাঝখানে চলে এলো। সূর্য আর তার আলো দিয়ে নীচের কোন কিছুকেই জ্বলতে পারে না। "এই মেঘটা কতই শক্তিশালী!" সূর্য ভাবছে। "আমি যদি মেঘ হতে পারি!" তারপর সে মেঘ হয়ে ওঠে। বৃষ্টি নেমে, বিদ্যুৎ চমকে সে মাঠ ও গ্রাম প্লাবিত করে দিতে লাগলো। কিন্তু শীঘ্রই সে দেখতে পেলো যে- তাকে কোন বড় একটা শক্তি দূরে ঠেলে দিচ্ছে। মেঘ বুঝতে পারলো এটা বাতাস। "এটা কতটা শক্তিশালী!" মেঘ ভাবতে লাগলো। "আমি যদি বাতাস হতে পারতাম!" তারপর সে বাতাস হয়ে গেলো। বাড়ির ছাদ উড়িয়ে দিলো, গাছ উপড়ে ফেলল। কিন্তু কিছুক্ষণ পরেই বাতাস আবিষ্কার করলো সে এমন কিছুর সাথে ধাক্কা খাচ্ছে যাকে সে নাড়তে পারছে না কোনক্রমেই। সে দেখলো একটি বিশাল, সুউচ্চ পাথর দাঁড়িয়ে আছে। "পাথর কতই না শক্তিশালী!" সে ভাবলো। "আমি যদি একটা পাথর হতে পারতাম!" তারপর সে একটা পাথরের খণ্ড হয়ে গেলো। পৃথিবীর অন্যতম শক্ত পদার্থ। কেউ তাকে নাড়াতে পারে না। কিন্তু কিছুক্ষণ বাদেই সে লক্ষ্য করলো একটি হাতুড়ির শব্দ ভেসে আসছে। কেউ একজন পাথরটাকে ভাঙছে। "আমার চেয়ে শক্তিশালী আর কে হতে পারে", পাথর ভাবছে। সে নিচে তাকিয়ে তার অনেক নিচে একটা লোককে পাথর কাটতে দেখতে পেলো। সে তার নিজেকে চিনতে পারলো। আমাদের সমস্ত অনুসন্ধানের শেষে আমরা সেই জায়গায় পৌঁছাবো যেখান থেকে আমরা শুরু করেছিলাম।

0 0 Reacts 0 View 57,140 Comment 0
Profile Photo

কান ও নাকে সংক্রমণ হলে করণীয় কি?

কান ও নাকে সংক্রমণ হলে করণীয় কি?

কান ও নাক ফোঁড়ানোর পর সংক্রমণ হলে আক্রান্ত স্থানে ব্যথা হয়, লাল হয়ে যায়, পুঁজ বের হয়, জ্বর হতে পারে।...Read more

0 0 Reacts 0 View 163 Comment 0

কিছু অবাক করা সাইকোলজিক্যাল হ্যাক কী?

কিছু অবাক করা সাইকোলজিক্যাল হ্যাক নিচে তুলে ধরা হল। যখন কারো সাথে কোনো বিতর্কে অংশ নেবেন সরাসরি তার সামনে না দাঁড়িয়ে...Read more

0 0 Reacts 0 View 190 Comment 0

মেধাবী ছাত্র ছাত্রীরা ভালো ফল পাওয়ার জন্য কিভাবে পড়াশোনা করে?

মেধাবী ছাত্র ছাত্রীরা ভালো ফল পাওয়ার জন্য যেভাবে পড়াশোনা করে তাই নিচে তুলে ধরা হল। অন্ততঃ ৪ বার একটা জিনিস পড়তে...Read more

0 0 Reacts 0 View 245 Comment 0

যেসব অভ্যাসের কারণে হারাতে পারেন সন্তান উৎপাদন ক্ষমতা!

যেসব অভ্যাসের কারণে হারাতে পারেন সন্তান উৎপাদন ক্ষমতা!

যেসব অভ্যাসের কারণে হারাতে পারেন সন্তান উৎপাদন ক্ষমতা তাই নিচে তুলে ধরা হল। ইদানীং বেশিরভাগ পুরুষ স্পার্মের পরিমাণ নিয়ে ভুগছেন। স্পার্ম...Read more

0 0 Reacts 2 View 71,521 Comment 0

প্রতিদিন সকালে সেদ্ধ ডিম কেন খাবেন?

প্রতিদিন সকালে সেদ্ধ ডিম কেন খাবেন?

প্রতিদিন সকালে সেদ্ধ ডিম যে কারনে খাবেন তাই নিচে দেওয়া হল। ১। প্রতিদিন সকালে সেদ্ধ ডিম খেলে আপনার সারাদিন তেমন ক্ষুধা...Read more

0 0 Reacts 0 View 58,550 Comment 0

চালাক হওয়ার উপায় কি?

চালাক হওয়ার উপায় নিচে তুলে ধরা হল। ✔ যত বেশি ধরা খাবেন তত বেশি চালাক হবেন। ✔ যত বেশি বিপদে পড়বেন তত...Read more

0 0 Reacts 0 View 223 Comment 0

কোন ১০টি জিনিস আপনার কখনও করা উচিত নয়?

কোন ১০টি জিনিস আপনার কখনও করা উচিত নয়?

যে ১০টি জিনিস আপনার কখনও করা উচিত নয় তাই নিচে তুলে ধরা হল।

কখনই ধূমপানের চেষ্টা করবেন না।
আমার মতে, এটি সবচেয়ে...Read more

1 0 Reacts 1 View 240 Comment 0

নিজের মনকে নিয়ন্ত্রণ করার সেরা উপায় কী?

নিজের মনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এবং সেটিই লক্ষ্য হওয়া উচিত নয়। বরং লক্ষ্য হলো চিন্তা, আবেগ ও আকাঙ্ক্ষা...Read more

0 0 Reacts 0 View 201 Comment 0

ভেজিটেবল পাকোড়া তৈরী করার রেসিপি।

ভেজিটেবল পাকোড়া তৈরী করার রেসিপি।

ভেজিটেবল পাকোড়া তৈরী করার রেসিপি নিচে উপস্থাপন করা হল। ❑ উপকরণ:- - আলু কুচি - বাঁধাকপি কুচি - গাজর কুচি - মটরশুঁটি - আদা কুচি -...Read more

0 0 Reacts 0 View 84,534 Comment 0

কোন খাবারগুলো আমাদের দেহের জন্য খুবই উপকার?

মানুষের বেঁচে থাকার জন্য পরিমিত, সুষম ও পুষ্টি গুন সমৃদ্ধ খাবার গ্রহন করা অপরিহার্য।


দামি খাবার নয়, সচারাচর সহজলভ্য খাবারেই রয়েছে...Read more

0 0 Reacts 0 View 217 Comment 0