গ্রামে থাকা উচিত না কেন?

গ্রামে থাকা উচিত না কেন?

গ্রাম শুধু দেখতেই সুন্দর! আমার মতে সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না। এখানে বেশিরভাগ মানুষ এতই টক্সিক যে তারা তাদের ব্যাক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। আপনার চুল বড় কেন, আপনি বোরকা পড়েন না কেন, অনার্সে পড়লেও মেয়ের বিয়ে দেয়না কেন? মেয়ের ভাই নাই কেন, বয়স ২৫ পেরিয়ে গেলেও এখনো জব হয়না কেন? আপনার ব্যাচমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় আপনি এখনো পড়াশুনা করেন কেন? এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন। মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তিত নয় অন্যান্য মানুষ এর থেকে বেশি চিন্তিত। গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় পার্ট হচ্ছে ঝগড়া, আপনি এমন কোনো বাড়ি খুজে পাবেন না যেখানে জায়গা-জমি নিয়ে কোনো বিরোধ নেই। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো একভাবে ঝগড়া লেগেই থাকে। ১ ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি, অশ্লিল ভাষায় গালাগালি, মামলা মোকদ্দমা চলতেই থাকে। এইজন ওইজনের নামে গোপনে প্যাচ লাগিয়ে ঝগড়া বাদিয়ে দেওয়া, কাউকে পছন্দ নাহলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেওয়া, এমনকি বিয়ে আসলেও গোপনে প্যাচ লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের যেনো একটি নিত্যদিনের কাজ। গ্রামের বেশিরভাগ মানুষ ই এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বুঝেনা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বুঝেনা, এমবিবিএস ডাক্তার এর মানে বুঝেনা। তাদের কাছে সরকারি চাকুরী মানে পুলিশ(হউক কনস্টেবল), সেনাবাহিনী (হউক সৈনিক), প্রাইমারি স্কুলের শিক্ষক এসবই। আর একজন নার্সিং এ পড়া স্টুডেন্টকে যেমনভাবে ডাক্তার ভাবে তেমনি সরকারি মেডিকেলে এমবিবিএস পড়ুয়া কাউকেও সেরকম ই ভাবে। এলাকার একটা কলেজে থেকে ডিগ্রি পাশ করা মেয়ে, আর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা একই জিনিস ভাবে। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকুরী করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি। আপনি যদি প্রাইমারি স্কুলের পিওন ও হোন তাও মেয়ে বিয়ে দিতে রাজি কিন্তু বেসরকারি যতো ভালো চাকুরী ই করেন, আমতা আমতা করবেই। তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহনের থেকে আপনার সে বন্ধুর দাম বেশি যে এসএসসির পর সৈনিক/কনস্টেবল/ বিদেশে বা কোনো কাজে চলে গেছে। আর টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো। গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ে চুমুক উঠেই গীবত দিয়ে। যেখানে কার বৌয়ের বাচ্চা হচ্ছেনা, কার বৌ প্র‍্যাগন্যান্ট থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কোনোটার ই গবেষণা বাকি থাকেনা। যার অধিকাংশই আবার গুজব। এতসবের মাঝেও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকেই, যারা আপনাকে বুঝতে চায়,বুঝে, বুঝার চেষ্টা করে। যারা অন্যের ব্যাক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নয়,যারা মানে উচ্চশিক্ষা অর্জনের থেকে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন নয়, যারা চায়ের কাপে মিথ্যা আর গীবতের ধুয়ো উঠায় না।তাদের স্যালুট, তারা আজীবন সম্মানপ্রাপ্য। (জন্ম থেকেই গ্রামের পলিমাটি গায়ে মেখেও, একজন খাটি গ্রাম্য মানুষ হয়েও এ কথাগুলো লিখার একমাত্র কারন তিক্ততা, কাউকে কষ্ট দেওয়ার জন্য লিখিনি।)

0 0 Reacts 3 View 11,675 Comment 0
Profile Photo

মিশরের লুক্সর শহরের কাছে দুই বিশাল পাথরের মূর্তি কলোসি অব মেম ইতিহাস!

মিশরের লুক্সর শহরের কাছে দুই বিশাল পাথরের মূর্তি কলোসি অব মেম ইতিহাস!

নীল নদের পশ্চিম তীরে, মিশরের লুক্সর শহরের কাছে দাঁড়িয়ে আছে দুই বিশাল পাথরের মূর্তি কলোসি অব মেমন। প্রাচীন মিশরের অন্যতম...Read more

0 0 Reacts 0 View 58,931 Comment 0

মহাবিশ্বে মানুষের অস্তিত্ব কতটা ক্ষুদ্র?

মহাবিশ্বে মানুষের অস্তিত্ব কতটা ক্ষুদ্র?

এক মুহূর্তের জন্য একটি সমুদ্র সৈকতে দাঁড়ান। হাত ভরে এক মুঠো বালি তুলে নিন। সেখানে আছে হাজার হাজার বালির কণা।...Read more

0 0 Reacts 1 View 19,372 Comment 0

মানসিক ভাবে ভালো থাকার উপায় কি?

মানসিক ভাবে ভালো থাকার উপায় কি?

মানসিক ভাবে ভালো থাকার উপায় নিচে দেওয়া হল। গরু আমাদের দুধ দেয় না, আমরা কেড়ে নি। গাধাও মোট বয় না, ধোপারা...Read more

0 0 Reacts 8 View 13,944 Comment 0

সিন্ধু নদ ইতিহাসের সাক্ষী, জীবনের ধমনী।

সিন্ধু নদ ইতিহাসের সাক্ষী, জীবনের ধমনী।

সিন্ধু শুধু একটি নদী নয়, এটি একটি সভ্যতার জন্মদাতা! প্রায় ৩,২০০ কিলোমিটার দীর্ঘ এই নদী চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল তিব্বতের মানসরোবরের...Read more

0 0 Reacts 0 View 57,862 Comment 0

ছাতা কোথায় আবিষ্কৃত হয়েছিল?

ছাতা কোথায় আবিষ্কৃত হয়েছিল?

ছাতা আবিষ্কৃত হয়েছিল আজ থেকে প্রায় চার হাজার বছর আগে। ঠিক কোথায় এবং কারা প্রথম ছাতা আবিষ্কার করেছিল এই নিয়ে...Read more

0 0 Reacts 1 View 94,836 Comment 0

লিবিয়ার প্রাচীন শহর ঘাদামেসের।

লিবিয়ার প্রাচীন শহর ঘাদামেসের।

এই মনোমুগ্ধকর স্থাপনাটি লিবিয়ার প্রাচীন শহর ঘাদামেসের। ঘাদামেসের মরুভূমির মুক্তা নামেও পরিচিত। এর নির্মাণশৈলীতে ফুটে উঠেছে সাহারা অঞ্চলের মানুষগুলোর শত...Read more

0 0 Reacts 0 View 61,997 Comment 0

পানির নিচে বনভূমির ওপর ভাসমান এক শহর!

পানির নিচে বনভূমির ওপর ভাসমান এক শহর!

৪২১ খ্রিস্টাব্দ থেকে ভেনিস শহরটি কোটি কোটি কাঠের খুঁটির ওপর দাঁড়িয়ে আছে। ইস্পাত বা কংক্রিট নয়, বরং মূলত এল্ডার কাঠ...Read more

0 0 Reacts 0 View 84,499 Comment 0

চির অমলিন নায়ক সালমান শাহ্

চির অমলিন নায়ক সালমান শাহ্

চির অমলিন নায়ক সালমান শাহ্ নিয়ে কিছু কথা। ❉ সে যে নায়ক নয়, সে ছিল অনুভবের নাম, চোখে স্বপ্ন, হাসিতে আলো ছিল...Read more

0 0 Reacts 0 View 37,255 Comment 0

এত অহংকার কিসের আমাদের?

এত অহংকার কিসের আমাদের?

১০ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজর কাড়া মেয়েটাও এখন দুই সন্তানের মা। - কিন্তু সেই রুপ আর নাই! সব পরীক্ষায় নকল...Read more

0 0 Reacts 2 View 21,468 Comment 0

বিশ্বের বৃহত্তম কৃত্রিম সৈকত।

বিশ্বের বৃহত্তম কৃত্রিম সৈকত।

বিশ্বের বৃহত্তম কৃত্রিম সৈকত, যা এখন অতীত! জাপানের মিয়াজাকিতে অবস্থিত Seagaia Ocean Dome একসময় বিশ্বের বৃহত্তম কৃত্রিম সৈকত ছিল। এটি ১৯৯৩...Read more

0 0 Reacts 0 View 89,752 Comment 0