কান ও নাক ফোঁড়ানোর পর সংক্রমণ হলে আক্রান্ত স্থানে ব্যথা হয়, লাল হয়ে যায়, পুঁজ বের হয়, জ্বর হতে পারে। সংক্রমণ এড়াতে কিছু বিষয় মেনে চলতে হবে-
✔ কান, নাক ছিদ্র করার পর প্রতিরোধমূলক হিসেবে অ্যান্টিবায়োটিক, প্যারাসিটামল, অ্যান্টিসেপ্টিক মলম ব্যবহার করা যেতে পারে চিকিৎসকের পরামর্শে। ছিদ্রের চারিদিকে অ্যান্টিসেপ্টিক মলম লাগাতে হবে, পানি লাগানো যাবে না, ময়লা হলে লবণ পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে।
✔ কান ও নাকে সংক্রমণ হয়ে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হবে, মলম ব্যবহার করতে হবে। পুঁজ জমে গেলে প্রয়োজনে সার্জারির মাধ্যমে বের করে আনবেন চিকিৎসক।
✔ কান, নাক ফোঁড়ানোর স্থান পরিষ্কার রাখতে হবে।
✔ অপরিষ্কার হাত দিয়ে স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে।