একজন নারী একজন পুরুষের ভেতর কী চান?

একজন নারী একজন পুরুষের ভেতর কী চান? এই প্রশ্নের উত্তরে কেউ মজা করেন, কেউবা আবার দাবি করেন মেয়েরা আসলে কী চান, তাঁরা নিজেরাই জানেন না। কিন্তু সত্যিটা হলো, এর কোনো একক উত্তর নেই। একেক নারীর ক্ষেত্রে একেক উত্তর প্রযোজ্য। তবে হ্যাঁ, পুরুষের মধ্যে এমন কিছু বিশেষ গুণ আছে, যেগুলো সাধারণত নারীরা সবচেয়ে বেশি পছন্দ করেন। কী সেই গুণ? চলুন জেনে আসি। ০১। সততা, বিশ্বস্ততা :- এটা কেবল নারী-পুরুষ হিসেবে নয়, যেকোনো মানুষের সবচেয়ে বড় গুণ নিঃসন্দেহে সততা। আর কেউ-ই ভালোবাসার নামে প্রতারিত হতে চান না। কাজেই নারীর মনে ঠাঁই পেতে হলে আপনাকে প্রতিটি ব্যাপারে সৎ হতে হবে। বিশ্বাস অর্জন করতে হবে। ০২। একটুখানি সেন্স অব হিউমার :- জানি, কথাটা আপনি আগেও শুনেছেন। নারীকে যে পুরুষ হাসাতে পারেন, তাঁর সিঙ্গেল থাকার সম্ভাবনা খুবই কম। কারণ, এই গুণকে মেয়েরা সত্যিকার অর্থেই অনেক বেশি পছন্দ করেন। না, এর মানে আপনাকে গোপাল ভাঁড় হতে হবে না। তবে যেকোনো পরিস্থিতিতে মজা করা, হাসানোর দক্ষতা একটা বড় গুণ। ০৩। আত্মবিশ্বাস :- সামাজিক, মানসিক—সব ধরনের আত্মবিশ্বাসই নারীর পছন্দের তালিকার শীর্ষে। আপনি স্পষ্টভাবে নিজের অবস্থান জানান দিতে পারেন, সুন্দর করে কথা বলতে পারেন বা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পারেন, অনেক নারীর কাছে এর চেয়ে বেশি আকর্ষণীয় আর কিছু নেই! ০৪। বুদ্ধিমত্তা :- না, না ভয় পাওয়ার কিছু নেই। নারীর মন পেতে হলে আপনার আইনস্টাইন হতে হবে না। শুধু পরিস্থিতি, ঘটনা বুঝে সেই অনুযায়ী আচরণ করতে পারলেই চলবে। শুধু নারীকে আকর্ষণের জন্য নয়, এই বুদ্ধিমত্তা আপনার নিজের জন্যও খুবই জরুরি। ০৫। জীবনের লক্ষ্য থাকা :- নারীরা ক্যারিয়ার ওরিয়েন্টেড পুরুষকে পছন্দ করে। ছোটবেলায় লেখা এইম ইন লাইফ রচনার মতো মিথ্যা লক্ষ্য হলে হবে না। বরং আপনি সত্যি সত্যিই একটা কিছু হতে চান এবং সেই অনুসারে পরিশ্রম করতে পারেন, বিষয়টা অনেকের কাছেই অনেক প্রিয়। কাজেই আজকেই খাতা–কলম নিয়ে ভাবতে বসে যান। আর ১০ বছর পর নিজেকে আপনি কোথায় দেখতে চান? ০৬। অর্থনৈতিক নিরাপত্তা :- অনেকেই মনে করেন, পুরুষের ভালো চাকরি, টাকাপয়সা এগুলো নারীকে টানে। এগুলো কাকে টানে না বলেন? প্রত্যেক মানুষই জীবনে নিরাপত্তা চান। আর সেই নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ অর্থনৈতিক নিরাপত্তা। ধনী হতে কে না চান? এই পৃথিবীতে কেউ দরিদ্র থাকতে চান? ধনী হওয়ার অন্যতম সহজ উপায় ধনী কাউকে বিয়ে করে ফেলা। তবে বিশেষ করে বাংলাদেশের নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের অনেক নারীই সংসারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। আর সব শ্রেণির ভেতরেই নারীর অর্থনৈতিক কাজে যুক্ত হওয়ার হার বাড়ছে। অস্কারজয়ী হলিউড তারকা অ্যান হ্যাথওয়ের মতে, ধনী পুরুষ কেবল অলস নারীদের আকর্ষণ করে! পরিশ্রমী নারীর জন্য পুরুষ যদি ধনী হন, সেটা একটা বোনাস। পুরুষকে ধনী হতেই হবে। এমন কোনো কথা নেই! তবে পুরুষকে অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকতেই হবে। এর কোনো বিকল্প নেই। ০৭। সম্মান, দয়া, মায়া, সহানুভূতি, পোষা প্রাণীর প্রতি আবেগ :- ছোট্ট পরিসরে চালানো একটা গবেষণায় দেখা গেছে, যেসব ছেলের পোষা প্রাণী থাকে, মেয়েরা তাঁদের প্রতি আকৃষ্ট হন বেশি। দয়া, মায়া, সহানুভূতিসম্পন্ন পুরুষেরাই নারীকে বেশি আকর্ষণ করেন। অন্য নারীদের সম্মান করা, স্বেচ্ছাসেবামূলক যেকোনো কাজ। এই দুই বিষয় নারীদের অনেক পছন্দ। কাজেই আপনি যদি নারীদের সম্মান করেন। তাঁদের জন্য সহমর্মী হন আর মানবসেবায় নিজেকে কিছুটা হলেও উৎসর্গ করেন। তাহলে সম্ভাবনা আছে, নারীদের ভেতরেও আপনি অনেক জনপ্রিয়তা পাবেন। বলিউড তারকা শাহরুখ খান এর আদর্শ উদাহরণ। এসবের বাইরেও মানুষের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকে। তবে ওপরের গুণগুলো শুধু মেয়েদের কাছেই পছন্দের, তাই নয়। বরং এসব গুণ মানুষ হিসেবে আপনাকে পরিপূর্ণ করে তুলতে সাহায্য করে। আর সঙ্গী হিসেবে একজন নারী তো একজন ভালো মানুষকেই সবার আগে চাইবেন, তাই না?

0 0 Reacts 3 View 17,802 Comment 0
Profile Photo

আপনি কি ভাবছেন, আসলে বাস্তবতা কি?

আপনি কি ভাবছেন, আসলে বাস্তবতা কি?

প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে যদি তোমার মরে যেতে ইচ্ছে করে, তবে বাড়ির আশেপাশের কোন হাসপাতালে গিয়ে দেখো এসো, মানুষ একদিন...Read more

0 0 Reacts 5 View 13,043 Comment 0

মেয়েদের মুখে কোন ধরনের ব্রন নরমা?

মেয়েদের মুখে কোন ধরনের ব্রন নরমা?

যে রাত জেগে পড়ালেখা করে তার মুখে ব্রনের দাগ থাকা টা স্বাভাবিক। ভুরু আসমানে তোলার দরকার নাই। যে সকাল ৬টা থেকে...Read more

0 0 Reacts 1 View 110,745 Comment 0

কি অদ্ভুত জীবন তোমার নারী!

কি অদ্ভুত জীবন তোমার নারী!

কি অদ্ভুত জীবন তোমার নারী! এক সংসারে জন্ম নিয়ে, টানো অন্য সংসারের ঘানি। সেই ঘানি টানার জন্যও আবার তোমার পিতা-মাতাকে দিতে হয়।...Read more

0 0 Reacts 2 View 95,143 Comment 0

মানুষ সংসার করে কেন?

মানুষ সংসার করে কেন?

শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না। সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকতে...Read more

0 0 Reacts 1 View 109,054 Comment 0

আপনি কিভাবে পুরুষকে বদলাতে পারবেন!

আপনি কিভাবে পুরুষকে বদলাতে পারবেন!

আপনি কোনো পুরুষকে বদলাতে পারবেন না। কারণ তারা জেদী, একরোখা এবং নিজের বিশ্বাসে অটল। কিন্তু আপনি তাকে ভালোবাসলে, সে নিজ থেকেই...Read more

0 0 Reacts 0 View 117,862 Comment 0

টাকা ছাড়া নারী কখনো প্রেম করে না!

টাকা ছাড়া নারী কখনো প্রেম করে না!

একটা ভাইয়া স্টোরি দিয়েছেন.... পুরুষ তুমি নারীকে যতই ভালোবাসো না কেন? টাকা ছাড়া নারী'র মন কখন-ই পাবে না। বরং তুমি থেকে তই...Read more

0 0 Reacts 1 View 35,736 Comment 0

নারীদের অভ্যন্তরীণ আচরন বিজ্ঞান কি বলে?

নারীদের অভ্যন্তরীণ আচরন বিজ্ঞান কি বলে?

নারীরা অনেক কিছু বলে, কিন্তু কিছু কথা কখনো মুখে বলে না। সেগুলো শুধুই তাদের আচরণের মাধ্যমে প্রকাশ পায়। এখানে কিছু গোপন...Read more

0 0 Reacts 0 View 22,302 Comment 0

মেয়েদের ম‍্যাচিউরিটি আসলে কখন আসে?

মেয়েদের ম‍্যাচিউরিটি আসলে কখন আসে?

ম‍্যাচিউরিটি আসলে মেয়েদের ঘৃনা করার ক্ষমতা অনেক বেড়ে যায়। ম‍্যাচিউরিটি আসলে মেয়ে জানে তার ইমোশন কিভাবে হ‍্যান্ডেল করতে হয়। ম‍্যাচিউরিটি...Read more

0 0 Reacts 0 View 26,194 Comment 0

অভিমান শব্দটা আসলে কি?

অভিমান শব্দটা আসলে কি?

অভিমান শব্দটা অসম্ভব ভারী। যারা বয়ে বেড়ায় তারাই জানে, বুকের কোণে বোগেনভেলিয়া ফুলের মতো গুচ্ছাকারে থেকে যায়। অভিমান মানুষকে শান্ত...Read more

0 0 Reacts 0 View 60,665 Comment 0

ডিপ ফ্রিজে দীর্ঘদিন গরুর মাংস ভালো রাখার উপায়?

ডিপ ফ্রিজে দীর্ঘদিন গরুর মাংস ভালো রাখার উপায়?

ডিপ ফ্রিজে দীর্ঘদিন গরুর মাংস ভালো রাখার উপায় নিচে দেওয়া হল। কোরবানির মাংস দীর্ঘদিন ফ্রিজে রেখে রান্নার পর যখন মনে হচ্ছে...Read more

0 0 Reacts 1 View 100,874 Comment 0