মায়া মানেই কি?

মায়া মানেই কি?

মায়া মানেই কঠিন একটা জাল। মানুষ ধীরে ধীরে মায়ায় পড়ে যায়। কারও কথার, কারও চোখের, কারওবা কণ্ঠের। যার কথার মায়ায় পড়বেন, তার প্রতিটি শব্দকেই কবিতা মনে হবে। যার কণ্ঠের মায়ায় পড়বেন, তার বলা প্রতিটি বাক্যই গান মনে হবে। যার চোখের মায়ায় পড়বেন, তার চোখের দিকে তাকালেই আপনি অচেনা গভীর এক সমুদ্রে ডুবে যাবেন। মায়া বড়ো জ্বালা! মানুষ হুট করে প্রেমে পড়লেও কখনও হুট করে কারও মায়ায় পড়ে না। মায়ায় পড়ে ধীরে ধীরে, আর ধীরে ধীরে তৈরি-হওয়া যে-কোনও জিনিসই কঠিন ধরনের হয়। তরল সিমেন্ট যেমন ধীরে ধীরে জমে পাথরের মতো হয়ে যায়, একটু একটু করে চলা নদী যেমন সাগরে মিলে যায়, একটা ছোটো চারাগাছ যেমন বাড়তে বাড়তে আকাশচুম্বী প্রকাণ্ড বটগাছ হয়ে যায়, ঠিক মায়াও তেমনি বাড়তে বাড়তে একটা শেকড়-গাড়া শক্ত গাছের মতো হয়ে যায়, চাইলেই যাকে আর উপড়ে ফেলা যায় না। দরকার হলে মানুষ নিজেকে ছাড়তে পারে, তবু মায়া ছাড়তে পারে না। হুট করে কারও প্রেমে পড়লে হুট করে উঠেও যাওয়া যায়, কিন্তু ধীরে ধীরে কারও মায়ায় পড়লে আপনি সেখানে চোরাবালির মতো গেড়ে যাবেন, আর উঠতে পারবেন না শতচেষ্টা করলেও। মায়া বড়ো কঠিন জিনিস। বইয়ের তাকে দীর্ঘকাল অযত্নে পড়ে-থাকা পুরোনো বইটা পোকায় খেলে খুব কষ্ট লাগবে, দীর্ঘকাল ধরে ব্যবহৃত চুলের ক্লিপটা ভেঙে গেলে ডাস্টবিনে ফেলতে গিয়ে কী এক নিবিড় মায়ায় উলটেপালটে বার বার ছুঁয়ে দেখি, অফিস যেতে প্রতিদিন দেখা-হওয়া পাগলাটে কুকুরটা মারা গেলে মধ্যরাতে তার জন্য মনটা মুচড়ে মুচড়ে উঠবে। যে আপনার কেউই হয় না, একবার তার মায়ায় পড়ে গেলে দেখবেন, সে আপনার পুরো পৃথিবীটাই হয়! মায়া মানেই বড্ড কঠিন এক জাল, যে জালে এক বার পড়লে তা আপনাকে সাপের মতো আষ্টেপৃষ্ঠে আটকে ফেলবে, আপনি ধীরেই আরও গভীরতর মায়ায় আটকে যাবেন, বেরোনোর পথ খুঁজে পাবেন না কিছুতেই। মানুষ সব ধরনের বন্ধন থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু মায়া থেকে সহজে বেরোতে পারে না। এক মায়াই যেন এ সংসারের ধ্রুব কায়া! এজন্যই চলে যাবার অনেক পথ খোলা থাকার পরও আমরা চলে যাই না। ছেড়ে যাবার অনেক কারণ থাকার পরও আমরা ছেড়ে যাই না। ব্যাঙের মতো হাত-পা গুটিয়ে ওই এক পুরোনো গর্তেই এক জায়গাতেই কীরকম যেন নিশ্চেষ্ট নির্ভার হয়ে বসে থাকি। যন্ত্রণায় প্রাণ যায় যায়, মায়াটা তবু থেকেই যায়!

0 0 Reacts 0 View 110,714 Comment 0
Profile Photo

চল্লিশ থেকে পঁইতাল্লিশ বয়সের এক নারীর অন্তর্লীন পথচলা!

চল্লিশ থেকে পঁইতাল্লিশ বয়সের এক নারীর অন্তর্লীন পথচলা!

চল্লিশ ছুঁতেই জীবনের একটা অদৃশ্য দরজা খুলে যায়। শরীরের ভেতরে শুরু হয় হরমোনের এক নিঃশব্দ বিপ্লব। মুড-স্যুইং, অস্থিরতা, ক্লান্তি, খিটখিটে...Read more

0 0 Reacts 0 View 64,804 Comment 0

একজন শিক্ষিত স্বাবলম্বী মেয়ে কখনো অন্যায় অত্যাচার সহ্য করবে না!

একজন শিক্ষিত স্বাবলম্বী মেয়ে কখনো অন্যায় অত্যাচার সহ্য করবে না!

বিল গেটসের এতো এতো বিলিয়ন ডলার অথচ তার বউ থাকে না। হৃত্বিক রোশানের সিক্স প্যাক আছে, ধনী নায়ক সে। তারও...Read more

0 0 Reacts 4 View 48,150 Comment 1

আপনি কাকে গুরুত্ব দিবেন মা কে না স্ত্রী কে?

আপনি কাকে গুরুত্ব দিবেন মা কে না স্ত্রী কে?

একজন মা তার ছেলেকে জন্ম দেন নাড়ী থেকে। একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে। একজন মা তার...Read more

0 0 Reacts 1 View 100,658 Comment 0

শাশুড়ীকে সাথে সম্পর্ক ভালো রাখার কিছু টেকনিক

শাশুড়ীকে সাথে সম্পর্ক ভালো রাখার কিছু টেকনিক

শাশুড়ীকে সাথে সম্পর্ক ভালো রাখার কিছু টেকনিক নিচে দেওয়া হল। ১. বিয়ের পর পরই সংসারের গিন্নী হতে যাবেন না কারন এই...Read more

0 0 Reacts 2 View 94,200 Comment 0

মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা!

মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা!

মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা নিন্মে উপস্থাপন করা হল। একটা মেয়ে সব সময় অসহায়, চলতে-ফিরতে, উঠতে— বসতে। মেয়ে মানেই অসহায়। মেয়ে...Read more

0 0 Reacts 2 View 31,278 Comment 0

নারীর ভরসা ও বিশ্বাস প্রেমের গভীরতা!

নারীর ভরসা ও বিশ্বাস প্রেমের গভীরতা!

একজন নারী যখন নিজের সব লজ্জা, ভয় ও দ্বিধা সরিয়ে কারো কাছে আসে, তখন এটি কেবল প্রেমের পরিচয় নয়। এটি...Read more

0 0 Reacts 0 View 47,112 Comment 0

মানসিক চাপ নিয়ন্ত্রণের কার্যকরি ১৪টি উপায়

মানসিক চাপ নিয়ন্ত্রণের কার্যকরি ১৪টি উপায়

মানসিক চাপ নিয়ন্ত্রণের কার্যকরি ১৪টি উপায় নিন্মে তুলে ধরা হল। ০১) মানুষের ব্যাপারে খরবদারী করবেন না। কে কী করছে সে বিষয়ে...Read more

0 0 Reacts 3 View 14,943 Comment 0

মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা!

মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা!

মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা হলঃ- একটা মেয়ে সব সময় অসহায়, চলতে-ফিরতে, উঠতে-বসতে। মেয়ে মানেই অসহায়। মেয়ে জন্ম থেকে মৃত্যু...Read more

0 0 Reacts 3 View 13,457 Comment 0

আত্মসম্মান মানে কি?

আত্মসম্মান মানে কি?

আত্মসম্মান মানে চিৎকার করা নয়, কারো মুখের ওপর রেগে যাওয়াও নয়। আত্মসম্মান মানে, নীরবে বুঝে যাওয়া, কখন সরে যেতে হয়। কখন...Read more

0 0 Reacts 0 View 61,812 Comment 0

বুয়ার কাছে আলমারির চাবি রাখতে পারেনা অথচ নিজের সন্তানকে রাখতে বাধ্য হচ্ছেন!

বুয়ার কাছে আলমারির চাবি রাখতে পারেনা অথচ নিজের সন্তানকে রাখতে বাধ্য হচ্ছেন!

নারীকে চাকরী দিবো কিন্তু সে মা হতে পারবেনা! মা হবে এটা মেনে নিয়ে মাতৃত্বকালীন ছুটি দিলেও সন্তান সাথে আনা যাবেনা। এমন...Read more

0 0 Reacts 3 View 14,375 Comment 0