স্ত্রীকে ভালো না লাগার কারণ

স্ত্রীকে ভালো না লাগার কারণ

স্ত্রীকে ভালো না লাগার হাজারটা কারণ থাকতে পারে। কারণ সে মানবীয় ত্রুটির উর্ধ্বে না। তবে তাকে ভালোবাসার জন্য একটি কারণই যথেষ্ট....সে আপনার সন্তানের মা। পুরুষ জাতি কৃষকের মতো। বীজ বপনের মওসুমে বীজ ছড়িয়ে অপেক্ষা করি সুন্দর একটি অঙ্কুরোদগমের! ভালো ফলনের আশায় হয়তো জমির একটু যত্নও নেই! কিন্তু নরম মাটির বুক আঁকড়ে ধরে তার প্রানরস শুষে কিভাবে একটি বীজ গাছে রুপান্তরিত হয় তা আমাদের নিকট অজানা! একটি শরীরের মাঝে আরেকটি জীবন্ত শরীর টানা ৯ মাস ধরে বেড়ে ওঠার পিছনে লুকিয়ে থাকে না জানা অনেক ভেজা গল্প! অশ্রুসজল নির্ঘুম রাত, তীব্র ক্ষুধা সত্বেও খেতে না পারার নির্মম কষ্ট, হাজারো শারীরিক জটিলতা এমনকি মৃত্যু ভয়কে উপেক্ষা করে সে অপেক্ষার প্রহর গোনে ‘পিতৃত্ব’ উপহার দিয়ে ভালোবাসার মানুষটির মুখের হাসি দেখতে! সন্তান জন্মদানের স্বাভাবিক প্রক্রিয়ার প্রতিটি মূহুর্তে অসহ্য সীমাহীন যন্ত্রণায় বুক বিদীর্ণ করা এক একটি মর্মন্তুদ চিৎকারের গভীরে কয় সাগর ব্যাথার অশ্রু ঝরে পড়ে তা কেবল আসমান-জমীনের মালিকই বোঝেন! নাক-কান ফোঁড়ানোর সামান্য সূচ দেখে চিৎকার করা মেয়েটি আপনার প্রোথিত বীজের ফলটিকে আরও নিরাপদে আপনাকে হস্তান্তর করতে অস্ত্রোপচারের কক্ষে হেঁটে যায় স্বেচ্ছায় নিজেকে ডাক্তারের ধারালো অস্ত্রের নিচে বলী দিতে, আর ফিরে আসে স্ট্রেচারে পড়ে থাকা আহত ও র*ক্তাক্ত অবশ দেহটি নিয়ে! কখনোবা তারা আঁতুড়ঘরের কোণায় কিংবা হাসপাতালের বেডে জীবনের ইতি টেনে নীরবে ওপারে চলে যায়! বলুন তো, এই মানুষটিকে ভালো না বেসে থাকা আদৌ সম্ভব কি? আপনার স্ত্রী ছিলো একজন বাবার রূপ সচেতন রাজকন্যা, যে বাবার গলা ধরে হরেকরকম প্রসাধনীর জন্য বায়না ধরতো। সৌন্দর্য রক্ষায় আপোষহীন সেই মেয়েটি আপনার সন্তানকে গর্ভে ধারণ করতে নিজের সৌন্দর্যকে চিরদিনের জন্য উৎসর্গ করে। একজন মা কখনোই তার পূর্বের শারীরিক গঠন ও সৌন্দর্য ফিরে পায় না জেনেও একটুও পিছপা হয়না। আপনার কারণে হারানো সেই সৌন্দর্যের জন্য যদি আপনিই খোঁটা দেন তখন কষ্টের তীরটা কিভাবে তার হৃদয়কে ফালি ফালি করে দেবে তা বোঝার জন্য খুব বেশি পরিমাণ বিবেকের প্রয়োজন হয় না! গর্ভে সন্তানের অঙ্কুর গজানোর দিন থেকে শুরু করে আমৃত্যু মাতৃত্ব থেকে ছুটি না পাওয়া মানুষটিকে ভালো না বেসে পুরুষত্বের দাবী অযৌক্তিক নয় কি? ভাবুন, বিবেকের চক্ষু খুলে শতবার ভাবুন।

0 0 Reacts 2 View 52,532 Comment 0
Profile Photo

একটা সম্পর্ক সেখানেই সুন্দর হয়!

একটা সম্পর্ক সেখানেই সুন্দর হয়!

একটা সম্পর্ক সেখানেই সুন্দর যেখানে বিশ্বাস, ভরসা, ভালোবাসা আর সম্মান আছে। আছে একে অপরের প্রতি, শ্রদ্ধাবোধ, যত্নশীলতা, দায়িত্বশীলতা। সম্পর্কের মানে...Read more

0 0 Reacts 0 View 112,234 Comment 0

একজন নারী কিভাবে পুরুষের জীবন নষ্ট করে?

একজন নারী কিভাবে পুরুষের জীবন নষ্ট করে?

একজন নারী যদি তার মুখ বা কথা নিয়ন্ত্রণ করতে না পারে, তবে সে ধীরে ধীরে একজন পুরুষের জীবন নষ্ট করে...Read more

0 0 Reacts 0 View 50,071 Comment 0

বর্তমান যুগে বিয়ে করা কেন এত কঠিন!

বর্তমান যুগে বিয়ে করা কেন এত কঠিন!

বর্তমান যুগের ছেলেদের বিয়ে করার ব্যাপারটা! এত পরিমান কঠিন হইছে যে. মাঝে মাঝে মনে হয় এর চেয়ে এভারেজ জয় করা...Read more

0 0 Reacts 0 View 106,144 Comment 0

ম্যাচিউর প্রেম ভালোবাসার আশ্রয় খোঁজে কেন?

ম্যাচিউর প্রেম ভালোবাসার আশ্রয় খোঁজে কেন?

ম্যাচিউর প্রেম ভালোবাসার আশ্রয় খোঁজে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। বয়স বাড়ার সাথে সাথে আমরা আর প্রেমে পড়ি না! আমরা...Read more

0 0 Reacts 0 View 67,176 Comment 0

মানুষকে কেন কষ্ট দিয়েন না?

মানুষকে কেন কষ্ট দিয়েন না?

মানুষকে কষ্ট দিয়েন না। কারণ ক্ষমা চাওয়ার জন্য আপনি দ্বিতীয়বার জন্ম নেবেন না। একবার বলা কথা, একবার দেওয়া আঘাত! সবকিছু ঠিক...Read more

0 0 Reacts 0 View 19,609 Comment 0

আপনি যখন সফল হতে চাইবেন

আপনি যখন সফল হতে চাইবেন

আপনি যখন সফল হতে চাইবেন সমাজের কিছু বাজে মানুষ আপনাকে পিছন থেকে এভাবে টেনে ধরবে। আজকের দিনে ভদ্র...Read more

0 0 Reacts 1 View 56,213 Comment 0

বই পড়ার ক্ষেত্রে যে ৭টি কাজ কখনোই করবেন না

বই পড়ার ক্ষেত্রে যে ৭টি কাজ কখনোই করবেন না

বই পড়ার ক্ষেত্রে যে ৭টি কাজ কখনোই করবেন না তাই নিচে দেওয়া হল। অনেকেরই বইয়ের প্রতি নেশা বা ঝোঁক আছে। কিন্তু...Read more

0 0 Reacts 3 View 53,230 Comment 0

নারীর মন পাওয়া উপায় কি?

নারীর মন পাওয়া, সে একটু কঠিন বৈকি! কথায় আছে, নারীর মন স্বয়ং বিধাতাও বোঝে না! সেখানে পুরুষেরা বুঝে উঠবেন নারীর...Read more

0 0 Reacts 1 View 24,871 Comment 0

দাম্পত্য জীবনে এত লুকোচুরি কেন?

দাম্পত্য জীবনে এত লুকোচুরি কেন?

পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যাচার আর লুকোচুরি করা হয় স্বামী–স্ত্রী সম্পর্কে! একজন আরেকজনের কাছে লুকিয়ে রাখা কিংবা সম্পর্ক টিকিয়ে রাখার তাগিদে...Read more

0 0 Reacts 4 View 14,664 Comment 0

স্ত্রীর অবহেলা কোনো পুরুষকে মারে না?

স্ত্রীর অবহেলা কোনো পুরুষকে মারে না?

স্ত্রীর অবহেলা কোনো পুরুষকে মারে না, কিন্তু ধীরে ধীরে তাকে ভেতর থেকে ভেঙে ফেলে! পুরুষরা বাইরে থেকে শক্ত দেখায়। তাদের হাসি,...Read more

0 0 Reacts 0 View 46,399 Comment 0