একজন পুরুষের কাছে স্ত্রী আসল মানে কী?

একজন পুরুষের কাছে স্ত্রী আসল মানে কী?

স্ত্রী মানে শুধু মাত্র আপনার শারীরিক চাহিদা মেটানোর সঙ্গী নয়। স্ত্রী মানে সেই মানুষটা যে নিজের সব কিছু উজাড় করে দিয়ে শুধু মাত্র আপনাকেই ভালোবাসবে। আপনার মানসিক শান্তির কারণ হবে। স্ত্রী হচ্ছে সেই মানুষটা যে বুড়ো বয়সে এসেও আপনাকে আগলে রাখবে। মায়ের মতো স্নেহের হাত ধরে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে, পাশে থাকবে। স্ত্রী হচ্ছে সেই মানুষটা যে বুঝবে মাস শেষে আপনার পকেটের অবস্থা। যে নিজের ছোট ছোট আবদার গুলো বিসর্জন দিয়ে একটু একটু করে আপনার সংসারটা গুছিয়ে রাখবে আপনার সামান্য ইনকাম দিয়েই। যে আপনার রক্তের কেউ না হয়েও আপনাকে শেষ পর্যন্ত সামলে নিবে। স্ত্রী হচ্ছে সে মানুষটা যে হাসি মুখেই বলে দিতে পারবে, না, না...আমার কিচ্ছু দরকার নেই। অযথা টাকা নষ্ট করো না তো। তার চেয়ে বরং এই টাকাটা জমিয়ে রাখো। পরে কাজে আসবে। স্ত্রী হচ্ছে সেই মানুষটা যে আপনার কপালের দু ফোঁটা ঘামের চিহ্ন দেখেই বুঝতে পারবে আপনি দুঃ'শ্চিন্তায় ভুগছেন। সে তখন কপালের ঘাম আঁচল দিয়ে মুছতে মুছতে আপনায় ভরসা দিবে। আপনি ইচ্ছা হলেই তার বুকে মাথা রেখে বাচ্চাদের মতো কেঁদেও নিতে পারবেন। স্ত্রী হচ্ছে সে মানুষটা যে আপনার ভালো থাকা বা খারাপ থাকার পার্থক্যটা আপনার চোখের দিকে তাকিয়েই বলে দিতে পারবে। সারাদিনে আপনার কখন কী চাই বা কখন কোন জিনিসটার কতটুুকু দরকার। কখন আদা চা লাগবে, আর কখনই বা দুধ চা লাগবে। এটা তার চেয়ে ভালো আর কেউই বলতে পারবে না কখনো। জানেন তো, জীবনের শেষ বয়স পর্যন্ত আপনার স্ত্রী আপনার সাথে থাকা মানে ফ্রিতে মনের সব কথা বলার জন্য সবচেয়ে ভালো বন্ধু পাওয়া। যে কখনোও আপনার কথার রোগে বিরক্ত হবে না! বরং মুগ্ধতা নিয়ে তাকিয়ে শুনবে আপনার সেই বকবকানি। আর এই জন্য স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়। কারণ সে আপনার জীবনে প্রত্যেকটা মুহুর্তের সাথে জড়িয়ে থাকে। আপনাকে পরিপূর্ণ করে। আপনাকে প্রতিক্ষণে বাঁচিয়ে রাখার প্রেরণা দেয়। তাই তাকে আগলে রাখুন। ভালোবাসা আর শ্রদ্ধায় ভরিয়ে তুলুন। যাতে সে মাথা উঁচু করে বলতে পারে আপনার স্ত্রী হয়ে সে ধন্য !

View 104,083 | Like () | Comments (0)
Profile Photo

মানুষ শুধু মানুষকে হারায় না, কখনো কখনো সে নিজেকেও হারিয়ে ফেলে!

মানুষ শুধু মানুষকে হারায় না, কখনো কখনো সে নিজেকেও হারিয়ে ফেলে!

মানুষ শুধু মানুষকে হারায় না, কখনো কখনো সে নিজেকেও হারিয়ে ফেলে। বন্ধুত্বে ঠকে, ভালোবাসায় ঠকে, কিংবা জীবনের কঠিন কোনো পরীক্ষায়...Read more

View 57,852 | Like () | Comments (0)

সৌন্দর্য্য বা শারীরিক গঠন মানুষের হাতে থাকে না!

সৌন্দর্য্য বা শারীরিক গঠন মানুষের হাতে থাকে না!

ছাত্রকে পড়াতে পড়াতে একটু রাত হয়ে গেলো। ছাত্রের মাকে যখন বললাম... ভাবী, কাউকে দিয়ে আমাকে একটু গলির মোড় পর্যন্ত এগিয়ে দিতে...Read more

View 52,817 | Like () | Comments (0)

স্মৃতির ভেতর কি বেঁচে থাকা ভালোবাসা?

স্মৃতির ভেতর কি বেঁচে থাকা ভালোবাসা?

স্মৃতির ভেতর বেঁচে থাকা ভালোবাসা। কিছু ভালোবাসা বিদায় নেয় না। তারা শুধু মানুষ থেকে স্মৃতিতে রূপ নেয়। দিনের ভিড়ে হঠাৎ কোনো গন্ধ,...Read more

View 26,469 | Like () | Comments (0)

ভুল থেকেও অনেক কিছু শিখা যায়!

ভুল থেকেও অনেক কিছু শিখা যায়!

ভুল থেকেও অনেক কিছু শিখা যায় তাই নিচে দেওয়া হল। টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল করেছেন?...Read more

View 30,560 | Like () | Comments (0)

নারীরা কেন চায় টাকাওয়ালা পুরুষ, পুরুষেরা কেন চায় রূপবতী নারী?

নারীরা কেন চায় টাকাওয়ালা পুরুষ, পুরুষেরা কেন চায় রূপবতী নারী?

নারীরা চায় টাকাওয়ালা পুরুষ, পুরুষেরা চায় রূপবতী নারী। এই কথাটা জনপ্রিয়, কিন্তু ভুল। ‎ ‎একটা মেয়ের কাছে মানিব্যাগ-ভর্তি টাকার চেয়ে...Read more

View 45,980 | Like () | Comments (0)

জীবনের এই পর্যায়ে থাকা ছেলেদের জন্য আজকের লেখা।

জীবনের এই পর্যায়ে থাকা ছেলেদের জন্য আজকের লেখা।

যখন আপনি একটা সম্পর্কে হ্যাঁ বলেন... যখন আপনি সিদ্ধান্ত নেন কারো সাথে একটা পরিবার শুরু করার, যখন আপনি সিদ্ধান্ত নেন আপনি...Read more

View 104,784 | Like () | Comments (0)

নিজেকে কিভাবে তৈরি করলে ভালোবাসার জন্য ভিক্ষা চাইতে হয় না?

নিজেকে কিভাবে তৈরি করলে ভালোবাসার জন্য ভিক্ষা চাইতে হয় না?

নিজেকে এমনভাবে মূল্য দাও, যেন আর কখনো কাউকে ভালোবাসার জন্য ভিক্ষা চাইতে না হয়। নিজের মূল্য বোঝো এবং নিজেকে আরও...Read more

View 18,756 | Like () | Comments (0)

জীবনসঙ্গী বাছাইয়ে ক্ষেত্রে কেন স্বার্থপর মেয়ে পছন্দ করবেন?

জীবনসঙ্গী বাছাইয়ে ক্ষেত্রে কেন স্বার্থপর মেয়ে পছন্দ করবেন?

কোনো স্বার্থপর মেয়ে দেখলে তাকে গালি দিও না। মেয়েদের একটু স্বার্থপর হতেই হবে। শুধু নিজের জন্য নয়, নিজের ভবিষ্যৎ সন্তানদের...Read more

View 62,369 | Like () | Comments (0)

প্রিয় মানুষটির রূপের বর্ণনা করতে গিয়ে কেন চাঁদের সাথে তুলনা করে?

প্রিয় মানুষটির রূপের বর্ণনা করতে গিয়ে কেন চাঁদের সাথে তুলনা করে?

অথচ কাছ থেকে দেখেন, এই চাঁদ কতটা অসুন্দর! কিন্তু প্রিয় মানুষটির রূপের বর্ণনা করতে গিয়ে আমরা সবাই বলে থাকি, তুমি...Read more

View 23,333 | Like () | Comments (0)

কেন একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায়?

কেন একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায়?

একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায়। শুধু সুন্দর চেহারা দেখে কারো প্রতি হুট করে ভালোবাসা চলে আসেনা।...Read more

View 19,781 | Like () | Comments (1)