মেয়ে হওয়া অতো সহজ কাজ না!

মেয়ে হওয়া অতো সহজ কাজ না!

মেয়ে হওয়া এতো সহজ কাজ না। ছোটবেলায় আব্দুল মামার সাইকেলের পেছনে করে স্কুল গিয়েছি বেশ কয়েকবার। তখন সাইকেলে উঠতে গিয়ে জেনেছি, ছেলেদের আর মেয়েদের একইরকম করে সাইকেলে বসতে হয় না। বসলে লোকে খারাপ নজরে দেখবে। মেয়ে হওয়া এতো সহজ কাজ না। ছোটবেলাতেই নানুর কাছে বহুবার বকা খেয়েছি অট্টহাসির জন্য। নানু সবসময় বলতেন, মেয়েদের হাসি হয় চার রকমের। অট্টহাসি, বাকা হাসি, মুচকি হাসি, মার্জিত হাসি। এই চারটার মধ্যে তিনটা হাসিই কিন্তু বিপদজনক। তাই মেয়েদেরকেই বুঝতে হবে কোন জায়গায়, কার সাথে কোন হাসিটা হাসা যাবে। ভুল জায়গায়, ভুল হাসি হাসলেই বিপদ হতে পারে। বলেছিলাম না, মেয়ে হওয়া অতো সহজ কাজ না! রিক্সায় চড়ে যখন মামা বাড়ি থেকে খালার বাড়ি যেতাম, তখন বড় মামা সারাটা পথ জুড়ে শিখিয়ে নিয়ে যেতেন, কিভাবে রিক্সায় পা ঠিক রেখে বসতে হবে। রিক্সার যে পাশে বসবো সেই পাশের মানুষের দিকে না তাকিয়ে, কিভাবে অন্যদিকে তাকাতে হবে। কারণ তখন পথেঘাটে ইভটিজিং ছিলো অনেক বেশি। তাই রিক্সার পাশের কোনো লোকের দিকে তাকাতে বারণ করতেন। তাকালেই নাকি কেউ মন্দ কথা বলে বা বাজে ইঙ্গিত করে হেঁটে চলে যাবে। আমি মামার কথাটা এখনো মেনে চলি। কারণ মেয়ে হওয়া এতো সহজ কাজ না! ক্লাস ফাইভে ওঠার পর থেকেই স্কুল যেতে হতো ওড়না পরে। ব্যাপারটা খুব মজার ছিলো তখন। হঠাৎ করেই যেন চারিদিকের মানুষকে বুঝিয়ে দেয়া, আমি এখন বড় হয়েছি। কিন্তু কিভাবে যেনো তখনই নিজে বুঝে গিয়েছিলাম, মেয়েদের বড় হবার মানে, নিজেকে মেলে ধরা নয়, বরং সংযত হওয়া। নিজেকে গুটিয়ে নেয়া চারপাশের কু-দৃষ্টিগুলো থেকে। মেয়ে হওয়াযে অতো সহজ কাজ না! মেয়ে হয়েছি বলে রাতে কোনো বন্ধুর বাড়ি থাকার অনুমতি পাইনি কোনদিন। বরং অনুমতি চেয়ে তুমুল বকা খেয়েছি, বহু বহুবার। তখন থেকেই জেনেছি, মেয়েদের রাতে ঘরের বাইরে থাকতে নেই। মেয়ে হতে হলে যত ইচ্ছেই করুক, নিজের সব ইচ্ছে পূরণ করতে হয় না। মেয়ে হওয়া যে এতো সহজ কাজ না! সময় বদলেছে। মেয়েরা সবকিছুতেই এগিয়ে যাচ্ছে এখন দ্বিগুণ গতিতে। কিন্তু মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গিগুলো কি বদলেছে? না-কি র‍য়ে গিয়েছে এখনো সেই আগের মতোই? আগে ইভটিজিং থেকে বাঁচতে হলে, নিজের চোখ-কান--হাসি সামলে রাখলেই হতো। এখন ইভটিজাররা ঘুরে বেড়ায় সোস্যাল মিডিয়াতে। এখন মুখে টিজ করে তারা নিজেকে আর লুকিয়ে ফেলে না। বরং সগৌরবে তা লিখে দেয় মন্তব্য বক্সে। সেই মন্তব্য গুলোকে আবার আরও বহুজন আসে সমর্থন জানাতে। এদের মাঝে আবার কেউ প্রতিবাদ জানালে, তাকেও হেস্তনেস্ত করে ছেড়ে দেয় সবাই। তাই ভয়ে প্রতিবাদ করে না কেউ-ই। সেই সুযোগে একের পর এক বাজে মন্তব্যের আড়ালে হাড়িয়ে যেতে থাকে অনেকের অনেক সৃষ্টিশীল কাজ। অনেকেই পিছিয়ে পরে মানসিক শক্তির অভাবে। অনেকে হয়তো সামনে এগিয়ে যাওয়ার সাহসটাই পায় না, এসব মন্তব্যের ভয়ে। যে যত যা-ই বলুক, মেয়েরা আজীবন নিজেকে সামলেই যাবে। তাদেরই নিজেদের বাঁচিয়ে চলতে শিখতে হবে। মেয়েদের মানুষ হিসেবে দেখার মতো মানুষের সংখ্যা না বাড়লে, অনেক মেয়েই আজীবন শুধু মেয়ে হয়েই থেকে যাবে। বলেছিলাম না, মেয়ে হওয়া অতো সহজ কাজ না!

0 0 Reacts 3 View 54,846 Comment 0
Profile Photo

স্ত্রীকে যেভাবে ভালবাসবেন

স্ত্রীকে যেভাবে ভালবাসবেন

স্ত্রীকে যেভাবে ভালবাসবেন নিচে দেওয়া হল। ০১) নাম নয় বরং সুন্দর সিফাতে ডাকবেন যেমনঃ রূপসী, রোদ্রময়ী,কামিনী, সুহাসীনি, সুভাগিনী, লজ্জাবতী, কলিজা,...Read more

0 0 Reacts 2 View 65,622 Comment 0

দুই কোয়া রসুনেই মিলবে যেসব উপকার!

দুই কোয়া রসুনেই মিলবে যেসব উপকার!

দুই কোয়া রসুনেই মিলবে যেসব উপকার তাই নিচে তুলে ধরা হল। চলুন, জেনে নেওয়া যাক। রসুনে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী...Read more

0 0 Reacts 1 View 121,928 Comment 0

কর্মজীবী নারী ও কর্মজীবী পুরুষের কাজের মধ্যে পার্থক্য কি?

কর্মজীবী নারী ও কর্মজীবী পুরুষের কাজের মধ্যে পার্থক্য কি?

কর্মজীবী নারীরা শুধু অফিসে নয়, বরং ঘরের ভেতরেও পুরুষের তুলনায় তিন থেকে চার গুণ বেশি কাজ করেন। চলুন একটু খুঁটিয়ে...Read more

1 0 Reacts 1 View 54,000 Comment 0

প্রতিটা মেয়েরই উচিত কেন ধাক্কা খাওয়া?

প্রতিটা মেয়েরই উচিত কেন ধাক্কা খাওয়া?

প্রতিটা মেয়েরই উচিত ধাক্কা খাওয়ার পর যতটুকুন ভাঙ্গে তার চেয়েও বেশি গুছিয়ে নেওয়া।কাউকে অসম্ভব ভালোবাসার পর প্রতারিত হলে উচিৎ সে...Read more

0 0 Reacts 0 View 40,154 Comment 0

মেয়ে মানুষ কুড়িতেই বুড়ি কথাটা কতটুকু সত্য

মেয়ে মানুষ কুড়িতেই বুড়ি কথাটা কতটুকু সত্য

সেই ছোট্ট বেলাতে গ্রামে গেলেই শুনতাম, মেয়ে মানুষ কুড়িতেই বুড়ি। আর এতো বছরে এসে বুঝতে পারলাম একটা মেয়ে নারী হওয়া...Read more

0 0 Reacts 1 View 31,790 Comment 0

ইফতারের জন্য শরবত তৈরী করার রেসিপি।

ইফতারের জন্য শরবত তৈরী করার রেসিপি।

ইফতারের জন্য শরবত তৈরী করার রেসিপি নিচে দেওয়া হল।?? ?পুদিনা লেবুর শরবত : উপকরণ : একটি মিডিয়াম লেবু, তিন টেবিল চামচ পুদিনা...Read more

0 0 Reacts 1 View 95,594 Comment 0

একটি মেয়ের মধ্যে কী কী গুণ থাকা দরকার?

একটি মেয়ের মধ্যে কী কী গুণ থাকা দরকার?

একটি মেয়ের মধ্যে যে যে গুণ থাকা দরকার তাই নিচে তুলে ধরা হল।🌸 একটা মেয়ের মধ্যে শুধু সৌন্দর্য থাকলেই হয় না,...Read more

0 0 Reacts 0 View 22,259 Comment 0

সংসারী মেয়েদের গুণাবলী

সংসারী মেয়েদের গুণাবলী

সংসারী মেয়েদের ফ্রিজে সব সময় লুকায়িত কিছু মাছ, গোস্তো থাকে, যা তারা ইমারজেন্সি কাজ এ ব্যবহার করে, প্রয়োজন অনুযায়ী.... আমি ছোট...Read more

0 0 Reacts 1 View 56,550 Comment 0

নিত্যপ্রয়োজনীয় কিছু টিপস

নিত্যপ্রয়োজনীয় কিছু টিপস

নিত্যপ্রয়োজনীয় কিছু টিপস নিচে দেওয়া হল। ? আলু সেদ্ধ করার আগে কাঁটা চামচের সাহায্যে চারিদিকে কিছু গর্ত করে নিন। আলু ভিতর...Read more

0 0 Reacts 1 View 72,298 Comment 0

জীবনে একটা ভালো বন্ধু পেয়ে গেলে আর প্রেমিক বা প্রেমিকার দরকার পড়ে না কেন?

জীবনে প্রেমিক বা প্রেমিকা থাকার চেয়ে বরং একটা ভালো বন্ধু থাকুক। যার সাথে কথা বলা যাবে নিঃসংকোচে। যার সাথে সম্পর্কটা...Read more

0 0 Reacts 5 View 13,232 Comment 0