খেজুর গুড়ের উপকারিতা জেনে নিন!

খেজুর গুড়ের উপকারিতা জেনে নিন!

শীতের মৌসুম মানেই খেজুর গুড়। এই গুড় নিজস্ব গন্ধ ও স্বাদের জন্য সবার পছন্দের। শীতের পিঠা-পায়েসের বেশিরভাগ তৈরিতেই ব্যবহার হয় খেজুর গুড়। খেতে সুস্বাদু বলেই এটি বেশি খাওয়া হয়। এদিকে এই গুড়ের উপকারিতার কথা আমাদের বেশিরভাগেরই অজানা। আপনি জানতেন যে সুস্বাদু খেজুর গুড় আমাদের শরীরের জন্যও নানাভাবে উপকার করে? জেনে নিন এর কিছু উপকারিতা সম্পর্কে হজমের সমস্যা দূর করেঃ- যারা হজমের সমস্যায় ভুগছেন, তারা প্রতিদিন অল্প করে খেজুরের গুড় খেলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। যারা নিয়মিত খেজুরের গুড় খান, তারা এর সুফল পাচ্ছেন। এই গুড় আপনাকে কোষ্ঠকাঠিন্য, আমাশা, বদহজমের মতো অসুখ থেকে দূরে থাকতে সাহায্য করবে। আয়রনের ঘাটতি মেটায়ঃ- আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে। এর ফলে নানা ধরনের অসুখে আক্রান্তও হতে দেখা যায়। আপনি জেনে অবাক হবেন যে, খেজুরের গুড়ে রয়েছে প্রচুর আয়রন। তাই খেজুরের গুড় খেলে শরীরে আয়রনের ঘাটতি পূরণ হয়। ফলে দূরে থাকে রক্তশূন্যতাসহ আয়রনের ঘাটতিজনিত যাবতীয় অসুখ। লিভার ভালো রাখেঃ- যেসব খাবার লিভার ভালো রাখতে কাজ করে তার মধ্যে অন্যতম হলো খেজুর গুড়। এই গুড়ে থাকে প্রচুর সোডিয়াম ও পটাসিয়াম। এই দুই উপকারী উপাদান আমাদের পেশিকে শক্তিশালী করতে কাজ করে। নিয়মিত খেজুরের গুড় খেলে তা মেদ ঝরাতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতেও কাজ করে। সেইসঙ্গে নিয়ন্ত্রণে রাখে উচ্চ রক্তচাপও। ত্বক ভালো রাখেঃ- শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন? অবাক করা বিষয় হলেও সত্যি যে, খেজুর গুড় আপনার ত্বক ভালো রাখতে কাজ করে। আপনি যদি মসৃণ ত্বক চান তবে নিয়মিত খেজুর গুড় খাবেন। এতে চেহারায় সহজে বয়সের ছাপ পড়বে না। ব্রণ ও ফুসকুড়ি দূর করতেও এই গুড় কার্যকরী। ত্বক সুন্দর থাকুক তা কে না চায়! তাহলে এবার প্রতিদিনের খাবারে যোগ করুন খেজুর গুড়। সুতরাং এই ছিল খেজুর গুড়ের উপকারিতা।

0 0 Reacts 1 View 26,285 Comment 0
Profile Photo

ফ্লাশলাইট পিস্তল!

ফ্লাশলাইট পিস্তল!

ফ্লাশলাইট পিস্তল, ১৯ শতকের একটি বিশেষ ধরনের অস্ত্র ছিল, যা পিস্তলের সাথে একত্রিত একটি ফ্ল্যাশলাইট সংযুক্ত ছিল। এই অস্ত্রটির ধারণা ছিল...Read more

0 0 Reacts 0 View 106,457 Comment 0

মানুষ চাইলেই কি আকাশকেও জয় করতে পারে?

মানুষ চাইলেই কি আকাশকেও জয় করতে পারে?

১৯৩০ সালের গ্রীষ্মকাল। আকাশে ভাসছে একটি ছোট বিমান, নাম তার সেন্ট লুইস রবিন। সেই বিমানের ভেতরে রয়েছেন দুই ভাই, জন...Read more

0 0 Reacts 0 View 58,296 Comment 0

মহানন্দা নদীর পাথর সংগ্রহকারীদের জীবন সংগ্রাম!

মহানন্দা নদীর পাথর সংগ্রহকারীদের জীবন সংগ্রাম!

বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড় দিয়ে প্রবাহিত মহানন্দা নদী শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং অনেক মানুষের জীবিকা নির্বাহের মাধ্যম। নদীর তলদেশে...Read more

0 0 Reacts 0 View 62,129 Comment 0

বাঁশ গাছ থেকে আমাদের জীবনের কি শিক্ষা নেবেন?

বাঁশ গাছ থেকে আমাদের জীবনের কি শিক্ষা নেবেন?

আমাদের দেশে আমরা এই যে গ্রামে গেলেই বাঁশঝাড় দেখি, এগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মোটামুটি দ্রুতই বেড়ে...Read more

0 0 Reacts 3 View 33,319 Comment 0

মহাবিশ্বে মানুষের অস্তিত্ব কতটা ক্ষুদ্র?

মহাবিশ্বে মানুষের অস্তিত্ব কতটা ক্ষুদ্র?

এক মুহূর্তের জন্য একটি সমুদ্র সৈকতে দাঁড়ান। হাত ভরে এক মুঠো বালি তুলে নিন। সেখানে আছে হাজার হাজার বালির কণা।...Read more

0 0 Reacts 1 View 19,368 Comment 0

১৪৪ বছরের স্মৃতি নিয়ে দাড়িয়ে মাহিগঞ্জ লাইব্রেরি!

১৪৪ বছরের স্মৃতি নিয়ে দাড়িয়ে মাহিগঞ্জ লাইব্রেরি!

১৪৪ বছরের স্মৃতি নিয়ে দাড়িয়ে মাহিগঞ্জ লাইব্রেরি।

মাহিগঞ্জ,রংপুর। 


প্রাপ্ত তথ্যানুযায়ী, উনিশ দশকে রংপুরের আদি শহর ছিল মাহিগঞ্জ। মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস...Read more

0 0 Reacts 1 View 162 Comment 0

এই ছোট্ট পাখিকে, তাহলে কে শেখালো এতকিছু?

এই ছোট্ট পাখিকে, তাহলে কে শেখালো এতকিছু?

একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট...Read more

0 0 Reacts 1 View 12,023 Comment 0

যে ধরনের বিশ্ব রেকর্ড পৃথিবীর জন্য অত্যন্ত উপকারী!

যে ধরনের বিশ্ব রেকর্ড পৃথিবীর জন্য অত্যন্ত উপকারী!

একসাথে ১০ কোটি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করেছেন এই ব্যক্তি ! ইনি হচ্ছেন একজন বিশ্ব রেকর্ডার স্কাই ডাইভার লুইগি ক্যানি। সব...Read more

0 0 Reacts 2 View 94,353 Comment 0

বাইশরশি জমিদার বাড়ি!

বাইশরশি জমিদার বাড়ি!

প্রায় ১৮০০ শতকের দিকে এই বাইশরশি জমিদার বাড়ির গোড়াপত্তন হয়। লবণ ব্যবসায়ী উদ্ধর চন্দ্র সাহা বিপুল অর্থসম্পত্তির মালিক হয়ে বাইশরশিতে...Read more

0 0 Reacts 0 View 116,320 Comment 0

ছাতা কোথায় আবিষ্কৃত হয়েছিল?

ছাতা কোথায় আবিষ্কৃত হয়েছিল?

ছাতা আবিষ্কৃত হয়েছিল আজ থেকে প্রায় চার হাজার বছর আগে। ঠিক কোথায় এবং কারা প্রথম ছাতা আবিষ্কার করেছিল এই নিয়ে...Read more

0 0 Reacts 1 View 94,835 Comment 0