রান্নাঘরের কিছু প্রয়োজনীয় টিপস

রান্নাঘরের কিছু প্রয়োজনীয় টিপস

রান্নাঘরের কিছু প্রয়োজনীয় টিপস নিচে দেওয়া হল। ? যদি কাজুবাদামের খোসা ছাড়াতে কষ্ট হয়, তাহলে বাদামগুলোকে গরম পানিতে অন্তত ১৫-২০ মিনিট ডুবিয়ে রাখুন। খোসা নরম হয়ে সহজেই উঠে আসবে। ? আপনার চিনির বয়ামে খুব বেশী পিঁপড়ার আক্রমণ হচ্ছে? বয়াম এর মুখ খুলে চিনির উপর ৩-৪ টি লবঙ্গ রেখে দিন। পিঁপড়ে বাপ বাপ করে পালিয়ে যাবে। ? আপনি যদি বিস্কুটের বয়ামের নিচে এক টুকরো ব্লটিং পেপার রাখেন, তাহলে সেই বয়ামে রাখা বিস্কুট সহজে নষ্ট হবে না। বরং সেগুলো শুষ্ক ও মচমচে রাখতে পারবেন অনেক দিন ধরে। ? বাজারের সাধারণ মাখন ব্যবহার যত কম করবেন ততই ভালো। বাজারে লো স্যাচুরেটেড ফ্যাট বহনকারী আলাদা মাখন পাওয়া যায়। সেগুলো ব্যবহারের চেষ্টা করুন। এতে শরীরে কোলেস্টেরল বাড়ার ঝুঁকি একেবারেই কম। ? কাটা আপেলের উপর হালকা করে লেবুর রস লাগিয়ে দিন। আপেল লালচে হবে না। বরং ফ্রেশ দেখাবে অনেক দিন ধরে! ? যদি চামড়ায় কোথাও পুড়ে যায়, ঠান্ডা পানি ঢেলে দিন। এরপর পাকা কলা চ্যাপ্টা করে নিয়ে পোড়া স্থানে লাগিয়ে দিন। জ্বলুনি একদম কমে যাবে। ? রান্নাঘরে পোকা কামড় দিতেই পারে। যদি হুলের যন্ত্রণা বেশি হয় তাহলে চুইংগাম চিবিয়ে তার সাথে ১ ড্রপ পানি মিশিয়ে হুল ফোটা স্থানে চেপে ধরুন।কয়েক মিনিটেই ব্যথা মিলিয়ে যাবে। ? করলা মাঝখানে কেটে নিয়ে তার ভেতরে লবণ, ময়দা এবং দই এর মিশ্রণ ঢুকিয়ে আধা ঘন্টা রেখে দিন। এরপর কেটে রান্না করুন, স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ! ? জিরা ফ্রেশ রাখতে চাইলে কী করবেন? খুবই সহজ।জিরাগুলোকে এলুমিনিয়াম ফয়েল পেপারে মুড়িয়ে নিশ্চিন্তে ফ্রিজের এক কোণায় রেখে দিন। এরপর ভুলে যান।যখন প্রয়োজন হবে, ফ্রেশ ফ্রেশ জিরা পাবেন। ? পাতিলে যদি খাবারের পোড়া দাগ লেগে যায়, অনেক সময় ঘষেও তোলা যায় না।এই ক্ষেত্রে কী করবেন? রান্নাঘরে গিয়ে অল্প কিছু পেঁয়াজ কেটে নিন।এরপর খাবার পোড়া পাতিলে গরম পানি ঢেলে তাতে পেঁয়াজ কুচি রেখে ৫ মিনিট অপেক্ষা করুন।তারপর পরিষ্কার করুন। দেখবেন পোড়া দাগ উঠে গেছে। ? সবজি কাটার জন্য কাঠের চপিং বোর্ড ব্যবহার করুন।প্লাস্টিকের গুলো ব্যবহার না করাই শ্রেয়। কারণ প্লাস্টিকের কুচি সবজির সাথে খাবারে চলে যেতে পারে। ? যদি তাজা ধনে পাতা কিংবা পুদিনা পাতা না পাওয়া যায়, আপনি বাজারে এর রেডিমেড গুঁড়ো কিনতে পাবেন।আর এই গুঁড়োকে তাজা এবং ফ্রেশ রাখতে চাইলে মসলিন কাপড়ে মুড়িয়ে ফ্রিজে রেখে দিন। অনেক দিন ফ্রেশ থাকবে। ? রান্নাঘরে খুব তেলাপোকার উপদ্রপ? রান্না ঘরের সিংকের নিচে এবং কোণাগুলোতে বোরিক পাউডার ছড়িয়ে দিন। তেলাপোকা রান্নাঘর তো বটেই, বাড়ি ছেড়ে পালাবে। ? যদি পাকা নারকেলের শাঁস তুলতে কষ্ট হয়, তাহলে আধ ঘন্টা পানিতে চুবিয়ে রাখুন।এরপর দেখবেন সহজেই উঠে আসছে। ইউনিক সব টিপস পেতে প্রোফাইলটি ফলো দিয়ে রাখতে পারেন।? ?ধন্যবাদ?

0 0 Reacts 2 View 65,082 Comment 0
Profile Photo

বিয়ের আগে মেয়েদের মানসিক প্রস্তুতি কি?

বিয়ের আগে মেয়েদের মানসিক প্রস্তুতি কি?

বিয়ের আগে মেয়েদের মানসিক প্রস্তুতিটা কিন্তু সবচেয়ে বেশি। কারণ, পুরুষ যত টাকা আয় করুক না কেন, ঘর কিন্তু সামলে রাখেন...Read more

0 0 Reacts 0 View 110,623 Comment 0

ডিপ ফ্রিজে দীর্ঘদিন গরুর মাংস ভালো রাখার উপায়?

ডিপ ফ্রিজে দীর্ঘদিন গরুর মাংস ভালো রাখার উপায়?

ডিপ ফ্রিজে দীর্ঘদিন গরুর মাংস ভালো রাখার উপায় নিচে দেওয়া হল। কোরবানির মাংস দীর্ঘদিন ফ্রিজে রেখে রান্নার পর যখন মনে হচ্ছে...Read more

0 0 Reacts 1 View 100,866 Comment 0

বুটের ডাল দিয়ে মুরগির মাংসের রেসিপি

বুটের ডাল দিয়ে মুরগির মাংসের রেসিপি

বুটের ডাল দিয়ে মুরগির মাংসের রেসিপি নিচে দেওয়া হল। উপকরণ : – মুরগির মাংস – ১ কাপবুটের ডাল – ১ কাপপেঁয়াজ পাতলা...Read more

0 0 Reacts 2 View 82,730 Comment 0

চা বানানোর গুরুত্বপূর্ণ টিপস।

চা বানানোর গুরুত্বপূর্ণ টিপস।

চিনি দিয়ে চা খাওয়ার অভ্যাস থাকলে কাপে চিনি দিন।কখনই চিনি,চা পাতা,পানি একসঙ্গে ফুটতে দেবেন না।এতে চায়ের গন্ধ নষ্ট হয়।☕ ☕ এলাচ,...Read more

0 0 Reacts 0 View 117,209 Comment 0

নারী কথা বলতে চায় কেন?

নারী কথা বলতে চায় কেন?

নারী কথা বলতে চায় শুধু মানসিক চাপ কমানোর জন্য। সে সব সময় সমাধান খোঁজে না, খোঁজে শুধু একজন মন দিয়ে...Read more

0 0 Reacts 0 View 18,796 Comment 0

পুরুষ মানুষ সহজে কেন কাঁদে না?

পুরুষ মানুষ সহজে কেন কাঁদে না?

পুরুষ মানুষ সহজে কখনো কাঁদে না! কারণ পুরুষ মানুষের চোখে জল মানাই না! জন্মের পর তাকে বুঝিয়ে দেয়া হয় যে...Read more

0 0 Reacts 3 View 13,623 Comment 0

মেজবানি গরুর মাংস রান্নার করার রেসিপি!

মেজবানি গরুর মাংস রান্নার করার রেসিপি!

মেজবানি গরুর মাংস রান্নার করার রেসিপি নিচে দেওয়া হল। উপকরণ গরুর মাংস (হাড়, কলিজা ও চর্বিসহ)- দেড় কেজি হলুদ গুঁড়া- আধা টেবিল চামচ মরিচ...Read more

0 0 Reacts 1 View 100,860 Comment 0

বৃষ্টি ভেজা কাঠগোলাপ!

বৃষ্টি ভেজা কাঠগোলাপ!

বৃষ্টি নামলো সন্ধ্যাবেলায়, ভিজল পথে ফুলের ডালি, কাঠগোলাপের গন্ধে জাগে স্মৃতির কোমল রূপকথা চলি। তোমার স্পর্শ লেগে ছিলো এ ভিজে পাপড়ির আনাচে,...Read more

0 0 Reacts 0 View 91,331 Comment 0

চুপ থাকার আসল মানে কি?

চুপ থাকার আসল মানে কি?

জীবনে এমন অনেক সময় আসে, যখন মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। হয়তো কিছু অনুভূতি এতটাই গভীর যে সেগুলো...Read more

0 0 Reacts 0 View 121,726 Comment 0

আপনার মেয়েকে অবশ্যই যা যা শেখাবেন!

আপনার মেয়েকে অবশ্যই যা যা শেখাবেন!

আপনার মেয়েকে অবশ্যই যা যা শেখাবেন তাই নিচে তুলে ধরা হল। ১) মাটি থেকে কখনও কোনো কিছু উঠাতে গেলে অবশ্যই বুকের...Read more

0 0 Reacts 3 View 93,782 Comment 0