জীবনকে আশেপাশের হাজারটা প্যারা থেকে মুক্ত রাখার উপায়!

জীবনকে আশেপাশের হাজারটা প্যারা থেকে মুক্ত রাখার উপায়!

নতুন জেনারেশন যারা ধীরে ধীরে বড় হচ্ছ তারা এখান থেকে অনেক শিক্ষা নিতে পারবে যদি জীবনের বাস্তবতা জানার ইচ্ছা থাকে। দিন দিন যত বড় হইতেসি, ততই বুঝতেসি, আমার বাপ মায়ের স্ট্রিক্টনেস, শাসন আর নিষেধ আমার জন্য কতটা ব্লেসিংস ছিলো। বিশ্বাস করেন, এই যে একটা করে ঘটনা ঘটে, আর আমি মনে মনে বলি, থ্যাংকিউ আব্বু। থ্যাংকিউ আম্মু। ফ্রেন্ডদের সাথে ট্যুরে যাইতে চাইলে আম্মু বলতো, বড় হয়ে যাস। এখন না। কলেজে উঠে সবাই স্বাধীনতা পায়। আমিও পাইসিলাম। তবে সেটা ছিলো লিমিটেড স্বাধীনতা।আড্ডা হোক বা খেলা হোক বা অনুষ্ঠান হোক, সন্ধ্যার মধ্যে বাসায় ফেরার একটা অলিখিত নিয়ম থাকতোই। সেকেন্ড ইয়ারে এসে আটটা পর্যন্ত বাইরে থাকার অনুমতি পাইসিলাম, তবে সেটা সপ্তাহের তিন দিন।কোচিং এর জন্য। স্কুল কলেজে আব্বুর এই শাসন আমারে পুরোপুরি আব্বু বিদ্বেষী করে তুলেছিলো। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, পৃথিবীর সবাইকে ক্ষমা করলেও আমি আমার আব্বুকে কখনও ক্ষমা করবো না। অথচ আজকে আইসা দেখি,চলার পথের আলোটুকুই শুধু আমি চিনতাম, আর আব্বু আম্মু চিনত চোরাবালিগুলো। তাই আমার ছিলো সাহস নামের এক বোকামি। আর আমার মা বাবার ছিলো সাবধানতা নামের একটা প্রটেক্টিভনেস। আব্বু আম্মুর এই প্রটেক্টিভনেসকে আমি ভাবতাম অহেতুক ভয়। আর আমার বোকামিরে আমি ভাবতাম সাহস। উনাদের ভয় দেখে আমি কতই না হাসছি আর বলছি, এরা কি পাগল? এতো ভয় পায় কেন? আজ বড় হয়ে দেখি, পাগল উনারা ছিলেন না। পাগল ছিলাম আমি। আগুনে ঝাপ দিতে যাওয়া একটা ছেলেরে তারা তাদের শাসন দিয়ে বাচাইয়া দিসে। আজ, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আর শ্রদ্ধা ছাড়া আর কিছু নাই। যারা যারা এখনও ছোট আছেন, বাবা মা ট্যুরে যাইতে দেয় না, সন্ধ্যার পর বাইরে থাকতে দেয় না, ফোন টিপতে দেয় না বলে পাহাড় পরিমাণ অভিমান আর ক্ষোভের সাগর লুকাইয়া রাখসেন, আপনারা আরেকটু ওয়েট করেন প্লিজ! আরেকটু বড় হোন। দুনিয়াটা আরেকটু দেখেন। মানুষগুলোরে আরেকটু চেনেন। দেখবেন, মা বাবাদের বলা অনেক কথাই আপনি ধীরে ধীরে বুঝতে শিখে গেছেন। মা বাবারা কখনোই মিথ্যা বলে না, জাস্ট আমাদের ঐ সত্যটা বোঝার জন্য একটু ওয়েট করা লাগে। একটা জিনিস মাথায় রাইখেন, স্ট্রিক্ট মা বাবা হইতেসে মেডিসিনের মতো। খাইতে তিতা, বিরক্তিকর এবং প্যারাদায়ক, বাট দিনশেষে এই প্যারাদায়ক জিনিসটাই আমাদের জীবনকে আশেপাশের হাজারটা প্যারা থেকে মুক্ত রাখে।

0 0 Reacts 2 View 28,161 Comment 0
Profile Photo

রান্নাঘরের কিছু প্রয়োজনীয় টিপস

রান্নাঘরের কিছু প্রয়োজনীয় টিপস

রান্নাঘরের কিছু প্রয়োজনীয় টিপস নিচে দেওয়া হল। ❑ যদি কাজুবাদামের খোসা ছাড়াতে কষ্ট হয়, তাহলে বাদামগুলোকে গরম পানিতে অন্তত ১৫-২০ মিনিট...Read more

0 0 Reacts 1 View 72,636 Comment 0

পেঁয়াজ ছাড়া কয়েকটি রান্নার রেসিপি

পেঁয়াজ ছাড়া কয়েকটি রান্নার রেসিপি

পেঁয়াজ ছাড়া কয়েকটি রান্নার রেসিপি নিচে দেওয়া হল। ১. পেঁয়াজ ব্যবহার না করে রসুনের ব্যবহারের দিকে একটু জোর দিতে হবে। গরম...Read more

0 0 Reacts 2 View 76,160 Comment 0

পুরুষ মানুষ সহজে কেন কাঁদে না?

পুরুষ মানুষ সহজে কেন কাঁদে না?

পুরুষ মানুষ সহজে কখনো কাঁদে না! কারণ পুরুষ মানুষের চোখে জল মানাই না! জন্মের পর তাকে বুঝিয়ে দেয়া হয় যে...Read more

0 0 Reacts 3 View 13,634 Comment 0

একজন নারী একজন পুরুষের ভেতর কী চান?

একজন নারী একজন পুরুষের ভেতর কী চান? এই প্রশ্নের উত্তরে কেউ মজা করেন, কেউবা আবার দাবি করেন মেয়েরা আসলে কী...Read more

0 0 Reacts 3 View 17,802 Comment 0

কেন কারো উপর অভিমান করিনি?

কেন কারো উপর অভিমান করিনি?

কতবার অভিমান করেছি, সবকিছু সাজিয়ে গুছিয়ে এক্সপ্লেইন করেছি। প্রতিবার ভেবেছি হয়তো এবার বুঝবে। কিন্তু না! বরং প্রতিবারই আমার ভাবনার উল্টো...Read more

0 0 Reacts 0 View 34,252 Comment 0

ঝাল পোয়া পিঠা তৈরী করার রেসিপি

ঝাল পোয়া পিঠা তৈরী করার রেসিপি

ঝাল পোয়া পিঠা তৈরী করার রেসিপি নিচে দেওয়া হল।? প্রয়োজনীয় উপকরণঃ- আতপ চালের গুঁড়া - ১ কাপ সেদ্ধ চালের গুঁড়া - ১ কাপ ময়দা...Read more

0 0 Reacts 1 View 89,059 Comment 0

নিত্যপ্রয়োজনীয় কিছু টিপস

নিত্যপ্রয়োজনীয় কিছু টিপস

নিত্যপ্রয়োজনীয় কিছু টিপস নিচে দেওয়া হল। ? আলু সেদ্ধ করার আগে কাঁটা চামচের সাহায্যে চারিদিকে কিছু গর্ত করে নিন। আলু ভিতর...Read more

0 0 Reacts 1 View 72,300 Comment 0

মেয়েরা প্রেমে পড়লে বদলে যায় কেন?

মেয়েরা প্রেমে পড়লে বদলে যায় কেন?

মেয়েরা প্রেমে পড়লে বদলে যায়... একদম ভেতর থেকে! মেয়েদের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার থাকে। তারা প্রেমে পড়ার পর কেবল ভালো লাগাতেই...Read more

0 0 Reacts 0 View 58,186 Comment 0

মেয়েরা আসলেই কুড়ি তে বুড়ি হয় না!

মেয়েরা আসলেই কুড়ি তে বুড়ি হয় না!

মেয়েরা কুড়ি তে বুড়ি না। আসলে নতুন কুঁড়ি, সবে ফুটতে শুরু করে। কিন্তু ত্রিশের পর মেয়েরা দুধারি ছুরি। যেতেও কাটে...Read more

0 0 Reacts 1 View 47,441 Comment 0

মায়া মানেই কি?

মায়া মানেই কি?

মায়া মানেই কঠিন একটা জাল। মানুষ ধীরে ধীরে মায়ায় পড়ে যায়। কারও কথার, কারও চোখের, কারওবা কণ্ঠের। যার কথার মায়ায় পড়বেন,...Read more

0 0 Reacts 0 View 110,727 Comment 0