আমার ছোট্ট জীবনে আমরা কি চাই?

আমার ছোট্ট জীবনে আমরা কি চাই?

আমার ছোট্ট জীবনে আমি শুধু চাইতাম কেউ আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসুক, যত্ন করুক, শুধু 'আমার মানুষ' হয়ে থাকুক। ভালোবাসার বেলায় এর চেয়ে বেশি চাওয়া আমার ছিলো না। আমি ভাবতাম, পৃথিবীটা অনেক সহজ, সুন্দর। আমি কারো জন্য এফোর্ট দিলে তার বিনিময়ে আমার জন্যও সে এফোর্ট দিবে। কাউকে আমি ভরসা করলে, সেই মানুষটাও আমার ভরসার মূল্য দিবে। আমি চোখ বুজে বিশ্বাস করতাম, আমি কারো সাথে অন্যায় না করলে আমার সাথেও কেউ অন্যায় করবে না। পৃথিবী আমাকে খুব নিষ্ঠুরভাবে বুঝিয়েছিলো, জীবনটা আসলে ভয়ংকর রকমের আনফেয়ার। এখানে নিজের সবটুকু উজাড় করে দিয়েও কারো ভালোবাসা পাওয়া যায় না, এখানে অন্যায় না করলেও বিনিময়ে যাবজ্জীবন সাজা পেতে হয়, এখানে অনেক ভরসার ভালোবাসার মানুষও ভীষণ ঠাণ্ডা মাথায় অমানবিক কষ্ট দেয়, দিতেই থাকে। একটা সময় আমি আফসোস করতাম, অভিযোগ করতাম। তারপর বুঝলাম, আফসোস কিংবা অভিযোগে নিয়তি বদলায় না। আমাদের জীবনে কোনো UNDO বাটন নাই, কোনো টাইম মেশিন নাই। আমাদের অতীত বদলানো যায় না, চাইলেও কোনো ভুল মুছে দেওয়া যায় না। হাজারো কান্না, হাজারো শাস্তি, নিরন্তর আফসোস, অপরাধবোধ, আক্ষেপ কিংবা অভিযোগেও কোনো কিছু এক বিন্দু বদলানো যায় না। শেষমেশ জীবন আমাকে শীতল কণ্ঠে বলেছে মেনে নিতে। আমি মেনে নিয়েছি। কোনো প্রকার যদি, কিন্তু, কেন - ছাড়াই মেনে নিয়েছি। আমি মেনে নিয়েছি, হলুদ খামে স্থায়ী ঠিকানার জায়গাতে যে ঠিকানা লেখা হয় - সেই ঠিকানা ছেড়েও মাঝে মাঝে চলে আসতে হয়; জীবনের প্রয়োজনে, নিয়তির স্ক্রিপ্ট মেনে কিংবা অসুখে ধুঁকে ধুঁকে নিঃশেষ হয়ে যাওয়া ঠেকাতে। আমার এক বিন্দু অভিযোগ কিংবা আফসোস নেই। কারণ আমার খুব প্রিয় একটা লেখাতে আমি লিখেছিলামঃ দিনশেষে আমরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে জীবনের সমস্ত ঠিকঠাক হিসেব নিকেশের ভুলভাল মরে যাওয়া দেখি। ডিঙি নৌকাটা ঘুরে যায় অন্য দিকে, আমরা শুধু দেখি। আমরা দর্শক, আমরা অসহায় যাত্রী। আমরা নিজেকে মাঝি ভাবি। আমরা আসলে মাঝি নই, আমরা কখনোই মাঝি ছিলাম না। নিজের জীবনটাকে প্রায়শই দর্শকের সারিতে বসে দেখতে হয়। দর্শকের চাওয়াতে জীবনের কোনো দৃশ্য থেমে যায় না, কোনো কাহিনী বদলায় না, চলতে থাকে নিয়তির স্ক্রিপ্ট মেনে। আমার জীবনের একটা বড় অধ্যায় শেষ হয়েছে। সেই অধ্যায়টা চাইলেই অনেক লম্বা হতে পারতো। হ্যাঁ, 'চাইলেই'। কিন্তু স্রষ্টা কিংবা স্রষ্টার তৈরি করা মানুষ - কেউই তা চায় নি। বছরের পর বছর যন্ত্রণা টেনে নিয়ে হ্যাপি এন্ডিং নামক মরীচিকার পিছু ছুটে যাওয়ার মতো বোকামি আর হয় না। তাই কোনো কোনো উপন্যাস মাঝপথেই শেষ হয়, শেষ করে দিতে হয়। দিনশেষে অমোঘ সত্যি আসলে ওটাইঃ No matter how much we try, no matter how much we want, no matter how much we pray for it... Some things are not meant to be! Some things are not meant to be! And that's okay. That's absolutely okay. আমার গোটা জীবন আমি ফ্রাঞ্জ কাফকার একটা কথা বুকে ধারণ করে বেঁচে আছি এবং বেঁচে থাকবো। সেই কথাটা দিয়েই লেখাটা শেষ করি। Everything you love will probably be lost but in the end, love will return in another way. Dear Kafka, I believe you. I will always believe you!

0 0 Reacts 0 View 60,098 Comment 0
Profile Photo

নারীর সবচেয়ে বেশি ভালোবাসা কোন পুরুষ কে?

নারীর সবচেয়ে বেশি ভালোবাসা কোন পুরুষ কে?

নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে। নারীর সবচেয়ে বেশি রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটিও সেই দেখতে পেয়েছে। নারীরা একটু এমনই!...Read more

0 0 Reacts 0 View 114,667 Comment 0

এই ব্যস্ত শহরে কি একটু মানসিক শান্তি নেই?

এই ব্যস্ত শহরে কি একটু মানসিক শান্তি নেই?

দিনশেষে, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে শুধুই শান্তি চাই। না টাকা, না নাম, না বাড়ি গাড়ি, না কোলাহল, না ভিড়। চাই না...Read more

0 0 Reacts 0 View 38,098 Comment 0

বিয়ের জন্য কেমন ছেলে পছন্দ করা উচিত?

বিয়ের জন্য কেমন ছেলে পছন্দ করা উচিত?

বিয়ে জীবনের এমন এক অধ্যায়। যেখানে ভুল সিদ্ধান্ত মানে জীবনের সবচেয়ে বড় ভুল। আর সঠিক সিদ্ধান্ত? জীবনের বাকি অংশটা শান্তি...Read more

0 0 Reacts 0 View 117,702 Comment 0

পিরিয়ড বা মাসিক চলাকালীন সময়ে করনীয় কি?

পিরিয়ড বা মাসিক চলাকালীন সময়ে নীচের চারটি কাজ অবশ্যই বর্জন করুন। ⚘ পিরিয়ড চলাকালীন সময়ে ঠান্ডা পানি বা কোমল পানীয়...Read more

0 0 Reacts 0 View 93,248 Comment 0

মেয়ে হওয়া অতো সহজ কাজ না!

মেয়ে হওয়া অতো সহজ কাজ না!

মেয়ে হওয়া এতো সহজ কাজ না। ছোটবেলায় আব্দুল মামার সাইকেলের পেছনে করে স্কুল গিয়েছি বেশ কয়েকবার। তখন সাইকেলে উঠতে গিয়ে...Read more

0 0 Reacts 3 View 54,837 Comment 0

আপনি জানেননা আপনার স্ত্রীর ত্যাগের গল্প!

আপনি জানেননা আপনার স্ত্রীর ত্যাগের গল্প!

স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়। তার আত্মিক শান্তিটা খুবই জরুরী। সবাই বিলাসিতায় সুখী হয়না। একজন স্বামী মানে...Read more

0 0 Reacts 6 View 15,408 Comment 0

বিল গেটস এর সফলতার গোপন রহস্য কী?

বিল গেটস এর সফলতার গোপন রহস্য কী?

বিল গেটসকে এক উপস্থাপিকা জিজ্ঞেস করল... জনাব বিল গেটস, আপনার সফলতার গোপন রহস্য কী? ?বিল গেটস উত্তর দেওয়ার পরিবর্তে একটি ব্ল্যাংক চেক...Read more

0 0 Reacts 6 View 15,125 Comment 0

এগিয়ে যাওয়ার জন্য আপনার শত্রুরা যে ময়লা ফেলেছে তা ব্যবহার করুন!

এগিয়ে যাওয়ার জন্য আপনার শত্রুরা যে ময়লা ফেলেছে তা ব্যবহার করুন!

একদিন এক কৃষকের গাধা কুঁয়োয় পড়ে গেল। সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণীটি কয়েক ঘন্টা ধরে জোরে জোরে কাঁদছিল।...Read more

0 0 Reacts 2 View 30,797 Comment 0

মেজবানি গরুর মাংস রান্নার করার রেসিপি!

মেজবানি গরুর মাংস রান্নার করার রেসিপি!

মেজবানি গরুর মাংস রান্নার করার রেসিপি নিচে দেওয়া হল। উপকরণ গরুর মাংস (হাড়, কলিজা ও চর্বিসহ)- দেড় কেজি হলুদ গুঁড়া- আধা টেবিল চামচ মরিচ...Read more

0 0 Reacts 1 View 100,860 Comment 0

যেভাবে ব‌উদেরকে ভালোবাসা উচিত।

যেভাবে ব‌উদেরকে ভালোবাসা উচিত।

ছেলেদের যেভাবে ব‌উদেরকে ভালোবাসা উচিত নিচে দেওয়া হল।? ১। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ১০ মিনিট জড়িয়ে ধরে বসে থাকবেন।? ২। প্রতিদিন...Read more

0 0 Reacts 2 View 32,667 Comment 0