এই পৃথিবীতে আসলে কেউ কারও হয় না কেন?

এই পৃথিবীতে আসলে কেউ কারও হয় না কেন?

মানুষ কী অদ্ভুত! সে ভাবে, সে কাঁদছে ভালোবাসার জন্য, অথচ সে আসলে কাঁদছে মায়ার জন্য। হ্যাঁ, কখনও কখনও মানুষ ভালোবাসায় নয়, প্রেমেও নয়, বরং মায়ায় পড়ে কাঁদে। যে মানুষটি জীবনের সবচাইতে বড়ো ক্ষতটি হৃদয়ে গভীরভাবে লেপটে দিয়ে চলে গেল, সে মানুষটির কথা মনে পড়লে কখনওবা মাঝরাতে ঘুম ভেঙে যায়, দুচোখ ফেটে জল আসে। ভরদুপুরে তার কথা মনে পড়লে বুকের মধ্য থেকে হু হু করে মোচড় দিয়ে কান্না আসে। কোথায় যেন পুড়ে ছারখার হয়ে যায়, আর হতেই থাকে। মস্তিষ্ক প্রশ্ন করে, মানুষটি এখন আমার কে হয়? মন উত্তর দেয়, মানুষটি এখনও আমার জীবন হয়! চলে-যাওয়া মানুষটি আঘাত দিয়েছে, এই ভাবনাটি যতটা কষ্ট দেয়, তার চেয়ে শতগুণে বেশি কষ্ট দেয়, এই মানুষটিই একসময় আমার সামান্য ব্যথাতেও ডুকরে ডুকরে কেঁদে উঠত, এই অবিনশ্বর স্মৃতিটি। এই মানুষটিই একটা সময় বড্ড আদুরে গলায় গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিত। যে মানুষটি মুখের উপর ফোনকলটা কেটে দিয়ে তৃতীয় কোনও নতুন কণ্ঠে হৃদয় ভেজাচ্ছে, সে মানুষটিই এককালে আমার কণ্ঠ না শুনে কিছুতেই ঘুমাতে পারত না। সময় কত কিছুই বদলে দেয়! আমরা মানুষটির জন্য নয়, বরং মানুষটির সাথে জড়িয়ে-থাকা স্মৃতিগুলির মায়ায় আটকে থাকি বলেই যন্ত্রণায় এমন করে সারাক্ষণ কাতরাই। হৃদয়টা শুধুই পোড়ে আর পুড়তেই থাকে। কোথাও থেকে তার প্রিয় গানটি ভেসে এলে মন কেঁদে ওঠে, যে গানটি একসময় তার অপূর্ব বেসুরো গলায় শোনার জন্য আমি প্রতীক্ষায় থাকতাম। তার প্রিয় রং, পছন্দের কবিতা, কিংবা তার প্রিয় কোনও টঙের দোকান দেখেও ভীষণ মনকেমন করে। সেইসব মনকেমনের মুহূর্তে ঠোঁট কামড়ে জেগে ওঠে চাপাকান্না, কখনও চোখের তারায় নাচে মৃদুহাসি। একসময় আমরা মানুষকে নয়, স্মৃতিকে ঘৃণা করতে শিখে যাই। হ্যাঁ, একটা-না-একটা সময় তার সাথে বসে-থাকা সেই টঙের দোকান, তার হাত ধরে হেঁটে-যাওয়া সেই রাস্তা, এমনকি তার সাথে ঘোরা সেই হুডতোলা রিকশাটাকেও আমরা ঘৃণা করতে শিখে যাই। ছেড়ে-যাওয়া মানুষটিকে নয়, বরং ফেলে-আসা সময়টাকেই বড্ড প্রতারক মনে হয়। তবু সেইসময়ের ভালোবাসার মানুষটির জন্য আমৃত্যুই মনের কোথায় যেন নাম-না-জানা কিছু একটা থেকে যায়। সেই কিছু একটা আমাদের প্রতিনিয়তই বাঁধতে থাকে ভালোবাসায়, ক্ষমায়, প্রার্থনায়। ভালোবাসা একসময় মরে যায়, থেকে যায় কেবলই একধরনের অভ্যস্ততা। সেই স্মৃতিমথিত অভ্যস্ততা আমাদের কলজের প্রতিটি ইঞ্চি চিবিয়ে খায়, গিলে খায়। সেখান থেকে পালাতে চাইলে মনে হয়, আমার মধ্য থেকেই আমি পালাই কী করে! শরীরে অসুখ হলে চিকিৎসায় বাঁচা যায়, কিন্তু অন্তর পুড়ে গেলে বাঁচার আর কোনও পথই খোলা থাকে না। আমাদের শরীরে, মনে এই স্মৃতিই জমতে থাকে উইয়ের ঢিবির মতো। সে উইপোকা আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে খায়, শরীরের মৃত্যুর বহু আগেই মনের মৃত্যু ঘটে যায়। আমরা এই মৃত মনটা নিয়ে জীবনকে টেনে হিঁচড়ে বাঁচিয়ে রাখি। মনে রাখতে পারা, এই গুণটি স্কুলের পরীক্ষার জন্য যতটা সমাদৃত, জীবনের পরীক্ষার জন্য ততোধিক আত্মঘাতী। স্মৃতির কোনও ইরেজার হয় না। যদি হতো, তবে দেখা যেত, এই পৃথিবীতে এমন অসংখ্য মানুষ স্বস্তি নিয়ে বেঁচে থাকতে পারত, যারা নিজের হাতেই খুন হয়েছে এই স্মৃতির দহন থেকে নিজেকে বাঁচাতে গিয়ে। মানুষটি এখন অন্য কারও হয়ে গেছে, এই সত্যটা একসময় গা-সওয়া হয়ে যায়। সওয়া যায় না কেবল সেই স্মৃতিটাই যে এই মানুষটি, হ্যাঁ, এই মানুষটিই একদিন আমার ছিল...আগাগোড়া শুধু আমারই ছিল! এই পৃথিবীতে আসলে কেউ কারও হয় না। এই বোধটা যখন আসে, তখন সত্যিই অনেক দেরি হয়ে যায়। কারও লাশও আমাদের ততটা কষ্ট দেয় না, যতটা কষ্ট দেয় তার সাথে কাটানো প্রিয় হন্তারক স্মৃতিগুলি। এইজন্যই বোধ হয় ছেড়ে-যাওয়া মানুষটি ফিরে এলেও বার বারই শূন্যহাতে ফিরিয়ে দিই, যদিও এর পরমুহূর্তেই দেখি, কার জন্য জানি ঘড়ির কাঁটাটি থেমে থাকতে চায়, জ্যোৎস্না দেখলে চোখ ভিজে ওঠে, বৃষ্টি ছুঁলে ঠোঁট কাঁপতে থাকে... হায়, কার জন্য যেন প্রতিদিনই একবার করে মরে যাই! মানুষটাকে নিতে পারি না, অথচ মানুষটারই স্মৃতিটাকে ছাড়তে পারি না! এর নামই বেঁচে-থাকা।

0 0 Reacts 0 View 110,512 Comment 0
Profile Photo

কাউকে অনেক ভেঙ্গে চূড়ে কষ্ট দেওয়ার পর, কি ব্যাপার খেয়াল করছেন?

কাউকে অনেক ভেঙ্গে চূড়ে কষ্ট দেওয়ার পর, কি ব্যাপার খেয়াল করছেন?

কাউকে অনেক ভেঙ্গে চূড়ে কষ্ট দেওয়ার পর, একটা ব্যাপার খেয়াল করছেন। যে মানুষ আপনাকে রেসপেক্ট করতো আজ আপনি তার কাছে একটা...Read more

0 0 Reacts 0 View 26,410 Comment 0

অর্থ আর যত্নের শূন্যতার মধ্যে আসল পার্থক্য কি?

অর্থ আর যত্নের শূন্যতার মধ্যে আসল পার্থক্য কি?

অর্থের শূন্যতায় মানুষ ভেঙে পড়ে, আর যত্নের শূন্যতায় মানুষ বেঁচে থেকেও প্রতিদিন একটু একটু করে মরে যায়। নিজেকে বোঝাতে না...Read more

0 0 Reacts 0 View 18,088 Comment 0

কিভাবে মানুষের আকর্ষণ তৈরি করবেন?

কিভাবে মানুষের আকর্ষণ তৈরি করবেন?

মানুষের আকর্ষণ তৈরি হয় চার ভাবে তাই নিচে দেওয়া হল। ১। শরীর বা দেহ। ২। চেহারা বা রূপ। ৩। যোগ্যতা বা ব্যক্তিত্ব। ৪। মনের...Read more

0 0 Reacts 0 View 109,178 Comment 0

আপনার যে ভুলের কারণে বিয়ের পর সম্পর্ক ফিকে হয়ে যাচ্ছে।

আপনার যে ভুলের কারণে বিয়ের পর সম্পর্ক ফিকে হয়ে যাচ্ছে।

আপনার যে ভুলের কারণে বিয়ের পর সম্পর্ক ফিকে হয়ে যাচ্ছে তাই নিচে তুলে ধরা হল। নিজের পছন্দে হোক কিংবা পরিবারের...Read more

0 0 Reacts 0 View 46,868 Comment 0

আবেগ প্রকাশ করে কি পাওয়া যায়!

আবেগ প্রকাশ করে কি পাওয়া যায়!

আবেগ প্রকাশ করে সিমপ্যাথি পাওয়া যায়, ভালোবাসা না.! চোখের জ্বলে কখনো সম্পর্ক বেধে রাখা যায় না বরং সে সম্পর্ক আরো...Read more

0 0 Reacts 0 View 56,746 Comment 0

আসলে মানুষ কি বেহায়া?

আসলে মানুষ কি বেহায়া?

প্রথমবার হেরে যাওয়ার পর ভেবেছিলাম, মানুষটাই বোধহয় ভুল মানুষ ছিলো। দ্বিতীয়বার হেরে গিয়ে নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম, বোধহয় ভুল সময়ে আমাদের দেখা...Read more

0 0 Reacts 0 View 20,518 Comment 0

মানুষ শুধু মানুষকে হারায় না, কখনো কখনো সে নিজেকেও হারিয়ে ফেলে!

মানুষ শুধু মানুষকে হারায় না, কখনো কখনো সে নিজেকেও হারিয়ে ফেলে!

মানুষ শুধু মানুষকে হারায় না, কখনো কখনো সে নিজেকেও হারিয়ে ফেলে। বন্ধুত্বে ঠকে, ভালোবাসায় ঠকে, কিংবা জীবনের কঠিন কোনো পরীক্ষায়...Read more

0 0 Reacts 0 View 57,863 Comment 0

সম্পর্কের অনুভূতি নষ্ট হওয়ার কারণ কি?

সম্পর্কের অনুভূতি নষ্ট হওয়ার কারণ কি?

সম্পর্কের অনুভূতি নষ্ট হওয়ার কারণ নিচে উপস্থাপন করা হল। ১। অবহেলা:কোনো মানুষ যখন তার সঙ্গীকে অবহেলা করে বা গুরুত্ব দেয় না,...Read more

0 0 Reacts 2 View 111,988 Comment 0

বউ আর প্রেমিকা কখনো এক হয় না!

বউ আর প্রেমিকা কখনো এক হয় না!

বউ আর প্রেমিকা কখনো এক হয় না স্বামীদের কাছে। কেন জানেন? কারণ, প্রেমিকার হাতে মাছের আঁশটের গন্ধ থাকেনা, ঘামের গন্ধযুক্ত...Read more

0 0 Reacts 0 View 46,451 Comment 0

কষ্টের জীবনের মানে কী?

কষ্টের জীবনের মানে কী?

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন। জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন... আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে? বেশিক্ষণ না জেলেদের...Read more

0 0 Reacts 2 View 38,544 Comment 0