যে তোমাকে সময় দিলো,সে তোমাকে তার জীবনের একটি অংশ দিয়ে দিলো। গাছের চারা'র মাঝে যেমন ঠিক মত জল না, দিলে গাছ মরে যায়, তেমন করে সময় না দিলে যে কোন সম্পর্কেরই রঙ হারিয়ে যায়। মানুষ জানে না সময়ের চেয়ে মূল্যবান উপহার আর কিছু হতে পারে না। তোমাকে আমি সময় দিচ্ছি মানে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, সবার আগে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। ব্যাস্ততার তো থাকেই, তবুও ব্যাস্ততার মাঝেও তোমাকে একটা মেসেজ বা কল দিয়ে দুপুরে খাইছো কি না জিজ্ঞেস করার মানে, আমি আছি। অহেতুক যে কোন ব্যাপার নিয়ে তোমার সাথে অনেক সময় ধরে গল্প করার মানে হলো, তুমি আশে -পাশে থাকলে আমার ভালো লাগে। সময়ের চেয়ে সেরা উপহার আর কিছু নেই। যে মানুষটা আমাদের কাছে সেরা,তারা দিতেও হয় সেরা উপহার। সময় খুব গুরুত্বপূর্ণ, এই সময়ের অভাবে কত সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হতে দেখেছি হিসাব নেই।? সময় হলো সিমেন্ট বালুর মতো, প্রয়োজনের চেয়ে কম সময় দিলে, সম্পর্ক ভেঙেচুরে ধ্বংস হয়ে যায়।
Love Story
Public . 09-Nov-2024কাউকে সময় দেওয়া গুরুত্ব কি?