কেন কিছু মানুষের জীবন তাসের ঘরের মতো?

কেন কিছু মানুষের জীবন তাসের ঘরের মতো?

কিছু মানুষের জীবন তাসের ঘরের মতো! ভাঙ্গা স্বপ্ন, ভাঙ্গা মন আর ভেতরে ভেতরে ভেঙেচুরে গুঁড়ো গুঁড়ো হওয়া উপরে এক আস্ত মানুষ! রংহীন, স্বপ্নহীন, মায়াহীন জীবন টা বয়ে বয়ে ক্লান্ত হয়ে নেতিয়ে গিয়ে আবার শক্ত হয়ে সোজা হয়ে উঠে দাঁড়ানো যার প্রতিদিনের রুটিন! বিশুদ্ধ বাংলায় আমরা তাদের বলি খাঁটি সুখী মানুষ! এই মানুষ গুলোর জীবনে ঋতু তো বদলায় কিন্তু বসন্ত আসে না। দিন তো হয় কিন্তু সূর্য ওঠে না। রোজ নিয়ম করে সকাল তো হয় কিন্তু সেই সকালে শিউলি ফোটে না। সোনা রোদে মনের উঠোন ঝলমল করে চমকে ওঠে না! চৌকাঠে সুখ এসে বাসা বাঁধে না। এই মানুষ গুলো রাস্তার পাশে অযত্নে বেড়ে ওঠা নয়নতারা বা অন্য ফুলগুলোর মত! অযত্নে ধূলো জমে গেলেও বেড়ে ওঠে নিজের নিয়মে! যত্ন না পেলেও সৌন্দর্য বিলাতে ভোলে না! রেল লাইনের পাশে যুগের পর যুগ মাথা উচু করে দাঁড়িয়ে থাকা বকুল, কৃষ্ণচূড়া বা শিমুল গাছের মত। ঝড় ঝাপটা যতই হোক-নিজে ভেঙে গিয়েও অন্যকে ছায়া দিয়ে ভোলে না। এই মানুষ গুলো কখনও আকাশের মত দূর থেকে সঙ্গ দেয়, কখনও পাহাড়ের মত ঢাল হয়ে দাঁড়ায়, আবার বৃষ্টি হয়ে শীতল করে যায় মনমরা দিন গুলোতে! কারণে অকারণে এই মানুষগুলো রোদের মত হাসতে জানে! তুমি ওদের দুঃখ টের পাবে না! তবে আঘাত পেলে বা দরকার হলে এরাই আবার বিধ্বংসী হতে জানে.! তুফান হয় তোলপাড় করে দিতে জানে! আগলে রাখা থেকে পিষে ফেলতে জানে.! এরা যতটা ভালবাসতে জানে ততটা ঘৃণা করতে জানে! কাছে টানতে জানলে তাকে নিমিষে দূরে ঠেলতে জানে! এরা আঘাত সহ্য করতে জানে তবে বেইমানি না.! ভুল ক্ষমা করলেও বিশ্বাস ঘাতকের ক্ষমা নেই এদের কাছে! এদের জীবনে বেঈমানের না থাকে কোনো জায়গা আর না তো কোনো অস্তিত্ব! এই মানুষ গুলোর ঘৃণা আর ভালোবাসা দুটোই অদ্ভুত রকমের ভয়ংকর সুন্দর।?❤

0 0 Reacts 1 View 111,087 Comment 1
Profile Photo
23-Jul-2025

কিছুই করার নাই! সব কিছু মেনে এবং মানিয়ে নিয়ে জীবন চালাতে হয়। তাই হতো জীবন তাসের ঘরের মতো।

Like
Replay

ভালোবাসা কি আসলেই সুন্দর হয়?

ভালোবাসা কি আসলেই সুন্দর হয়?

ভালোবাসা আসলেই সুন্দর; প্রথম প্রথম রাত জেগে হাসতে শিখায়, অকারণে ফোনের অপেক্ষা করতে শিখায়, একটা মানুষের ছোট ছোট কথাতেও পুরো...Read more

0 0 Reacts 0 View 22,662 Comment 0

ইগো এবং সেলফ রেসপেক্টের মাঝে পার্থক্য কি?

ইগো এবং সেলফ রেসপেক্টের মাঝে পার্থক্য কি?

ইগো এবং সেলফ রেসপেক্টের মাঝে পার্থক্য আছে। দুটি আলাদা বিষয়। আমরা দুটিকে এক মনে করি। আমারা নিজের পারসোনালিটি দেখাতে গিয়ে সবচেয়ে...Read more

0 0 Reacts 0 View 109,192 Comment 0

কিভাবে বুঝবেন ভালবাসা আসল কিনা?

কিভাবে বুঝবেন ভালবাসা আসল কিনা?

যখন কেউ তোমাকে ভালোবাসে, তুমি জানো এবং তুমি তা অনুভব করবে। প্রমাণ পাওয়া যাবে। ভালবাসা আসল কিনা তাই নীচে কিছু প্রমাণ...Read more

0 0 Reacts 0 View 108,587 Comment 0

কেন নিজ দায়িত্বে কাজীর থেকে কাবিননামা বা নিকাহনামা সংগ্রহ করবেন?

কেন নিজ দায়িত্বে কাজীর থেকে কাবিননামা বা নিকাহনামা সংগ্রহ করবেন?

বিবাহের পরপরই নিজ দায়িত্বে কাজীর থেকে কাবিননামা বা নিকাহনামা সংগ্রহ করে নেওয়া প্রত‍্যেক স্বামী অথবা স্ত্রীর জরুরী কর্তব্য। কেননা এই কাগজপত্র...Read more

0 0 Reacts 0 View 41,794 Comment 0

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা হবেন কেন?

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। বিয়ে প্রতি রাতের ৩০ মিনিটের জন্য না। বাকি ২৩ ঘন্টা ৩০...Read more

0 0 Reacts 0 View 52,436 Comment 0

সমবয়সী কাউকে কেন বিয়ে করবেন!

সমবয়সী কাউকে কেন বিয়ে করবেন!

বিয়ে করতেছেন একটু ভাবুন? আপনার বয়স যখন ৩০ বছর, তখন আপনি ১৪/১৫ বছরের একটা মেয়েকে বিয়ে করছেন। বয়সের তফাত টা একবার...Read more

0 0 Reacts 3 View 14,467 Comment 0

ভালোবাসার মতোই নারীর ঘৃণাও অতি ভয়ংকর!

নারী সহজে কাউকে ঘৃণা করে না। কিন্তু একবার কাউকে ঘৃণা করা শুরু করলে সেখান থেকে নারীকে ফেরানোর সাধ্য কারো নেই। অধিকাংশ...Read more

0 0 Reacts 0 View 38,039 Comment 0

মানুষ চাইলে সবকিছু কিভাবে অভ্যেস করে নিতে পারে?

মানুষ চাইলে সবকিছু কিভাবে অভ্যেস করে নিতে পারে?

মানুষ চাইলে সবকিছু অভ্যেস করে নিতে পারে! কারো অসময়ে বারবার জ্বর আসা অভ্যেস হয়ে যায়, ভুলো মনা মেয়েটার নিয়মিত অঙ্কের...Read more

0 0 Reacts 1 View 109,184 Comment 0

নারী তুমি পারোও বটে ?

নারী তুমি পারোও বটে ?

নারী তুমি পারোও বটে।? সামান্য তেলাপোকা ?দেখে ভয় পাও অথচ সন্তান হওয়ার যন্ত্রণা ঠিকি সহ্য করো। ? নারী তুমি সন্ধ্যার...Read more

0 0 Reacts 4 View 37,980 Comment 0

মানুষ কি শুধু কথাতেই আপন?

জীবনের পথে চলতে চলতে আমরা অনেককেই আপন ভেবে আঁকড়ে ধরি। কিন্তু সময়ের কঠিন আঘাত বুকের ভেতর এসে লাগলেই স্পষ্ট হয়ে...Read more

0 0 Reacts 0 View 48,745 Comment 0