বেঁচে থাকা আর বাঁচিয়ে রাখা এই দুটোর মধ্যে পার্থক্য কি?

বেঁচে থাকা আর বাঁচিয়ে রাখা এই দুটোর মধ্যে পার্থক্য কি?

বেঁচে থাকা আর বাঁচিয়ে রাখা এই দুটোর মধ্যে পার্থক্য খুব সূক্ষ্ম হলেও গভীর। একটি হলো জীবনকে উপভোগ করা, আরেকটি হলো কেবল দিন গোনা। আমরা অনেক সময় বুঝতেই পারি না! জীবনকে আসলে বাঁচছি, নাকি কেবল বাঁচিয়ে রাখছি। ধরো, তুমি চাও কেউ তোমাকে তোমার মতো করে ভালোবাসুক। সেই ইচ্ছার আশায় দিন পার করছো, হয়তো অপেক্ষা করছো, কোনোদিন তা পূর্ণ হবে। কিন্তু এতে তুমি জীবন উপভোগ করছো না, বরং নিজেকে টিকিয়ে রাখছো। আর ধরো, তুমি নিজেকে ভালোবাসতে শিখেছো, নিজের সময়টাকে আনন্দে ভরিয়ে তুলছো। সেটাই আসল বেঁচে থাকা। যারা কেবল নিজেকে বাঁচিয়ে রাখে, তাদের জীবন কেটে যায় ভবিষ্যতের কোনো একদিন সুখের অপেক্ষায়। সময় চলে যায়, বার্ধক্য এসে ধরা দেয়। তখন তারা আফসোস করে, কিন্তু আর কোনো সুযোগ থাকে না। অথচ জীবন তো এমন হওয়া উচিত নয়। বাঁচিয়ে রাখা আসলে জীবনের ঘানি টানা, আর বেঁচে থাকা হলো জীবনকে সত্যিকার অর্থে উপভোগ করা। জীবন আসলে একটি ম্যাজিক। এই ম্যাজিকটা আমাদের চোখে ধরা দেয় তখন, যখন আমরা ইতিবাচক থাকতে শিখি। যেমন গ্লাসের অর্ধেকটা যদি ভরা দেখি আর ভাবি, এতেই তো আমার প্রয়োজন মিটবে, তখনই জীবন সুন্দর হয়ে ওঠে। কিন্তু যদি অর্ধেক খালি দেখে ভাবি, বাকি অংশ কেন নেই?তখনই তৃপ্তি হারিয়ে যায়। জীবনের প্রতিটি মুহূর্তই একটা সুযোগ। পৃথিবীতে অনেক মানুষ আছে, যারা চরম প্রতিকূলতার মধ্যেও জীবনকে বেঁছে নিয়েছে। কেউ পা হারিয়েও পর্বত জয় করেছে, কেউ অসম্ভব কষ্টের মধ্যেও নিজেকে নতুন করে গড়ে তুলেছে। এরা কেবল বাঁচিয়ে রাখেনি নিজেকে, বরং বাঁচতে শিখেছে। তুমি কি নিজেকে ভালোবাসো? এই প্রশ্নটা নিজেকে করো। কারণ, অন্য কেউ তোমাকে ভালোবাসার আগে তোমার নিজেরই সেটা করতে হবে। পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে ঐশ্বরিয়া রায় কিংবা সবচেয়ে সুদর্শন ছেলে লিওনার্দো ডি ক্যাপ্রিও—তারাও বহুবার হৃদয়ভঙ্গের শিকার হয়েছেন। কিন্তু তারা থেমে থাকেনি। তারা জীবনের ঝুঁকি নিয়েছে, ব্যর্থতাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। এটাই আসল জীবন। এই জীবনে সময় খুব অল্প। কালই যেন স্কুলে গিয়েছিলে, আজ হঠাৎ দেখবে বয়স কত বেড়ে গেছে। মাত্র ১০০ বছর পর এই পৃথিবীতে আমাদের কেউ থাকবে না। তাহলে কেন এই সময়টা শুধু বাঁচিয়ে রাখার পেছনে শেষ করছো? আক্ষেপ করার বদলে রিস্ক নাও। যা করতে চাও, করো। ভুল করো, ব্যর্থ হও! তবুও বাঁচো। কারণ জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে বেঁচে থাকার মাঝেই, বাঁচিয়ে রাখার মধ্যে নয়।

0 0 Reacts 0 View 116,477 Comment 0
Profile Photo

ভোরে ওঠার উপকারিতা কি?

ভোরে ওঠার উপকারিতা কি?

জাপানে একটা খুব জনপ্রিয় প্রবাদ আছে। ❝早起きは三文の得❞ (Hayaoki wa sanmon no toku) অর্থ: ভোরে যারা ওঠে, তারা বেশি সুযোগ পায়। জাপানে...Read more

0 0 Reacts 0 View 35,182 Comment 0

লিমিটের ভিতর চলতে শেখা কেন জরুরী?

লিমিটের ভিতর চলতে শেখা কেন জরুরী?

লিমিটের ভিতর চলতে শেখা, একটা জরুরী শিক্ষা। যা আপনি পরিবার ও বাচ্চাদের দিতে পারেন। খেয়াল করে দেখুন, আপনার স্কুল মাস্টার...Read more

0 0 Reacts 1 View 74,013 Comment 0

পৃথিবী কি শুধু কল্পনায় সুন্দর? বাস্তবে কি খুব কঠিন?

পৃথিবী কি শুধু কল্পনায় সুন্দর? বাস্তবে কি খুব কঠিন?

পৃথিবী শুধু কল্পনায় সুন্দর, বাস্তবে খুব কঠিন! কঠিন বাস্তবতায় কেউ নিজেকে ধরে রাখতে পারে কেউ অতল-গহব্বরে হারিয়ে যায়। সংগ্রাম করে, লড়াই করে...Read more

0 0 Reacts 0 View 61,117 Comment 0

১০ টি অজানা সাইকোলজিক্যাল ফ্যাক্ট!

১০ টি অজানা সাইকোলজিক্যাল ফ্যাক্ট!

১০ টি সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিচে তুলে ধরা হল। ০১) পৃথিবীতে যত সংখ্যক মানুষ একাকীত্বে ভোগে থাকেন, তার মধ্যে ৬০% ই হলেন...Read more

0 0 Reacts 0 View 119,332 Comment 0

সফলতার জন্য বারবার ব্যর্থতাও জরুরি কেন?

সফলতার জন্য বারবার ব্যর্থতাও জরুরি কেন?

যে কারনে সফলতার জন্য বারবার ব্যর্থতাও জরুরি তাই নিচে তুলে ধরা হল। ✒ ইউটিউব সেনসেশন মিস্টার বিস্ট (MrBeast), যার ইউটিউবে ৩৯...Read more

0 0 Reacts 0 View 56,522 Comment 0

এই ছবিটি থেকে একটা বাস্তব জীবনে চরম শিক্ষা!

এই ছবিটি থেকে একটা বাস্তব জীবনে চরম শিক্ষা!

এই ছবিটি থেকে একটা বাস্তব জীবনে চরম শিক্ষা নিচে তুলে ধরা হল। জুনায়েদ পলক। তরুণ বয়সে এমপি এরপর মন্ত্রী, এখন জেলখানায়-চোখে...Read more

0 0 Reacts 0 View 61,808 Comment 0

জীবনের প্রতিটা ধাপ সাবধানে ফেলো!

জীবনের প্রতিটা ধাপ সাবধানে ফেলো!

জীবনে আমরা অনেক স্বপ্ন দেখি, এগিয়ে যেতে চাই, কিছু করতে চাই। কিন্তু একটা বাস্তব সত্য হলো, বহু মানুষ অপেক্ষায় থাকে,...Read more

0 0 Reacts 0 View 92,561 Comment 0

ম্যাচিউর আসল মানে কি?

ম্যাচিউরিটি মানে, কেউ জব পেয়েছে শুনা মাত্রই স্যালারি কত জিজ্ঞেস করা নয়, কেউ ইনভাইট করলে, সে কি খাওয়াবে সেটার লিস্ট...Read more

0 0 Reacts 0 View 4 Comment 0

পৃথিবীর কি রিপ্লেসেবল নয়?

পৃথিবীর কি রিপ্লেসেবল নয়?

পৃথিবীর অনেক কিছুই রিপ্লেসেবল। তবে কিছু কিছু জিনিস কখনোই রিপ্লেসেবল নয়; এই যেমন ধরুন, আপনি বেকার থাকাকালীন আপনার যে বন্ধুটি...Read more

0 0 Reacts 0 View 108,523 Comment 0

কঠিন সময়ে টিকে থাকবেন কেন?

কঠিন সময়ে টিকে থাকবেন কেন?

জীবনের প্রতিটি মানুষই কোনো না কোনো সময়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। কখনো প্রিয়জনের দূরত্ব, কখনো চাকরি বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। আবার...Read more

0 0 Reacts 0 View 58,057 Comment 0