সফল জীবন কাকে বলে?

সফল জীবন কাকে বলে?

ভালোলাগার মতো একটি শিক্ষনীয় গল্প। বাবাকে একটা ছেলে জিজ্ঞাসা করলোঃ- বাবা, সফল জীবন কাকে বলে? বাবাঃ- আমার সাথে চলো,আজ ঘুড়ি উড়াবো। অতঃপর বাবা ঘুড়ি ওড়ানো শুরু করলেন। আর ছেলে মনযোগ দিয়ে দেখছে। আকাশে ঘুড়িটি বেশি ওপরে উঠার পর বাবা বললেনঃ- এই দেখো ঘুড়িটা অতো উচুতেও কেমন বাতাসে ভেসে আছে। তোমার কি মনে হয়না যে, এই সূতার টানের কারণে ঘুড়িটা আরোও উপরে যেতে পারছেনা? ছেলেঃ- তাও ঠিক, সূতো না থাকলে ওটা আরও উপরে যেতে পারতো। এটা শুনে বাবা উনার হাতের সূতোটা কেটে দিলেন। আর ঘুড়িটা সূতার টান মুক্ত হয়েই প্রথমে কিছুটা উপরে গেল। কিন্তু একটু পরেই নিচের দিকে নামতে নামতে মাটিতে পড়ে গেল। এবার বাবা উনার ছেলেকে জীবনের দর্শন শুনাচ্ছেনঃ- শোনো,জীবনে আমরা যে উচ্চতায় আছি বা থাকি সেখান থেকে প্রায় মনে হয় ঘুড়ির সূতার মত কিছু কিছু বন্ধন আমাদের আরও উপরে যেতে বাধা দেয়। যেমন: ঘর,পরিবার, অনুশাসন, সন্তান, মা-বাবা। আর আমরাও সেইসব বাঁধন থেকে কখনো কখনো মুক্ত হতে চাই। বাস্তবে ঐ বন্ধনগুলোই আমাদের উঁচুতে টিকিয়ে রাখে, স্থির রাখে,নিচে পড়ে যেতে দেয় না। ঐ বন্ধন না থাকলে আমরা হয়তো ক্ষণিকের জন্য কিছুটা উপরে যেতে পারি, কিন্তু অল্পসময়েই আমাদেরও পতন হবে ঐ বিনা সূতোর ঘুড়ির মতই। জীবনে তুমি যদি উঁচুতে টিকে থাকতে চাও তবে কখনোই ঐ বন্ধন ছিড়বে না। সুতা আর ঘুড়ির মিলিত বন্ধন যেমন আকাশে ঘুড়িকে দেয় ভারসাম্য, তেমন সামাজিক, পারিবারিক বন্ধনও আমাদের জীবনের উচ্চতায় টিকে থাকার ভারসাম্য দেয়। আর এটাই প্রকৃত সফল জীবন।

0 0 Reacts 0 View 115,614 Comment 0
Profile Photo

সাধারণ কিছু ভদ্রতা!

সাধারণ কিছু ভদ্রতা!

সাধারণ কিছু ভদ্রতা নিচে দেওয়া হল। ০১. কাউকে একসঙ্গে দুইবারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ করছে না...Read more

0 0 Reacts 1 View 32,097 Comment 0

যারা চাকুরী করেন তারা যেই কাজ গুলো কখনো করা উচিৎ না!

যারা চাকুরী করেন তারা যেই কাজ গুলো কখনো করা উচিৎ না!

যারা চাকুরী করেন তাদের যেই কাজ গুলো কখনো করা উচিৎ না তাই নিচে উপস্থাপন করা হল। ১. কখনো রাগের মাথায় জব...Read more

0 0 Reacts 1 View 111,517 Comment 0

কিভাবে নিজেকে ভালো রাখবেন?

কিভাবে নিজেকে ভালো রাখবেন?

যদি নিজেকে ভালো রাখতে চান, তবে মানুষের সাথে কথা বলা কমিয়ে দিন। শুনতে হয়তো কঠিন লাগে, একটু অস্বস্তিকরও। কারণ আমরা তো কথা...Read more

0 0 Reacts 0 View 20,272 Comment 0

প্রেম আর বিবাহীত জীবন কেন এক না?

প্রেম আর বিবাহীত জীবন কেন এক না?

প্রেম আর বিবাহীত জীবন এক না। কয়েক বছর প্রেম করে প্রিয় মানুষকে বিয়ে করাটাই সাক্সেস না। একজনকে ভালোবসলাম তাকে যেকোন...Read more

0 0 Reacts 10 View 10,179 Comment 0

নিজেকে সম্মানিত করার উপায় কি?

নিজেকে সম্মানিত করার উপায় কি?

নিজেকে সম্মানিত করার কিছু উপায় নিচে উপস্থাপন করা হল। ❍ ভালো পোশাক পরুন:- মানুষ সাধারণত যা বাইরে থেকে যা দেখে, তাকেই...Read more

0 0 Reacts 0 View 20,511 Comment 0

ধনী ও স্বাধীন হতে চাইলে কি করতে হবে?

ধনী ও স্বাধীন হতে চাইলে কি করতে হবে?

আপনি ধনী ও স্বাধীন হতে চাইলে এই পয়েন্টগুলো মাথায় গেঁথে নিন: ০১) ধনী হওয়ার অধিকার:- প্রত্যেকেরই ধনী হওয়ার অধিকার রয়েছে, কারণ...Read more

0 0 Reacts 0 View 61,194 Comment 0

মানুষের জীবন কি মোমবাতির মতনই?

মানুষের জীবন কি মোমবাতির মতনই?

মোমবাতি নিজেই জানে না! বুকের ভেতর যত্ন করে আগলে রাখা সেই ছোট্ট সুতোটাই একদিন তাকে তিলে তিলে শেষ করে দিবে। মানুষের...Read more

0 0 Reacts 0 View 18,268 Comment 0

ধান্দাবাজ মানুষ চেনার সহজ উপায় কী?

ধান্দাবাজ মানুষ চেনার সহজ উপায় কী?

ধান্দাবাজ মানুষ চেনার সহজ উপায় নিন্মে উপস্থাপন করা হল। ❑ ধান্দাবাজ মানুষেরা সব সময় মিথ্যা আস্রয় নিবে। ❑ ধান্দাবাজ মানুষেরা সব সময়...Read more

0 0 Reacts 8 View 10,513 Comment 0

পুরুষ কি কাঁদে?

পুরুষ কি কাঁদে?

একজন প্রজ্ঞাময় বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল, পুরুষ কি কাঁদে? তিনি জবাব দিয়েছিলেন, হ্যা, পুরুষ কাঁদে, অবশ্যই কাঁদে। যে প্রশ্ন...Read more

0 0 Reacts 1 View 96,669 Comment 0

টাকাই কি জীবনের অনেক কিছু?

টাকাই কি জীবনের অনেক কিছু?

টাকা জীবনের অনেক কিছু, টাকা হলে দেখবেন ফ্যামিলিতে আলাদা একটা গুরুত্ব পাওয়া যায়। বন্ধুদের ভীড়ে একটু বেশিই প্রায়োরিটি পাওয়া যায়। আত্মীয়-স্বজন...Read more

0 0 Reacts 0 View 32,443 Comment 0