ভুল থেকেও অনেক কিছু শিখা যায়!

ভুল থেকেও অনেক কিছু শিখা যায়!

ভুল থেকেও অনেক কিছু শিখা যায় তাই নিচে দেওয়া হল। টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলছিলেন, 'অসংখ্যবার!' তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম? উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন, মাথায় বুদ্ধি কম ছিলো কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে! ব্যাপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন। এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে। কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, 'ভুল বলে কিছু নেই সবি নতুন শিক্ষা। বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি। 'How to change a life বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে 'How to change a wife' হয়ে বের হয়েছিলো, তারপর তা বেস্ট সেলার ! কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো নাহলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না! মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমাকে জিন্দেগীতে কমেন্ট করবে না বলে পণ করেছে সে ও কমেন্ট করবে। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া। বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়। কলিন পাওয়েলের মতে, যোগ্য নেতা জন্ম নেয় না তৈরী হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে। অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেইল করেছি বলে আমি আজ সফল। হেনরি ফোর্ড বলেছিলেন, ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন। এক প্রেমিকের ভাষ্য, ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ। কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না! যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না! পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো, যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে! মুছা না গেলে চিত্র হয় না! কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না! তাই আসুন আমরা ভুল কে ভুলে গিয়ে আবার নতুন ভাবে চেষ্টা করে ফুলের মত জীবন গড়ি।

0 0 Reacts 1 View 30,571 Comment 0
Profile Photo

প্রেম করা কেন উচিত একজন ম্যাচিউর ছেলে বা মেয়ের সাথে?

প্রেম করা কেন উচিত একজন ম্যাচিউর ছেলে বা মেয়ের সাথে?

প্রেম করা উচিত একজন ম্যাচিউর ছেলে বা মেয়ের সাথে; যে ভবিষ্যৎ নিয়ে দিকনির্দেশনা দিতে পারবে। নীরবতা বুঝবে, পারিবারিক সমস্যা না বললেই...Read more

0 0 Reacts 0 View 25,825 Comment 0

স্ত্রীকে ভালো রাখার উপায়!

স্ত্রীকে ভালো রাখার উপায়!

স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়। তার আত্মিক শান্তিটা খুবই জরুরী। সবাই বিলাসিতায় সুখী হয়না। একজন স্বামী মানে...Read more

0 0 Reacts 2 View 15,312 Comment 0

একতরফা ভাবে সম্পর্ক টেনে নেওয়া যায় কি?

একতরফা ভাবে সম্পর্ক কখনোই টেনে নেওয়া যায় না। স্যাক্রিফাইস, মানিয়ে নেয়া, দায়িত্ববোধ এবং ভালোবাসা উভয়পক্ষের সমপরিমাণ থাকতে হয়। একজন সম্পর্ককে সুন্দর...Read more

0 0 Reacts 0 View 73,716 Comment 0

বিয়ের করার ক্ষেত্রে কি কি বিষয়ে খেয়াল রাখা উচিত!

বিয়ের করার ক্ষেত্রে কি কি বিষয়ে খেয়াল রাখা উচিত!

বিয়ের করার ক্ষেত্রে যে সব বিষয়ে খেয়াল রাখা উচিত তাই নিচে উপস্থাপন করা হল। ১. সমসামাজিক, সমসাংস্কৃতিক, সম-আর্থিক ও সমধর্মীয় পরিমণ্ডলে...Read more

0 0 Reacts 2 View 89,582 Comment 0

বিয়ের আগে একজন তরুন তরুনীর যেসব বিষয় জানা উচিত!

বিয়ের আগে একজন তরুন তরুনীর যেসব বিষয় জানা উচিত!

বিয়ের আগে একজন তরুন তরুনীর যেসব বিষয় ভাল মতো মাথায় ঢুকানো উচিত, তা হলো: ❖ বিয়ে করবো নীতির কারনে, মানুষ...Read more

0 0 Reacts 0 View 51,520 Comment 0

শুধু শুধু কেন মানুষের অপ্রিয় হতে যাবেন?

শুধু শুধু কেন মানুষের অপ্রিয় হতে যাবেন?

শুধু শুধু কেন মানুষের অপ্রিয় হতে যাবেন তাই নিচে তুলে ধরা হল। ✔ এত স্ট্রেইট ফরওয়ার্ড হওয়ার দরকার নাই। বেশি উচিৎ...Read more

0 0 Reacts 0 View 26,390 Comment 0

ঠকে যাওয়া জীবনের তিক্ত গুরুত্বপূর্ণ শিক্ষা কি?

ঠকে যাওয়া জীবনের তিক্ত গুরুত্বপূর্ণ শিক্ষা কি?

ঠকে যাওয়া জীবনের এক তিক্ত কিন্তু গুরুত্বপূর্ণ শিক্ষা। কেউ যখন বিশ্বাস ভেঙে দেয়, স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়, তখন মনে...Read more

0 0 Reacts 0 View 26,184 Comment 0

নীরব বিচ্ছেদ আসলে কি?

নীরব বিচ্ছেদ আসলে কি?

বিবাহ বিচ্ছেদের চেয়েও ভয়ানক হলো নীরব বিচ্ছেদ। এটা এমন একটি অবস্থা যেখানে স্বামী-স্ত্রী মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন, কিন্তু সামাজিকভাবে বা আইনত...Read more

0 0 Reacts 0 View 50,682 Comment 0

অবিবাহিতদের জন্য টিপস!

অবিবাহিতদের জন্য টিপস!

বিয়ে করার আগে ছেলে অথবা মেয়ের জাত বংশ কেমন দেখেন। অন্যদের বিয়ে এবং আমার বিয়ের অভিজ্ঞতা থেকে বললাম। জাত বংশের...Read more

0 0 Reacts 0 View 112,233 Comment 0

সুখী হওয়ার চেষ্টা না করে কেন স্বস্তি খুঁজবেন?

সুখী হওয়ার চেষ্টা না করে কেন স্বস্তি খুঁজবেন?

সুখী হওয়ার চেষ্টা না করে যে কারনে স্বস্তি খুঁজবেন তাই নিচে তুলে ধরা হল। স্বামীর সাথে নিজে আপোষ করবেন, বাইরের লোকের...Read more

0 0 Reacts 0 View 45,727 Comment 0