মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কোনটা জানেন?

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কোনটা জানেন?

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা হল! কোনো কাজ পরে করব ভেবে ফেলে রাখা। এই যেমন: * আগামীকাল থেকে সকালে উঠে দৌড়াব। * পরের মাস থেকে নতুন কিছু শিখব। * আগামী বছর একটা বিজনেস শুরু করব বা চাকরি পাব। * পরের বার অবশ্যই ভালো পরীক্ষা দেব। কিন্তু ওই "একদিন" কখনোই আসে না আপনার জীবনে। আর এই "অপেক্ষা", এই "আগামীকাল" আপনার জীবনের সবচেয়ে বড় প্রতারক। আপনার আসলে সমস্যাটা কোথায়? ১. পরিকল্পনা নয়, কাজ শুরু করুন পরিকল্পনা করা সহজ, কিন্তু সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করা কঠিন। আমাদের মস্তিষ্ক পরিকল্পনার সময় সাময়িক আনন্দ পায় এবং মনে করে কাজ শেষ। কিন্তু বাস্তবে কাজ শুরু না করলে সেটি শুধু একটা কল্পনা। ২. সঠিক মুহূর্তের অপেক্ষা “সবকিছু ঠিকঠাক হলে শুরু করব” — এই ভাবনাটা আত্মঘাতী। কারণ জীবন কখনোই নিখুঁত হবে না। এই অপেক্ষার মানে হলো, আপনি ভয় পাচ্ছেন। ৩. ছোট পদক্ষেপে অগ্রগতি বড় কিছু করার জন্য ছোট কিছু শুরু করাটা জরুরি। আপনি যদি দিনে মাত্র ১০ মিনিটও কিছু করেন, সেটাও আপনার অগ্রগতির প্রথম ধাপ। ৪. ব্যর্থতার ভয় ব্যর্থতা জীবনের অংশ। আপনাকে ভুল থেকেই শিখতে হবে। ব্যর্থ না হলে সফলতাও আসবে না। আপনার জন্য আজকের বার্তা: জীবন কখনোই "পরে" বা "কাল" বলে আপনার জন্য অপেক্ষা করবে না। সময় তার মতো এগিয়ে যাবে। আপনি হয় আজ শুরু করবেন, নয়তো পিছিয়ে পড়বেন। আজ থেকেই ছোট ছোট কিছু করুন। ✓ যদি পড়াশোনা করতে চান, একটা পৃষ্ঠা পড়ুন। ✓ যদি ফিটনেস বাড়াতে চান, ৫ মিনিট ব্যায়াম করুন। ✓ যদি নতুন দক্ষতা শিখতে চান, ইউটিউবে একটা ভিডিও দেখুন। ✓ কাউকে প্রপোজ করতে চাইলে আজকেই করুন, কারণ কাল সে অন্য কারো হয়ে যেতে পারে। যতদিন না আপনি শুরু করছেন, ততদিন সবকিছুই অসম্ভব। আর একবার শুরু করলে সবকিছুই সম্ভব। আজকের ছোট পদক্ষেপটাই হতে পারে আপনার আগামীকালের সাফল্যের ভিত্তি। তাই, আগামীকাল নয়, আজ থেকেই শুরু করুন। কারণ, জীবন বড়ই নিষ্ঠুর। সে আপনার জন্য একদিনও অপেক্ষা করতে রাজি নয়!

0 0 Reacts 1 View 60,931 Comment 0
Profile Photo

জীবন বদলানোর অভ্যাস গুলো কি?

জীবন বদলানোর অভ্যাস গুলো কি?

জীবন বদলানোর শক্তি অভ্যাসে লুকিয়ে থাকে, তোমার দক্ষতা বাড়াতে, চিন্তা-ভাবনা পরিষ্কার করতে আর নিজের জীবনে সত্যিকারের উন্নতি আনতে হলে অভ্যাসের...Read more

0 0 Reacts 0 View 117,896 Comment 0

মানুষ চেনার উপায় কি

মানুষ চেনার উপায় কি

আচ্ছা আপনারা কেউ আমাকে বলতে পারবেন; কেমনে মানুষ চেনা যায়! এমন মায়া ভরা দুটো চোখের দিকে তাকিয়ে বুঝতে পারিনি যে চোখ...Read more

0 0 Reacts 0 View 57,832 Comment 0

কতটুক বাচবেন ভেবে দেখেছেন কি?

কতটুক বাচবেন ভেবে দেখেছেন কি?

কতটুক বাচবেন ৬০ বছর! বড়জোর ৭০ নাহয় ৭৫ বছর! খুব লাকি হলে ৮০+বছর! এক বছরে ৩৬৫ দিন হয়! প্রতিদিনে ৮৬৪০০...Read more

0 0 Reacts 0 View 103,850 Comment 0

জীবন নিয়ে কত অনিশ্চিত!

জীবন নিয়ে কত অনিশ্চিত!

জীবন নিয়ে কত অনিশ্চিত! আজকের হাসি কাল কান্নায় ভেসে যায়। যে মানুষটা একদিন বুকের ভেতর আলো জ্বেলেছিল, সে-ই হয়তো আজ...Read more

0 0 Reacts 0 View 47,048 Comment 0

বৃদ্ধ বয়সে ভালো থাকার ২০ উপায়!

বৃদ্ধ বয়সে ভালো থাকার ২০ উপায়!

বৃদ্ধ বয়সে ভালো থাকার ২০ উপায় নিচে তুলে ধরা হল। ১. সন্তানদের জীবনে বেশি জড়িয়ে পড়বেন না। ২. নাতি নাতনিদের লেখাপড়ার বিষয়ে...Read more

0 0 Reacts 1 View 94,143 Comment 0

কিভাবে ছোট ছোট চেষ্টা একদিন বিশাল সাফল্য আসে?

কিভাবে ছোট ছোট চেষ্টা একদিন বিশাল সাফল্য আসে?

প্রতিদিনের ছোট ছোট চেষ্টা একদিন বিশাল সাফল্যের গল্প গড়ে তোলে। 🌱✨ আজ তুমি যতটুকু পারো, ততটুকুই করো—কারণ প্রতিটি ছোট পদক্ষেপই তোমাকে...Read more

0 0 Reacts 1 View 23,504 Comment 0

কীভাবে Unbothered থাকা যায়?

কীভাবে Unbothered থাকা যায়?

কীভাবে Unbothered থাকা যায় তাই নিচে উপস্থাপন করা হল। ০১) যতটুকু দরকার, ততটুকুই বলুন।অপ্রয়োজনীয় কথা বললে সেটা অনেক সময় বিপদ...Read more

0 0 Reacts 0 View 40,166 Comment 0

পুরুষ মানুষের জীবন মানেই নিরব সহ্য করার গল্প!

পুরুষ মানুষের জীবন মানেই নিরব সহ্য করার গল্প!

পুরুষ মানুষের জীবন যেন এক অনিশ্চিত সফর। কখনো সে উঁচু পাহাড় ডিঙায়, কখনো অন্ধকার গলিতে পথ হারায়। জীবনের প্রতিটি মুহূর্ত...Read more

0 0 Reacts 0 View 70,050 Comment 0

কেন কারো স্বপ্ন নিয়ে খেলা করবেনা?

কেন কারো স্বপ্ন নিয়ে খেলা করবেনা?

কখনো কারো স্বপ্ন নিয়ে খেলা করে, কারো গোছানো জীবনটাকে অগোছালো করে দিতে যাবেন না । কারণ, স্বপ্ন ভাঙ্গার জ্বালা ভীষণ...Read more

0 0 Reacts 1 View 46,334 Comment 0

জীবনকে গুছিয়ে তুলতে প্রতিদিন যে কাজগুলি করবেন?

জীবনকে গুছিয়ে তুলতে প্রতিদিন যে কাজগুলি করবেন?

জীবন আরো গুছিয়ে তুলতে প্রতিদিন যে কাজগুলি করতে পারেন তাই নিচে তুলে ধরা হল। আমরা অনেকে স্বভাবতই পরিপাটি, অনেকে আবার সেরকম...Read more

0 0 Reacts 0 View 43,905 Comment 0