মেয়েদের জীবনটা কতটা পরিবর্তনশীল?

মেয়েদের জীবনটা কতটা পরিবর্তনশীল?

মেয়েদের জীবনটা কতটা পরিবর্তনশীল, তাইনা? ছোটবেলায় সেই গামছা মাথায় জড়িয়ে বড় চুল বানানো, মায়ের শাড়ি পড়ে বউ সাজা, মায়ের সাজের জিনিস দিয়ে নিজেকে সাজিয়ে তোলা, খেলনাবাটি নিয়ে রান্না করা, তাও আবার মায়ের কাছ থেকে চেয়ে আনা আলুর খোসা, পটলের খোসা দিয়ে, সেই পুতুল খেলা, পুতুলটা কে নিজের মেয়ে বানিয়ে তাকে খাইয়ে দেওয়া, ঘুম পাড়ানো... তখন মনে হতোনা? কবে বড় হব?৷ বড় হয়ে ওঠাটাই হয়ত সবচেয়ে সুন্দর! ছোটবেলাটা মন থেকে অনুভব করার আগেই বড় হওয়ার তাড়া থাকতো আমাদের। গরমের ছুটির দুপুরবেলায় মা কে জড়িয়ে শুয়ে থাকা।আর মা ঘুমিয়ে পড়লেই উঠে পড়ে সারাবাড়ি ঘুরে বেড়ানো, খুটখুট করা, কমিক্স বই পড়া.. শুকতারা, আনন্দমেলা, চাদমামা পড়া! আরো কত কি! বাবা অফিস থেকে থেকে ফিরলেই জাপ্টে জড়িয়ে ধরা! আর উঁকিঝুকি দেওয়া যে কি নিয়ে এসেছ বাবা আমার জন্য? সকালে ঘুম থেকে উঠতে না চাইলে মা বাবার আস্কারা... আহা, আর একটু নাহয় শুয়েই থাকুক মেয়েটা! মায়ের কাছে পড়া আর পড়া না পারলে কানমলা খাওয়া, বিকেলবেলা মায়ের হাত ধরেই গান,আঁকা শিখতে যাওয়া, ফেরার পথে বায়না আইস্ক্রিম খাব, ফুচকা খাব, আর মায়ের সেই বায়না মিটিয়ে দেওয়া। কিন্তু, আমাদের মেয়েদের জীবনটা কি এতই সহজ?ছোট্টবেলাটা কি তাড়াতাড়িই না কেটে যাওয়া। এই যেন সেদিনের কথা, কিন্তু যেটা আমরা চেয়েছিলাম ঠিক সেইভাবেই খুব তাড়াতাড়ি আমরা বড় হয়ে উঠলাম, কলেজ, ইউনিভার্সিটি, চাকরি সব পেড়িয়ে বিয়ে, সন্তান সবকিছুই, মা বাবার সান্নিধ্য ছেড়ে নতুন পরিবেশ সেখানে মানিয়ে নেওয়া। আমাদের সমাজে কিছু মেয়ে সেই নতুন জায়গায় ভালো থাকে আর কেও থাকেনা, কাওকে লড়াই করে বাচতে হয় আর কেও খুব স্বাধীনভাবেই বাচে। কেও কেও অত্যাচারীত হতে হতে প্রান দেয় আর কেও সারাজীবন স্যাক্রিফাইস করেই কাটিয়ে দেয়। তবে মেয়েটা ভালো থাকুক আর খারাপ... সে তার ছোটবেলাটা কখনো ভুলতে পারেনা! তার সাধের খেলনাবাটি, পুতুল, প্রত্যেকটা জিনিস সে মিস করে। আজ তার সত্যিকারের রান্নাঘর, তবুও সেই রান্নাবাটি খেলার সময়কার আনন্দ আর কোথায়? আজ তার কাছে জীবন্ত পুতুল আছে। তবুও তার মেয়ে যখন পুতুল নিয়ে খেলে! সেই পুতুল খেলার সুপ্ত ইচ্ছাটা আবার জেগে ওঠে! তার মনে, আজ তার অনেক দায়িত্ব। বেলা অব্দি শুয়ে থাকাটা সুযোগ হলেও মন সায় দেয়না... তাইনা? হাজারো নতুন নতুন সম্পর্কের ভীড় এ নিজেই যেন হারিয়ে গেছে মেয়েটা..... মেয়েরা কখনো তার মেয়েবেলা কে ভুলতে পারেনা! বড়বেলাটা যে বড্ড কঠিন। বড্ড বাস্তব, ছোট্টবেলায় কান্না পেলে মায়ের কোলে মুখ গুজে হাউহাউ করে কাদতে পারা মেয়েটাও আজ নিঃশব্দে কাদতে শিখে গেছে। ছোটবেলার খেলাটাই বড়বেলার বাস্তব হয়ে যায়। কঠিন বাস্তব।

0 0 Reacts 7 View 12,200 Comment 0
Profile Photo

ত্বক ফর্সা করার ঘরোয়া উপায়!

ত্বক ফর্সা করার ঘরোয়া উপায়!

তৈলাক্ত ত্বকের যত্ন করা জটিল। বিভিন্ন ওষুধ বা ব্যয়বহুল ক্রিম, প্যাক এবং নানান কঠিন পদ্ধতিগুলো ব্যবহার না করে, আপনি বাড়িতে...Read more

0 0 Reacts 3 View 23,168 Comment 0

গর্ভাবস্থায় একজন নারীর দেহে কি কি পরিবর্তন ঘটে?

গর্ভাবস্থায় একজন নারীর দেহে কি কি পরিবর্তন ঘটে?

গর্ভাবস্থায় একজন নারীর দেহে অনেক পরিবর্তন ঘটে, যা ভ্রূণের সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্য অত্যন্ত জরুরি। ❖ হরমোনগত পরিবর্তন: ইস্ট্রোজেন ও...Read more

0 0 Reacts 0 View 60,061 Comment 0

মেজবানি গরুর মাংসের রেসিপি

মেজবানি গরুর মাংসের রেসিপি

মেজবানি গরুর মাংসের রেসিপি নিচে দেওয়া হল। প্রয়োজনীয় উপকরণ? ১. গরুর মাংস - দেড় কেজি ২. হলুদ গুঁড়া- আধা টেবিল চামচ ৩. মরিচ গুঁড়া-...Read more

0 0 Reacts 2 View 89,932 Comment 0

এই ব্যস্ত শহরে কি একটু মানসিক শান্তি নেই?

এই ব্যস্ত শহরে কি একটু মানসিক শান্তি নেই?

দিনশেষে, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে শুধুই শান্তি চাই। না টাকা, না নাম, না বাড়ি গাড়ি, না কোলাহল, না ভিড়। চাই না...Read more

0 0 Reacts 0 View 38,098 Comment 0

মেয়ে তুমি যাই করো না কেন সমাজের মানুষ তোমার কাছে হেতু চাইবেই।

মেয়ে তুমি যাই করো না কেন সমাজের মানুষ তোমার কাছে হেতু চাইবেই।

আপনার মেয়ে এতো কালো! বিয়ে দিবেন কিভাবে? আপনার মেয়ে এতো ফর্সা! তাড়াতাড়ি বিয়ে দেন, নয়তো পরে দেখবেন কার না কার সাথে...Read more

0 0 Reacts 3 View 47,659 Comment 0

গরমে ত্বকের যত্ন কিভাবে নিবেন?

গরমে ত্বকের যত্ন কিভাবে নিবেন?

তীব্র গরম! ত্বক পুড়ে যাচ্ছে। এমন গরমে ত্বকের যত্ন নিব কি করে? তাহলে আসুন, আজ জেনে নেই এই গরমে ত্বকের...Read more

0 0 Reacts 2 View 44,040 Comment 0

আপনি কেন পুরুষকে বদলাতে পারবেন না?

আপনি কেন পুরুষকে বদলাতে পারবেন না?

আপনি কোনো পুরুষকে বদলাতে পারবেন না। কারণ তারা জেদী, একরোখা এবং নিজের বিশ্বাসে অটল। কিন্তু আপনি তাকে ভালোবাসলে, সে নিজ থেকেই...Read more

0 0 Reacts 0 View 64,837 Comment 0

মানুষ সংসার করে কেন?

মানুষ সংসার করে কেন?

শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না। সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকতে...Read more

0 0 Reacts 1 View 109,043 Comment 0

মেয়ে মানে কি? মেয়েদের জীবনের আসল বাস্তব কথা কি?

মেয়ে মানে কি? মেয়েদের জীবনের আসল বাস্তব কথা কি?

মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা গুলো নিচে তুলে ধরা হল। ? একটা মেয়ে সব সময় অসহায়, চলতে-ফিরতে, উঠতে-বসতে। মেয়ে মানেই অসহায়। ?...Read more

0 0 Reacts 1 View 111,352 Comment 0

মেয়েরা আসলে একটা বিশ্বস্ত হাত চায় যে হাত কেন তারা কোনো দিন ছেড়ে দিতে চায় না?

মেয়েরা আসলে একটা বিশ্বস্ত হাত চায় যে হাত কেন তারা কোনো দিন ছেড়ে দিতে চায় না?

মেয়েরা আসলে একটা বিশ্বস্ত হাত চায় যে হাত তাকে কোনো দিন ছেড়ে দিবে না। যতই ঝড় আসুক, ঝড়ের মধ্যেও আগলে...Read more

0 0 Reacts 0 View 19,093 Comment 0