অভাব কাকে বলে?

অভাব কাকে বলে?

অভাব কাকে বলে? অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার, রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন, বলো তো, অভাব কাকে বলে ? অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্খাকে অভাব বলে। ছেলেটি উত্তর দিল। এটা তো অর্থনীতির ভাষা, সাধারণ ভাবে অভাব কাকে বলে? অর্থাৎ অভাব বলতে তুমি ঠিক কি বোঝ? ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে। কি বলবে ভাবছে সে.. স্যার আবার তাড়া দিলেন বল... ছেলেটি এবার বলতে শুরু করল। ১। আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে ২০/৩০ টাকা বের করে দেন। আর আমি বাড়ি থেকে বের হয়ে ৫/৭ মিনিট পর বাড়িতে ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি, মা! আজ কলেজে ক্লাস হবে না। মা তখন বলেন, আগে খবর নিবি না ক্লাস হবে কিনা? মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে অভাব। ২। বাবা যখন রাত করে বাড়ি আসেন মা তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো কেন ফিরতে? বাবা বলেন, ওভারটাইম ছিল। ওভারটাইম না করলে সংসার কিভাবে চলবে? বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে অভাব। ৩। ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচবোধ করে সেটাই অভাব। ৪. মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভাল আরো কিছুদিন পরা যাবে এটাই অভাব। ৫। মাস শেষে টিউশনির পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি। মা এটা তুমি সংসারে খরচ করো। মা তখন একটা স্বস্তির হাসি হাসেন। এই স্বস্তির হাসি হচ্ছে অভাব। ৬। বন্ধুদের দামী স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জাই আমার কাছে অভাব। ৭। অভাবী হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায়। এই দূরে সরে পড়াটাই আমার কাছে 'অভাব। .... পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল! অনেকের চোখে জল! স্যার ও চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন।? বস্তুতঃ আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকেই আছে। যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না। সব দুঃখ-কষ্টকে আড়াল করে হাসিমুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে! তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট টুকু বুঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না! এটাই বাস্তব !

View 96,890 | Like () | Comments (0)
Profile Photo

সমাজের কিছুকিছু উচ্চ ডিগ্রীধারী মেয়েদের জীবনের পরিণতি!

সমাজের কিছুকিছু উচ্চ ডিগ্রীধারী মেয়েদের জীবনের পরিণতি!

সমাজের কিছুকিছু উচ্চ ডিগ্রীধারী মেয়েদের জীবনের পরিণতি সম্পর্কে নিচে তুলে ধরা হল। উঠতি বয়সে প্রায় সব মেয়েদেরই প্রচন্ড বিয়ের মোহ থাকে।...Read more

View 119,686 | Like () | Comments (0)

জীবনের এই প্রতিযোগিতার কেন শেষ নেই!

জীবনের এই প্রতিযোগিতার কেন শেষ নেই!

জীবনটা আসলে একটা ম্যারাথন, কিন্তু মজার ব্যাপার হলো, সবাই একই জায়গা থেকে দৌড় শুরু করে না। কেউ জন্মেই কয়েকশো মিটার...Read more

View 100,012 | Like () | Comments (0)

জীবন নিয়ে সচেতনতা?

জীবন নিয়ে সচেতনতা?

এই পৃথিবীতে কেউ এসে আপনাকে সফল করে দেবে। এমন আশা করা বোকামি। জীবনের যুদ্ধটা একান্তই নিজের। কেউ হাত ধরে টেনে...Read more

View 47,098 | Like () | Comments (0)

কখন স্বপ্ন পূরণের সেরা সময়?

কখন স্বপ্ন পূরণের সেরা সময়?

স্বপ্ন পূরণের সেরা সময় আগামীকাল নয়, এখনই। স্বপ্নগুলো একা কখনো পূর্ণ হয় না, তাদের পূর্ণ করতে হয় জাগ্রত মন, দৃঢ়...Read more

View 51,314 | Like () | Comments (0)

বয়স বাড়লেই কি মানুষ ম্যাচিউরড হয়?

বয়স বাড়লেই কি মানুষ ম্যাচিউরড হয়?

বয়স বাড়লেই কি মানুষ ম্যাচিউরড হয়? একদম না! ম্যাচিউরিটি আসে আচরণে। আপনার মধ্যে কি সেই গাম্ভীর্য আছে? এই ১০টি পয়েন্ট...Read more

View 20,293 | Like () | Comments (0)

মুখোশধারী মানুষ হতে কেন সাবধান হবেন?

মুখোশধারী মানুষ হতে কেন সাবধান হবেন?

সমাজে এমন কিছু মানুষ আছে, যারা কখনোই আপনার ভালো দেখতে চায় না, কিংবা দেখতে পরেও না। আপনি যতই ভালো কাজ...Read more

View 20,374 | Like () | Comments (0)

জীবনে অন্তত একবার একা একা এই কাজগুলো করে দেখুন?

জীবনে অন্তত একবার একা একা এই কাজগুলো করে দেখুন?

নিজের সঙ্গে সময় কাটানো মানেই একাকীত্ব নয়। বরং এই সময়গুলো আপনাকে নিজের চিন্তা, ইচ্ছা আর লক্ষ্যগুলো আরও ভালোভাবে বুঝতে সাহায্য...Read more

View 13,808 | Like () | Comments (0)

কিভাবে নিজের অলসতা কাটিয়ে উঠবেন?

কিভাবে নিজের অলসতা কাটিয়ে উঠবেন?

আপনি কি খেয়াল করেছেন... সবচেয়ে বড় স্বপ্নগুলো ভেঙে যায় ঠিক তখনই, যখন আমরা শুরু করবো করবো বলেও শুরু করি না? কাজ জমে...Read more

View 37,020 | Like () | Comments (0)

নতুন রাজনৈতিক দলের আত্নপ্রকাশ।

নতুন রাজনৈতিক দলের আত্নপ্রকাশ।

নতুন নতুন রাজনৈতিক দলের আত্নপ্রকাশ। প্রথম দিনে ৪ টা জিনিস জোশ লাগছে। ০১) পার্টির নাম ঘোষণা করেছেন একজন শহীদের বোন।...Read more

View 91,567 | Like () | Comments (0)

জীবনে একলা হাঁটতে শেখা কেন জরুরি!

জীবনে একলা হাঁটতে শেখা কেন জরুরি!

জীবনে একলা হাঁটতে শেখা জরুরি, জরুরি একা থাকতে শেখাও। তারচেয়ে বেশি জরুরি নিজেই মন খারাপ নিজে ভালো করতে পারা। জীবনের এই...Read more

View 119,011 | Like () | Comments (0)