টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ!

টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ!

টাঙ্গুয়ার হাওর (Tanguar Haor) সুনামগঞ্জ জেলার প্রায় ১০০ বর্গকিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি। অথৈ পানি, জলাবন, নীল আকাশ, পাহাড় ও চোখ জুড়ানো সবুজ এই হাওরকে অপরুপ সাজে সাজিয়েছে। টাঙ্গুয়ার হাওরের মোট আয়তন ৬৯১২ একর। তবে বর্ষাকালে এই হাওরের আয়তন বেড়ে প্রায় ২০,০০০ একর পর্যন্ত হয়ে থাকে। টাঙ্গুয়ার হাওরে প্রায় ১৪০ প্রজাতির মাছ, ১২ প্রজাতির ব্যাঙ এবং ১৫০ প্রজাতির বেশি সরীসৃপের সমন্বয়ে জীববৈচিত্র্য গড়ে উঠেছে। শীতকালে এই হাওরে প্রায় ২৫০ প্রজাতির অতিথি পাখির বিচরণ ঘটে। টাঙ্গুয়ার হাওড় থেকে ভারতের মেঘালয়ের পাহারগুলো দেখা যায়। মেঘালয় থেকে প্রায় ৩০টি ছোট বড় ঝর্ণা বা ছড়া টাঙ্গুয়ার হাওরে এসে মিশেছে। এই হাওরে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, এর আশেপাশের পানি খুবই স্বচ্ছ হওয়ায় উপর থেকে হাওরের তলা দেখা যায়। ১২০টি বিল ও ১৮০টি নিম্নাঞ্চল/কান্দা মিলে এই হাওরের সৃষ্টি তাই স্থানীয় লোকজনের কাছে এটি ❝নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল❞ নামে পরিচিত। টাঙ্গুয়ার হাওরে ছোট বড় প্রায় ৪৬ টি দ্বীপের মত ভাসমান গ্রাম বা দ্বীপ গ্রাম আছে। বাংলাদেশ সরকার ১৯৯৯ সালে টাঙ্গুয়ার হাওরকে Ecologically Critical Area (ECA) হিসেবে ঘোষণা করে। আর ২০০০ সালে টাঙ্গুয়ার হাওর রামসার সাইট (Ramsar site) এর তালিকায় স্থান করে নেয়। বর্ষাকাল টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। বছরের অন্য সময় সাধারণত এর পানি অনেক কম থাকে। তবে পাখি দেখতে চাইলে শীতকালেই যেতে হবে আপনাকে। টাঙ্গুয়ার হাওরে আরো যা দেখতে পারেন ছোট-ছোট সোয়াম্প ফরেস্ট, ভূ-স্বর্গ বারিক্কা টিলা, বাগনি বর্ডার, যাদুকাটা নদী, লাউড়ের গড়, বিরিশিরি খ্যাত টেকেরঘাট পরিত্যাক্ত চুনাপাথর প্রকল্প, সূর্যোদয় ও সূর্যাস্ত।

0 0 Reacts 1 View 104,156 Comment 0
Profile Photo

আলীকদম পোয়ামুহুরী সিমান্ত সড়ক।

আলীকদম পোয়ামুহুরী সিমান্ত সড়ক।

আলীকদম পোয়ামুহুরী সিমান্ত সড়ক। বান্দরবানের সীমান্তবর্তী কুরুকপাতা ইউনিয়নের দুর্গম এলাকা পোয়ামুহুরী। সেখান থেকে হেঁটে অথবা নৌকায় আলীকদম উপজেলা সদরে আসতে স্থানীয়দের...Read more

0 0 Reacts 1 View 93,839 Comment 0

বাংলাদেশের প্রবাল দ্বীপের সৌন্দর্যের বর্ণনা!

বাংলাদেশের প্রবাল দ্বীপের সৌন্দর্যের বর্ণনা!

আকাশের নীল আর সমুদ্রের নীল সেখানে মিলেমিশে একাকার, তীরে বাঁধা নৌকা, নান্দনিক নারিকেল বৃক্ষের সারি আর ঢেউয়ের ছন্দে মৃদু পবনের...Read more

0 0 Reacts 0 View 53,824 Comment 0

নবাবগঞ্জ ঐতিহ্যবাহী জজ বাড়ি।

নবাবগঞ্জ ঐতিহ্যবাহী জজ বাড়ি।

নবাবগঞ্জ ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপনাসমৃদ্ধ উপজেলা। রাজধানীর খুব কাছের এই উপজেলাটির অন্যতম আকর্ষণ প্রাচীন কিছু জমিদার বাড়ি। এখানে রয়েছে ইছামতি নদীর...Read more

0 0 Reacts 1 View 62,054 Comment 1

সাজেকের যেসব সৌন্দর্য উপভোগ করতে পারবে!

সাজেকের যেসব সৌন্দর্য উপভোগ করতে পারবে!

সাজেকে সর্বত্র মেঘ, পাহাড় আর সবুজের দারুণ মিতালী চোখে পড়ে। এখানে তিনটি হেলিপ্যাড বিদ্যমান। যা থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের অপূর্ব...Read more

0 0 Reacts 1 View 96,293 Comment 0

পাহাড়ের বুকে জোনাকজ্বলা রাত!

পাহাড়ের বুকে জোনাকজ্বলা রাত!

আঁধারের বুকে জোনাকির মতো জ্বলছে আমাদের কাঠের ঘরগুলো। পাহাড়ের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা এই মাচাং ঘরগুলো দেখলে মনে হয়,...Read more

0 0 Reacts 0 View 24,988 Comment 0

বান্দরবানের নৈসর্গিক সৌন্দর্য

বান্দরবানের নৈসর্গিক সৌন্দর্য

বান্দরবান বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি। এর ওপার সৌন্দর্যে মুগ্ধ হয় না এমন মানুষ খুব কমই আছে। এই সুন্দর্য আমাকে মুগ্ধ...Read more

0 0 Reacts 2 View 66,748 Comment 0

উমগট নদী স্বচ্ছ পানির জীবন্ত অ্যাকুয়ারিয়াম!

উমগট নদী স্বচ্ছ পানির জীবন্ত অ্যাকুয়ারিয়াম!

উমগট নদী স্বচ্ছ পানির জীবন্ত অ্যাকুয়ারিয়াম। হঠাৎ দেখলে মনে হবে পানিতে নয়, যেন শূন্যে ভেসে ভেসে চলছে নৌকা! একটু ভালো...Read more

0 0 Reacts 0 View 103,160 Comment 0

গুলিয়াখালী সমুদ্র সৈকত, সীতাকুণ্ড, বাংলাদেশ।

গুলিয়াখালী সমুদ্র সৈকত, সীতাকুণ্ড, বাংলাদেশ।

গুলিয়াখালী সমুদ্র সৈকত, সীতাকুণ্ড, বাংলাদেশ। এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত গুলিয়াখালী সমুদ্র সৈকত (Guliakhali...Read more

0 0 Reacts 1 View 61,839 Comment 0

প্রকৃতির কোলেই রয়েছে প্রকৃত শান্তি!

প্রকৃতির কোলেই রয়েছে প্রকৃত শান্তি!

জীবনের ব্যস্ততার মাঝে কখনো কি মনে হয়েছে, একটু থমকে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি? আজ সকালে বারান্দায় দাঁড়িয়ে চায়ের কাপ...Read more

0 0 Reacts 0 View 48,695 Comment 0

রাইক্ষিয়াং লেক বান্দরবান বাংলাদেশ!

রাইক্ষিয়াং লেক বান্দরবান বাংলাদেশ!

রাইক্ষিয়াং লেক বাংলাদেশের বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত একটি সুন্দর ও তুলনামূলকভাবে কম পরিচিত হ্রদ। এটি রাইক্ষিয়াং পাহাড়ের গহীনে অবস্থান...Read more

0 0 Reacts 0 View 101,964 Comment 0