বাগদাদ ব্যাটারি আসল রহস্য!

বাগদাদ ব্যাটারি আসল রহস্য!

১৯৩৮ সালের কথা। ঘটনাস্থল ইরাকের রাজধানী বাগদাদ। বাগদাদ মূল শহর থেকে অদূরে খুজুত রাবু নামক স্থানে তখন কাজ করছিলেন জার্মান পুরাতাত্ত্বিক উইলহেম কনিগ। বাগদাদে মাটি খুঁড়ে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন বের তার সাথে ঐতিহাসিক যোগসূত্রিতা বের করা তার দায়িত্ব। সেই উইলহেম কনিগ খনন করতে গিয়ে আবিষ্কার করেন এক বিস্ময়কর পাত্র। পাত্রের ভেতর লোহার তৈরি লম্বা একটি দন্ডও পাওয়া যায়। মানুষের মুষ্টির সমান সেই কাদামাটির পাত্র নিয়ে তখন তেমন আগ্রহ দেখাননি কনিগ। তখন ১৯০০ সাল থেকে শুরু করে আরেকদল অনুসন্ধানকারী বাইবেলে উল্লেখিত বিভিন্ন পবিত্র নিদর্শন খুঁজে বেড়াচ্ছিলেন মধ্যপ্রাচ্য জুড়ে। কনিগের আবিষ্কৃত পাত্র তাদের কাছে পাঠিয়ে দেয়া হয়। কিন্তু তারা অনেক গবেষণার পরেও কোনো নিদর্শনের সাথে মিল খুঁজে পাননি। তাদের মধ্যে অনেকেই পাত্রটি নিয়ে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলেন। সেটি ফিরিয়ে দেয়া হয় কনিগের কাছে। কনিগ পাত্রটি নিয়ে কিছু অনুসন্ধান করে জানতে পারলেন, পাত্রের ভেতরের দিকে বেশ কিছু অংশ ক্ষয় হয়ে গিয়েছে এবং এই ক্ষয়ের কারণ হতে পারে কোনো অ্যাসিডের মাধ্যমে। এই ঘটনার প্রায় ১৩৮ বছর আগে ইতালীয় বিজ্ঞানী কাউন্ট ভোল্টা বিদ্যুৎ নিয়ে গবেষণার মাধ্যমে ব্যাটারি আবিষ্কার করেছিলেন। সেখানে তিনি অ্যাসিড দ্রবণের মধ্যে তামার পাত ডুবিয়ে বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম হয়েছিলেন। জগত জুড়ে আলোড়ন ফেলা এই আবিষ্কার কনিগের অজানা ছিল না। তিনি দুইয়ে আর দুইয়ে চার মিলিয়ে ফেললেন। তাহলে কী এই কাদামাটির পাত্র কোনো ব্যাটারি? কনিগের মনে কিন্তু তখন কোনো দ্বিধা নেই। তিনি নিশ্চিত ছিলেন তার আবিষ্কৃত পাত্রটিই পৃথিবীর প্রথম ব্যাটারি। তিনি দ্রুত এই সংবাদ প্রচার করে দিলেন। ১৯৩৮ এর সেই বাগদাদ ব্যাটারি খ্যাত কাদামাটির পাত্রটি শুধু কনিগকেই না, বিস্মিত করেছিল পুরো পৃথিবীকে। সবাই ভীষণ কৌতূহলে এগিয়ে আসলেন এই ব্যাটারির গবেষণায়। এভাবেই আবিষ্কৃত হয়েছিলে বিজ্ঞানের অন্যতম ধাঁধা, বাগদাদ ব্যাটারি। এর পক্ষে-বিপক্ষে হাজারো যুক্তি-তর্ক, ব্যাখ্যা, আলোচনার পরেও যার রহস্যের সঠিক সমাধান করতে পারেননি বিজ্ঞানীরা।

View 26,095 | Like () | Comments (0)
Profile Photo

বিশ্বের সবচেয়ে ছোট দেশ

বিশ্বের সবচেয়ে ছোট দেশ

বিশ্বের সবচেয়ে ছোট দেশ সি-ল্যান্ড।? আন্তর্জাতিকভাবে স্বীকৃতি না পেলেও। একটি স্বাধীন দেশ হিসেবেই পরিচিত আটলান্টিক মহাসাগরের মাঝে ভাসমান দেশটি। যার আছে...Read more

View 87,597 | Like () | Comments (0)

তৈ তৈ তৈ তৈ তৈ আমার বৈয়াম পাখি কই!

তৈ তৈ তৈ তৈ তৈ আমার বৈয়াম পাখি কই!

তৈ তৈ তৈ তৈ তৈ আমার বৈয়াম পাখি কই। এই ধরনের গান আর সিন আমরা চাই না। যা নাটক সিনেমাকে আবারও...Read more

View 18,361 | Like () | Comments (0)

সাগরের বুকে ভাসমান টাইটানিক!

সাগরের বুকে ভাসমান টাইটানিক!

সাগরের বুকে ভাসমান টাইটানিকের শেষ ছবি ছিল এটাই। তোলা হয়েছিল ১৯১২ সালের ১২ এপ্রিল। এটি তোলা হয়েছিল আয়ারল্যান্ডের ক্রসহ্যাভেনে, যখন...Read more

View 107,210 | Like () | Comments (0)

রোমানিয়ার অদ্ভুত এক বনভূমি, যেখানে কোন মানুষ গেলে ফিরে আসার সম্ভাবনা থাকে না!

রোমানিয়ার অদ্ভুত এক বনভূমি, যেখানে কোন মানুষ গেলে ফিরে আসার সম্ভাবনা থাকে না!

রোমানিয়ার ট্রান্সসিলভানিয়ায় অবস্থিত ক্লাজনাপোকা শহরে হুইয়া বাছিউ নামক একটি বনভূমি অবস্থিত। এই বনভূমিতে প্রায়শই ঘটে যাওয়া বিভিন্ন অতিপ্রাকৃত ঘটনা বনটিকে...Read more

View 98,941 | Like () | Comments (0)

Light Year আসলে দূরত্ব না সময়?

Light Year আসলে দূরত্ব না সময়?

অনেকেই মনে করেন লাইট ইয়ার মানে এক বছর সময়। আসলে এটি সময়ের একক নয়, দূরত্বের একক। আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩...Read more

View 3,426 | Like () | Comments (0)

ঐতিহাসিক আহসান মঞ্জিলের এক অসাধারণ দৃশ্য!

ঐতিহাসিক আহসান মঞ্জিলের এক অসাধারণ দৃশ্য!

এই ছবিটি ঐতিহাসিক আহসান মঞ্জিলের এক অসাধারণ দৃশ্য, যা ফটোগ্রাফার ফাত্তাহ তানভীর সম্ভবত ২০০৫ সালের দিকে বুড়িগঙ্গা নদীর তীর...Read more

View 42,000 | Like () | Comments (0)

যখন জ্যামিতি বিশ্বের অধিকাংশ মানুষের কাছে অজানা ছিল তখন কিভাবে তৈরি করল এই নকশা।

যখন জ্যামিতি বিশ্বের অধিকাংশ মানুষের কাছে অজানা ছিল তখন কিভাবে তৈরি করল এই নকশা।

যখন জ্যামিতি বিশ্বের অধিকাংশ মানুষের কাছে অজানা ছিল, সেই তখন থেকেই আমাদের পূর্বপুরুষরা তাকে জীবনের একাধিক ক্ষেত্রে যাপন করেছেন। তারা...Read more

View 19,101 | Like () | Comments (0)

যে কাজ একজন প্রবাসীর কখনোই প্রবাস জীবনের শুরুতে না করাই উত্তম!

যে কাজ একজন প্রবাসীর কখনোই প্রবাস জীবনের শুরুতে না করাই উত্তম!

একজন প্রবাসীর কখনোই প্রবাস জীবনের শুরুতে এই ৩ টি কাজ না করাই উত্তম সেই গুলো নিচে তুলে ধরা হল। ১। বাড়ি...Read more

View 11,511 | Like () | Comments (0)

Gravity মহাকাশে কীভাবে কাজ করে?

Gravity মহাকাশে কীভাবে কাজ করে?

অনেকে মনে করেন মহাকাশে মাধ্যাকর্ষণ নেই। আসলে এটা পুরোপুরি ভুল। মহাকাশে সর্বত্রই মাধ্যাকর্ষণ আছে। মহাকাশচারীরা ভাসেন কারণ তারা পৃথিবীকে এত...Read more

View 3,385 | Like () | Comments (0)

কক্সবাজার আগমন ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ!

কক্সবাজার আগমন ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ!

কক্সবাজার আগমন ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ নিচে দেওয়া হল। ০১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই...Read more

View 25,399 | Like () | Comments (0)