বিয়ের পর বউয়ের পর্দা কিভাবে রক্ষা করবেন?

বিয়ের পর বউয়ের পর্দা কিভাবে রক্ষা করবেন?

বিয়ের পর বউয়ের পর্দা রক্ষা একটা বিশাল চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা গ্রামে আরও বেশি। ৪ বোনের মধ্যে ছোট বোন পূর্ণ পর্দা চর্চা করায় পরিবারে কিছুটা বুঝ থাকলেও পূর্ণ বুঝের এখনো ঘাটতি রয়েছে৷ আমার ক্লাস টেন পড়ুয়া ভাগিনা এসে কাতরস্বরে আমাকে বলে - মামা, আমিও মামীকে দেখতে পারবো না? আমি উত্তর দিলাম - না। বলা যত সহজ, বাস্তবায়ন এর চেয়ে ঢের কঠিন। নিজ বাড়িতে গেলেই বড় ভাই আছে বলে হয়তো ভাইকে, না হয় বউকে আলাদা খেতে হয়। দুলাভাইরা আসলে তো বিষয়টা আরও জটিল। চাচী হয়তো ভাবছে - নতুন বউ, চাচা তো দেখবেই, বাবার মতোই। কিন্তু বাবা আর 'বাবার মতো' এর ফারাক বুঝাতে হচ্ছে। গ্রামে সকলে এত বেশি কানেক্টেড যে এনি টাইম যে কেউ চলে আসে বাড়িতে, দরজা ভালোভাবে লক না থাকলে অনুমতিরও কেউ প্রয়োজন মনে করে না। তাই বাড়িতে থাকলে প্রতিটি মুহূর্ত বউয়ের পর্দা নিশ্চিত করায় সচেতন থাকতে হয় নিজ বাড়ির মধ্যেই। গ্রামে খুব ভালোবাসে এমন কোনো ভাই হয়তো বাড়িতে এসে বলছেন - বিয়ে নাকি করেছো, বউ দেখাবা না? আমি উত্তর দিই, বউ তো পর্দানশীন, পুরুষ মানুষের দেখা যাবে না যে ভাইয়া। অন্ধকারে আলো জ্বালানোর মধ্যে অবশ্য একটা অন্যরকম আনন্দও আছে। এই সমস্যা এবং জনগণের অনভ্যস্ততার কারণে দাওয়াতী কাজ হয়। পর্দা মানে যে এমন, এই বিষয়টার বুঝ তো অন্যদের মধ্যেও আনতে হবে। এই কাজটা হয়। তবে হ্যাঁ, বুঝের ঘাটতি কিছুটা থাকলেও বাড়ির লোকজনের সহায়তায় কঠিন বিষয়গুলো কিছুটা হলেও সহনীয় পর্যায়েই রয়েছে৷ গ্রামে বাংলাদেশীয় কালচারাল শালীনতাকেই পর্দা মনে করার যে প্রবণতা, সেই প্রবণতার বিরুদ্ধে একটা সংগ্রাম চালাতে হচ্ছে যদিও। বিয়ের আগে থেকেই বউ বিষয়ে খুব কনসার্নিং যে কয়েকটা বিষয় ছিল, তার একটি হল - বউ যেন পর্দা ব্যাপারে সচেতন হয়। পর্দা মানে হিজাব পর্যন্ত না; নিকাবসহ। আলহামদুলিল্লাহ, বউ বিয়ের আগে হতেই পূর্ণ পর্দা করার ব্যাপারে সচেতন ও সচেষ্ট। এমনকি বিয়ের আলোচনাকালে তার পক্ষ হতে দুই-তিনটা দাবীর প্রথমটি হল - পর্দা করতে দিতে হবে। এ যেন চাইলাম মেঘ, পেলাম বৃষ্টি! এটা যে কী স্বস্তিকর আর তৃপ্তির! চোখ-কান খোলা রাখলে স্পষ্টতই বুঝা যায় - পূর্ণ পর্দার প্রবণতাও বেশ বাড়ছে। স্বপ্ন দেখছি এমন এক সমাজের, যেখানে স্ত্রীর পর্দার মতো একটি মৌলিক ফরজকে পালন করতে "৯০% মুসলিম দেশে" সং-গ্রাম করতে হবে না, স্বাভাবিক হয়ে উঠবে। আর আমি দোয়া করি সেসকল ভাইদের জন্য, যাদের আমি ইস-লামী আন্দো-লনে-র কর্মী হিসেবেই জানতাম, যারা ইসলামের জন্য জীবন উৎসর্গের স্বপ্ন দেখতেন কিন্তু ভাইয়েরা দাই-উস হওয়ার ক্ষেত্রে একে অপরের সাথে প্রতিযোগিতায় নেমেছেন। আল্লাহ যেন তাদের ও আমাদের দ্বারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টিমূলক কাজই করিয়ে নেন। (আমীন)

0 0 Reacts 1 View 26,342 Comment 0
Profile Photo

১৮ হাজার টাকা বেতনে নিজে কি খাবে আর বউ চালাবে কি করে?

১৮ হাজার টাকা বেতনে নিজে কি খাবে আর বউ চালাবে কি করে?

১৮ হাজার টাকা বেতনে নিজে কি খাবে আর বউ চালাবে কি করে? প্রতিদিন সবজি, ভর্তা তোমার গলা দিয়ে নামে কিভাবে? এই...Read more

0 0 Reacts 0 View 119,815 Comment 0

সব পুরুষদের কোন বিষয় গুলো জানা দরকার?

সব পুরুষদের কোন বিষয় গুলো জানা দরকার?

সব পুরুষদের যে বিষয় গুলো জানা দরকার তা হল। যেদিন থেকে দেখবেন আপনার স্ত্ৰী অথবা প্রেমিকা, আপনার সাথে জেদ করল না,...Read more

0 0 Reacts 1 View 107,441 Comment 0

ক কে কেন্দ্র করে কত কীর্তি!

ক কে কেন্দ্র করে কত কীর্তি!

শুধুমাত্র "ক" বর্ণ ব্যবহার করে একটি দীর্ঘ অনুচ্ছেদ: কিশোরগঞ্জের কটিয়াদী কলেজের কনিষ্ঠ কেরানি কৃশকায় কার্তিক কুমার কর্মকারের কোকিল কন্ঠী কন্যা কপিলা...Read more

0 0 Reacts 0 View 64,803 Comment 0

স্বামী সাথে ঝগড়া না করে স্বামীকে সামলানোর উপায়

স্বামী সাথে ঝগড়া না করে স্বামীকে সামলানোর উপায়

শোন বান্ধবী! স্বামীর সাথে ঝগড়া হলে কখনো তর্ক করবি না। সরিও বলবি না। ভ্রু কুঁচকে বললাম তাহলে কি বলবো? ঠোঁট ফুলিয়ে বলবি,...Read more

0 0 Reacts 1 View 63,560 Comment 0

একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভালোবাসে জানেন?

একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভালোবাসে জানেন?

এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার। যিনি তাঁর স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর। তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল।...Read more

0 0 Reacts 3 View 14,301 Comment 0

পুরনো প্রেমিকার সঙ্গে কেন বন্ধুত্ব করবে না?

পুরনো প্রেমিকার সঙ্গে কেন বন্ধুত্ব করবে না?

অনেক সময় দেখা যায়, নিজেদের ভেতর নানান সমস্যার কারণে সমঝোতার মাধ্যমে প্রেমিক-প্রেমিকারা বিচ্ছেদের পথ বেছে নিচ্ছেন। এরপর তারা এক অপরের...Read more

0 0 Reacts 1 View 12,716 Comment 0

ফ্রি WIFI লভ স্টোরি।

ফ্রি WIFI লভ স্টোরি।

আজ একটা Love Story তোমাদের জন্য। তবে অন্য টাইপের, মজার। তাহলে শুরু করি... একটা মেয়ে প্রতিদিন কোচিং থেকে ফেরার সময় এক...Read more

0 0 Reacts 1 View 74,089 Comment 0

পুরুষ মানুষকে কেন বিশ্বাস করা যায় না?

পুরুষ মানুষকে ঠিক বিশ্বাস করা যায় না? আমার বাবা'র অসুস্থতার সময় আমার যে পুরুষ বন্ধুটি রাতের পর রাত আমার সাথে জেগে...Read more

0 0 Reacts 1 View 16,008 Comment 0

আপনি কেন প্রকাশ্যে স্ত্রীর হাত ধরতে লজ্জা পান!

আপনি কেন প্রকাশ্যে স্ত্রীর হাত ধরতে লজ্জা পান!

আপনি যদি প্রকাশ্যে স্ত্রীর হাত ধরতে লজ্জা পান! তবে প্রকাশ্যে স্ত্রীকে নিয়ে হাসি তামাশা করার অধিকার আপনার নেই। আপনি যদি স্ত্রীর...Read more

0 0 Reacts 0 View 25,572 Comment 0

বাবা লেখা সন্তানের জন্য উপদেশমূলক চিঠি!

বাবা লেখা সন্তানের জন্য উপদেশমূলক চিঠি!

প্রিয় সন্তান, আমি তোমাকে ৩ টি কারণে এই চিঠিটি লিখছি... ১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে...Read more

0 0 Reacts 1 View 10,604 Comment 0