স্বামী কাকে বলে? স্বামী কত প্রকার ও কি কি?

দেশে প্রচলিত আইনানুযায়ি বৈবাহিক সম্পর্কে একজন প্রাপ্তবয়স্ক নারীর সঙ্গে দাম্পত্যের বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া প্রাপ্তবয়স্ক পুরষটিকে স্বামী বলে। একজন স্বামী তার স্ত্রী'র থাকা-খাওয়া, ভরণ-পোষণ, জৈবিক চাহিদা, মানবিক অধিকার, সামাজিক মর্যাদা, প্রচলিত আইনের বিধি নিষেধ, ঐতিহ্য-সংস্কৃতি, সমসাময়িক ও যুগোপযোগী দায়-দায়িত্ব পালনকারী হলো স্বামী। ভালো স্বামী' আর খারাপ স্বামী' হিসাবে দুই ভাবে প্রচলিত থাকলেও বারো প্রকার স্বামী বর্তমান সমাজে বিরাজ করে। যথা: ১. ব্যাচেলর স্বামী (Bachelor Husband): এরা কেতাদুরস্ত, মুখে সর্বদা মিষ্টি হাসি থাকে। নিজেকে ব্যাচেলর বলতে ভালোবাসে। বয়স যতই হোক না কেন, কেউ ব্যাচেলর বললে খুশী হয়। স্ত্রীর চেয়ে বন্ধুদের সাথে বেশি আড্ডা দেয়। দাম্পত্য জীবন নিয়ে মোটেও সিরিয়াস নন। এদের অনেক বান্ধবীও থাকে। ২. তপ্ত স্বামী (Heated Husband): এরা সবসময় সাপের মতো ফোঁস ফোঁস করে, গরম পানির মতো টগবগ করে, সব সময় রাগান্বিত, হিংস্র মেজাজ, আধিপত্যশীল ও খুব বিপজ্জনক। মধ্যরাত ছাড়া বউয়ের প্রয়োজন অনুভব করে না। গতি প্রকৃতি সাইক্লোনের মতো অনিশ্চিত। ৩. ক্রীতদাস স্বামী (Slave Husband): শ্বশুর বাড়িতে লজিং থেকে পড়াশোনা, শ্বশুরের টাকায় লেখাপড়া, ছাত্রীর সাথে প্রেম কিংবা “বিবাহের বিনিময়ে চাকুরী” কর্মসূচিসহ কিছু অজ্ঞাত দূর্বলতার কারণে এদের স্বাধীনতার অপমৃত্যু ঘটে। এরপর আর কোন ভাবেই হৃত গৌরব পুনরুদ্ধার করতে পারে না। ৪. সাধারণ স্বামী (Ordinary Husband): এরা খুবই গতানুগতিক, আর দশটা স্বামীর মতোই সাধারণ নিরবে সব সয়ে যায়। এরা জেনেই গেছে পুরুষ হয়ে জন্মেছি এটুকু জ্বালা সহ্য করতেই হবে। তাই প্রতিবাদের ঝুঁকি নেয় না। ৫. চামড়ামোটা স্বামী (Fat Skinned Husband): নানান কথার বাণে বিদ্ধ হয়ে এদের চামড়া গণ্ডারের ন্যায় পুরু হয়ে যায়। “তোমার ভাগ্য ভালো যে আমার মতো ... পেয়েছো আর কেউ হলে সেই কবেই ফেলে চলে যেতো” জাতীয় বাক্যবাণ এদের চামড়া ভেদ করতে পারে না। ৬. নিপীড়িত স্বামী (Oppressed Husband): এরা নিজ বাড়ির চাইতে জেলখানা কিংবা নির্জন বনাঞ্চলকে শান্তির জায়গা মনে করে। সয়ে সয়ে উপরওয়ালার কাছে বিচার চাওয়ারও সাহস করে না। তবে পত্রিকায় কারও বউ মরার সংবাদ খুব মন দিয়ে পড়ে, তারপর কি যেনো ভেবে লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে আগের মতো চুপচাপ বসে থাকে। ৭. তেজপাতা স্বামী (Dry Husband): এরা খুব মুডি, কৃপণ, আত্মকেন্দ্রিক। স্ত্রীর ভালোলাগা, ইচ্ছা ও আগ্রহ মোটেও বিবেচনা করে না, রসবোধ নেই। বউ নিয়ে বেড়ানো রেস্টুরেন্টে যাওয়া, শখ করে বউয়ের জন্য কিছু কেনাকাটা করা এদের কাছে খুব কঠিন একটা কাজ। এরা রিলেশনকে আনন্দদায়ক করতে জানে না। ৮. দাবাড়ু স্বামী (Grand Master Husband): এরা স্ত্রীকে সমস্যা সমাধানের হাতিয়ার হিসাবে ব্যবহার করে, স্ত্রীকে শুধুমাত্র তখনই ভালোবাসে যখন তার কাছ থেকে কিছু প্রয়োজন হয়। এরা খুব চালাক, স্ত্রীর দুর্বলতাগুলি খুব ভালোভাবে জানে, স্বার্থ উদ্ধারে তা ভালোভাবে কাজে লাগাতে জানে। ৯. পরজীবী স্বামী (Parasite Husband): এরা অলস, শুধুমাত্র অর্থের জন্য স্ত্রীকে ভালোবাসে। বউয়ের রোজগারের টাকায় চলে, ফুটানি করে, কেউ কেউ বিভিন্ন নেশার পেছনে বউয়ের টাকা খরচ করে। সংসারের কাজে স্ত্রী'কে মোটেও সাহায্য করে না। এদের একটি প্রজাতি “ঘর জামাই বা গৃহপালিত স্বামী” নামেও পরিচিত। ১০. অপরিপক্ব স্বামী (Immatured Husband): এরা দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন ও শিশুসুলভ। তারা মা বোন বা আত্মীয়দের জিজ্ঞাসা না করে নিজে কোনও সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু ভুল কিছু ঘটে গেলে দ্রুত বউয়ের কাছে ছুটে যায়। ১১. অতিথি স্বামী (Guest Husband): এরা সব সময় বাড়িতে থাকে না, মাঝে মাঝে ভিজিটর এর মতো আসে। যে ক'দিন ঘরে থাকে বউকে প্রচণ্ড ভালোবাসে। পরিবারের বাজার ঘাট বা দরকারি জিনিসপত্র কিনে দিয়ে বউ অশ্রুজল উপেক্ষা করে বিদেয় নেয়।যেমন: চাকরিজীবী, প্রবাসী স্বামী। ১২. যত্নশীল স্বামী (Caring Husband): এরা যত্নশীল, প্রেমময়; সকল মানসিক চাহিদা পুরণ করে, পরিবারকে যথেষ্ট সময় দেয়। অত্যন্ত দায়িত্বশীল, স্ত্রীকে অংশীদার বিবেচনা করে, সকল কাজে সাহায্যকারী হিসাবে পাশে থাকে। তবে এরা খুব Limited Edition ও বিলুপ্তপ্রায় বিপন্ন প্রজাতির। আপনি কোন প্রকারের স্বামী বা আপনারটা কোন প্রকারের স্বামী দয়া করে কমেন্ট করতে ভুলবেন না।

View 25,996 | Like () | Comments (0)
Profile Photo

নিজের অস্তিত্ব নিয়ে কি প্রশ্ন করেছি?

নিজের অস্তিত্ব নিয়ে কি প্রশ্ন করেছি?

একটা সময় ছিল, যখন সবকিছু নিয়েই কেঁদে ফেলতাম। এখন চোখে জল আসে না! কিন্তু বুকের ভেতরটা জ্বলতে থাকে। আমি একা একা...Read more

View 61,568 | Like () | Comments (0)

আসলে আমাদের কি করা উচিত?

আসলে আমাদের কি করা উচিত?

মাস্টার্স পাশ করা ২৬, ২৭ বছর বয়সী একজন যুবক-যুবতীকে ১০ থেকে ১২ হাজার টাকা বেতনে চাকরিতে যোগদান করতে হয়। আর পড়ালেখা...Read more

View 12,511 | Like () | Comments (0)

আপনি জানেননা আপনার স্ত্রীর ত্যাগের গল্প!

আপনি জানেননা আপনার স্ত্রীর ত্যাগের গল্প!

স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়। তার আত্মিক শান্তিটা খুবই জরুরী। সবাই বিলাসিতায় সুখী হয়না। একজন স্বামী মানে...Read more

View 15,408 | Like () | Comments (0)

কিভাবে নিজেকেই নিজের নিরাপদ আশ্রয় বানাতে হবে?

কিভাবে নিজেকেই নিজের নিরাপদ আশ্রয় বানাতে হবে?

হঠাৎ বুঝলাম… আমার জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে কাছের মানুষটা আসলে আমি নিজেই। মন খারাপ হলে আমি চুপচাপ নিজের ভেতরে সরে যাই।...Read more

View 36,052 | Like () | Comments (0)

অভিমান শব্দটা আসলে কি?

অভিমান শব্দটা আসলে কি?

অভিমান শব্দটা অসম্ভব ভারী। যারা বয়ে বেড়ায় তারাই জানে, বুকের কোণে বোগেনভেলিয়া ফুলের মতো গুচ্ছাকারে থেকে যায়। অভিমান মানুষকে শান্ত...Read more

View 60,637 | Like () | Comments (0)

সংসারী মেয়েদের গুণাবলী

সংসারী মেয়েদের গুণাবলী

সংসারী মেয়েদের ফ্রিজে সব সময় লুকায়িত কিছু মাছ, গোস্তো থাকে, যা তারা ইমারজেন্সি কাজ এ ব্যবহার করে, প্রয়োজন অনুযায়ী.... আমি ছোট...Read more

View 56,528 | Like () | Comments (0)

সমাজ থেকে যিনা ব্যভিচার কমানের উপায়

সমাজ থেকে যিনা ব্যভিচার কমানের উপায়

সমাজ থেকে যিনা ব্যভিচার কমানের উপায় নিন্মে উপস্থাপন করা হল। এখন আপনি বলতে পারেন যে, বিয়ে করে বউকে খাওয়াব কি? আমার...Read more

View 14,823 | Like () | Comments (0)

সব ভুলের কি ক্ষমা হয় না?

সব ভুলের কি ক্ষমা হয় না?

সব ভুলের ক্ষমা হয় না! কারণ কিছু ভুল শুধু একটা সাধারণ ভুল না,ওগুলো কারো বিশ্বাস ভেঙে দেয়, কারো মন ভেঙে...Read more

View 22,211 | Like () | Comments (0)

নারীর জীবনের পরিবর্তন কি?

নারীর জীবনের পরিবর্তন কি?

প্রত্যেকটা নারীই জীবনের এমন একটা পর্যায়ে পৌঁছায় যখন সে আর রাগান্বিত থাকে না, শুধু সচেতন হয়ে ওঠে, মানুষকে পরিষ্কারভাবে দেখতে...Read more

View 3,795 | Like () | Comments (0)

আমার ছোট্ট জীবনে আমরা কি চাই?

আমার ছোট্ট জীবনে আমরা কি চাই?

আমার ছোট্ট জীবনে আমি শুধু চাইতাম কেউ আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসুক, যত্ন করুক, শুধু 'আমার মানুষ' হয়ে থাকুক। ভালোবাসার বেলায় এর...Read more

View 60,098 | Like () | Comments (0)