চল্লিশ থেকে পঁইতাল্লিশ বয়সের এক নারীর অন্তর্লীন পথচলা!

চল্লিশ থেকে পঁইতাল্লিশ বয়সের এক নারীর অন্তর্লীন পথচলা!

চল্লিশ ছুঁতেই জীবনের একটা অদৃশ্য দরজা খুলে যায়। শরীরের ভেতরে শুরু হয় হরমোনের এক নিঃশব্দ বিপ্লব। মুড-স্যুইং, অস্থিরতা, ক্লান্তি, খিটখিটে মেজাজ। সব মিলিয়ে একেবারে অন্য এক আমি। পঁইতাল্লিশে এসে সেই ঝড়ের গতি কমে, অথচ ভেতরের একটা নদী নীরবে গড়িয়ে চলতে থাকে। রাগ হয়, কিন্তু চেঁচাতে ইচ্ছে করে না। কান্না আসে, কিন্তু ফোটে না চোখে। একা একা চুপ করে থাকা যেন সবচেয়ে প্রিয় অভ্যাস হয়ে ওঠে। এক সময় কোলাহল ছিলো নিজের পরিচয়, আজ নির্জনতা হয়ে উঠেছে আত্মার আশ্রয়। আড্ডা ভালো লাগে, হাসতেও পারি, কিন্তু মাঝে মাঝেই মনে হয়, "চলো, একটু চুপ করে থাকি, একা থাকি।" প্রিয় মানুষদের মুখে আগের সেই উষ্ণতা আর পাই না। আর কিছু মানুষ, যাদের মনে করতাম নিজের তারা সময়ের সঙ্গে দূরে সরে গেছে। তাদের শূন্যতা বোঝা নয়, অনুভব হয়। মাঝে মাঝে সেই শূন্যতার মুখোমুখি দাঁড়িয়ে বুকের ভেতর মোচড় দেয়। খুব চেনা একটা হাহাকার—যে হাহাকারে আমি অভ্যস্ত হয়ে গেছি, তবু মুক্ত না। সেই প্রিয়জনের অভাব শুধুই মানসিক নয়—শরীরেও বাজে তার অনুপস্থিতির ধ্বনি। একাকিত্ব শুধু নীরবতা নয়, তীব্র এক টান, একটা তৃষ্ণা। ভালোবাসার, স্পর্শের, কাছাকাছি থাকার, উষ্ণতার। এই বয়সে শরীরের চাহিদা মরে না, বরং গভীর হয়। কামনা থাকে, কিন্তু হাহাকারে ঢাকা পড়ে। ইচ্ছা জাগে, কিন্তু মুখ ফুটে বের হয় না। যৌনতা নিয়ে মুখ বন্ধ সমাজ আমাদের শেখায়,এই বয়সে এসব? অথচ এই বয়সেই তো বোঝা যায়, কামনা মানেই কেবল শরীরের আকর্ষণ নয়, সেটা মনকে জড়িয়ে রাখা এক নিঃশব্দ আশ্রয়। স্পর্শের প্রয়োজন ফুরোয় না, বরং নির্ভরতা চায়। কেউ পাশে থাক, হাতটা ছুঁয়ে বলুক—"আমি আছি।" তবু আশ্চর্য, এই একাকীত্বেও নিজেকে ভালোবাসতে শিখে গেছি। আজ আমি নিজের শরীর, নিজের মনের দিকে তাকিয়ে দেখি! যা ছিল একসময় কেবল অন্যদের জন্য, সেটা আজ শুধুই আমার। ভালোবাসার সংজ্ঞা বদলেছে। এখন ভালোবাসা মানে, নিজেকে আগলে রাখা, নিজের দুঃখগুলো বুকে জড়িয়ে বলা, আমি আছি! আমি তোকে ছাড়বো না। আজকাল ভালো লাগা মানেই দুর্বল হয়ে পড়া নয়। বরং আত্মমগ্ন একটা আনন্দ। হুট করে প্রেম আসে না, ইনফ্যাচুয়েশন নেই, আবেগ আছে, তবে সংযত। আজকাল গভীর চোখে তাকালে বুঝি! আমি অন্য কারো প্রেমে নয়, নিজের প্রেমে মজে আছি। নিজের ছায়া, নিজের ঘ্রাণ, নিজের আত্মবিশ্বাসে। চল্লিশে হঠাৎ জীবনটা বদলে গেলেও, পঁইতাল্লিশে এসে বুঝি, আমি বদলেছি। আজ আয়নায় দাঁড়িয়ে মনে হয়, আমি আগের মতো আর নেই। ধৈর্য্য বেড়েছে, আত্মসম্মানও। ভুলতে শিখেছি, ত্যাগ করতে শিখেছি। আর হ্যাঁ, নিজের সাজেও এসেছে নীরব পরিবর্তন। গাঢ় লিপস্টিক মানায় না আর, পরলেও মুছে দিই! অভ্যন্তরের শান্ত নারী আর অতিমাত্রায় রঙ মেনে নিতে পারে না। সাজ এখন আরও মেপে, আরও ভারসাম্যে। চশমা ছাড়া চলি না আজকাল, ভুল হয় অনেক, হয়তো কারণ মন অন্য কিছুতে ব্যস্ত। হয়তো নিজের ভিতরের প্রশ্নগুলো এত বেশি হয়ে গেছে যে, বাইরের কিছু আর ততটা ধরা দেয় না। এখন শুধু চাই, যতদিন আছি, নতুন করে নিজেকে গড়ে তুলি। ভালোবাসি নিজেকে, তাই নিজের মতো করেই বাঁচতে চাই। চল্লিশ থেকে পঁইতাল্লিশ এই পথে আমি হাঁটছি একা, কিন্তু আমি বুঝি! একা মানেই একলা নয়। এই যাত্রা সবার হবে না, এই অনুভব সবার সঙ্গেও মিলবে না। কিন্তু যার মেলে, সে জানে, এই বয়সটাই সবচেয়ে বেশি 'নিজের' হওয়ার।

View 64,804 | Like () | Comments (0)
Profile Photo

কেন কারো উপর অভিমান করিনি?

কেন কারো উপর অভিমান করিনি?

কতবার অভিমান করেছি, সবকিছু সাজিয়ে গুছিয়ে এক্সপ্লেইন করেছি। প্রতিবার ভেবেছি হয়তো এবার বুঝবে। কিন্তু না! বরং প্রতিবারই আমার ভাবনার উল্টো...Read more

View 34,113 | Like () | Comments (0)

মেয়েরা আসলেই কুড়ি তে বুড়ি হয় না!

মেয়েরা আসলেই কুড়ি তে বুড়ি হয় না!

মেয়েরা কুড়ি তে বুড়ি না। আসলে নতুন কুঁড়ি, সবে ফুটতে শুরু করে। কিন্তু ত্রিশের পর মেয়েরা দুধারি ছুরি। যেতেও কাটে...Read more

View 47,382 | Like () | Comments (0)

সব ভুলের কি ক্ষমা হয় না?

সব ভুলের কি ক্ষমা হয় না?

সব ভুলের ক্ষমা হয় না! কারণ কিছু ভুল শুধু একটা সাধারণ ভুল না,ওগুলো কারো বিশ্বাস ভেঙে দেয়, কারো মন ভেঙে...Read more

View 22,225 | Like () | Comments (0)

পিরিয়ড নিয়ে কিছু কথা।

পিরিয়ড নিয়ে কিছু কথা।

পিরিয়ড নিয়ে কিছু কথা। আশা করি, আপিদের জন্য উপকারী হবে। লজ্জা নয়, জানতে হবে।? পিরিয়ড একটা মেয়ের জন্য খুবই ন্যাচারাল এবং...Read more

View 14,672 | Like () | Comments (0)

মেজবানি গরুর মাংসের রেসিপি

মেজবানি গরুর মাংসের রেসিপি

মেজবানি গরুর মাংসের রেসিপি নিচে দেওয়া হল। প্রয়োজনীয় উপকরণ? ১. গরুর মাংস - দেড় কেজি ২. হলুদ গুঁড়া- আধা টেবিল চামচ ৩. মরিচ গুঁড়া-...Read more

View 89,932 | Like () | Comments (0)

কর্মজীবী নারী ও কর্মজীবী পুরুষের কাজের মধ্যে পার্থক্য কি?

কর্মজীবী নারী ও কর্মজীবী পুরুষের কাজের মধ্যে পার্থক্য কি?

কর্মজীবী নারীরা শুধু অফিসে নয়, বরং ঘরের ভেতরেও পুরুষের তুলনায় তিন থেকে চার গুণ বেশি কাজ করেন। চলুন একটু খুঁটিয়ে...Read more

View 53,983 | Like () | Comments (0)

মেয়েদের জীবনটা কতটা পরিবর্তনশীল?

মেয়েদের জীবনটা কতটা পরিবর্তনশীল?

মেয়েদের জীবনটা কতটা পরিবর্তনশীল, তাইনা? ছোটবেলায় সেই গামছা মাথায় জড়িয়ে বড় চুল বানানো, মায়ের শাড়ি পড়ে বউ সাজা, মায়ের সাজের জিনিস...Read more

View 12,200 | Like () | Comments (0)

নতুন সংসারীদের জন্য কিছু টিপস!

নতুন সংসারীদের জন্য কিছু টিপস!

নতুন সংসারীদের জন্য কিছু টিপস নিচে দেওয়া হল। ভাত রান্নাঃ ভাতের জন্য চাল ধুয়ে ঝড়িয়ে নিন। চুলায় পানি ফুটে উঠলে চাল...Read more

View 96,672 | Like () | Comments (0)

ডিপ ফ্রিজে দীর্ঘদিন গরুর মাংস ভালো রাখার উপায়?

ডিপ ফ্রিজে দীর্ঘদিন গরুর মাংস ভালো রাখার উপায়?

ডিপ ফ্রিজে দীর্ঘদিন গরুর মাংস ভালো রাখার উপায় নিচে দেওয়া হল। কোরবানির মাংস দীর্ঘদিন ফ্রিজে রেখে রান্নার পর যখন মনে হচ্ছে...Read more

View 100,866 | Like () | Comments (0)

স্ত্রীকে যেভাবে ভালবাসবেন!

স্ত্রীকে যেভাবে ভালবাসবেন!

স্ত্রীকে যেভাবে ভালবাসবেন নিচে দেওয়া হল। ১) নাম নয় বরং সুন্দর সিফাতে ডাকবেন যেমনঃ রূপসী, রোদ্রময়ী,কামিনী, সুহাসীনি, সুভাগিনী, লজ্জাবতী, কলিজা,...Read more

View 60,633 | Like () | Comments (0)