দুনিয়ার মানুষ মায়া কইরা কত্তো কিছু করে!

দুনিয়ার মানুষ মায়া কইরা কত্তো কিছু করে!

দুনিয়ার মানুষ মায়া কইরা কত্তো কিছু করে তাই উল্লেখ করে হল। বাপে কবুতর পালে। জোড়া থেকে একটা কবুতর উইড়া চইলা যায়। বাকি একটা কবুতর একা হয়।গোলার ধান বেইছা বাপে গঞ্জে গিয়া নতুন সঙ্গী আরেকটা কবুতর কিন্ন্যা আনে। বাপেরে জিগাই কেন করেন এসব আব্বা? বাপে কয়, একলা কবুতর দেখতে ভাল্লাগে না, কবুতরটার লাইগা মায়া লাগে। মায়েরে দেখতাম সারাজীবন বাপের লগে ঝগড়া হইলেই কইতো, চইলা যামু বাপের বাড়ি, করবো না এই সংসার। মায়ের চুল পাইকা গেছে বাপের লগে ঝগড়া করতে করতে, তবুও বাপেরে ছাইড়া যায় নাই। মায়েরে জিগাইলাম, যাইবা যাইবা কও যাও না কেন মা? মায়ে কয় এই সংসারের লাইগা মায়া লাগে। ভাইরে দেখলাম ব্যাবসা কইরা প্রতি বছরি লস গুনে। মাঠের জমি বেইচা বেইচা ব্যাবসাতে নিয়া ঢুকায়। ভাইরে কইলাম, এত লস হয় ব্যাবসাখান ছাড়ো না কেন? ভাইয়ে কইলো ব্যাবসা কইরাই বড় হইছে, ছাড়তে পারুম না রে, মায়া লাগে। বোনের একটা মেয়ে। মেয়েটার দুইটা কিডনি ই নষ্ট। ডাক্তার কইসে একটা কিডনি দিতে পারলে মেয়েটা বাঁইছা যাবে। কিডনির ম্যালা দাম, অত টেকা কই পাবে? মেয়েরে বাঁচাইতে বোন আমার নিজের কিডনি দিতে চায়। কইলাম কেন এমন করো বুবু? কিডনি দিলে তো তুমি মইরা যাইবা। বইনে কইলো, কিডনি না দিলে তো আমার মাইয়া মইরা যাবে! মাইয়াটার লাইগা আমার বড়ো মায়া লাগে, আমি তো মা। এই দুনিয়ার মানষে মায়া কইরা কত্তো কিছু করে। বন্ধুরে দেখলাম এক তরুনী প্রেমে মজনু হইয়্যা তারে হারানোর পর, সারা জীবন একলা থাকলো, একলা হাঁটলো। নতুন কইরা নিজেরে ডুবাইলো না চুবাইলো না কারোর প্রেমে। ধরলো না আর কারোর হাত। বন্ধুরে কই কেন এমন করোস? একটা বিবাহ কর, সংসার কর। ওয় আমারে কয়, তারে ছাড়া নিজেরে আমি আর কাউরে দিতে পারুম না, হেয় যে পিরিতখান রাইখা গেছে সেই পিরিতের লাইগা আমার মায়া লাগে; আমি তারে ভালোবাসি। আমি তো নতুন কইরা আর কাউরে ভালোবাসতে পারুম না। দুনিয়ার মানুষ মায়া কইরা কত্তো কিছু যে করে, তুমিও করলা। মায়া কইরা ভিক্ষুকরে ভিক্ষা দিলা, ক্ষুাধার্ত্বরে খাবার দিলা, ফুলেরে ছুঁইয়্যা দিলা, নদীর জলে পা ভিঁজাইলা, চাঁন দেইখা রাত্তি জাগলা, বৃষ্টির জলে নিজেরে ভিঁজাইলা, কবিতার লাইনে নিজেরে হারাইলা, গানের সুরে নিজেরে খুঁজলা। মায়া কইরা তুমি কত অচেনা অজানা মানুষের লাইগা কাইন্দা দুনিয়াদারি এক করলা, শুধু আমার লাইগা একচিমটি আফসোস করলা না। মায়া কইরা তুমি পাখি পুষলা, কুকুর পুষলা, বিড়াল পুষলা শুধু আমারে পুষলানা। কী এমন হইতো আমারে কদ্দুর মায়া করলে? কী এমন হইতো কদ্দুর ভালোবাসলে? আমি বুঝি এতই সহজলভ্য? আমার চাওয়ায় বুঝি এতোই পাপ? আমারে ভালোবাসলে বুঝি তোমার পাপ হইয়্যা যাইতো? আমারে ভালোবাসার অপরাধে খোদায় বুঝি তোমারে ছুঁইড়া ফেলতো নরকে?

0 0 Reacts 1 View 95,852 Comment 0
Profile Photo

ভালোবাসার শেষ পরিণতি কি?

ভালোবাসার শেষ পরিণতি কি?

ভালোবাসার শেষ পরিণতি যদি বিয়ে না হয়, তাহলে কখনো কাউকে ভালোবাসা ঠিক নয়! এই কথাটা হয়তো অনেকেই মনে মনে বিশ্বাস...Read more

0 0 Reacts 0 View 21,349 Comment 0

মানুষ বদলায় মেনে নিতে শিখো!

মানুষ বদলায় মেনে নিতে শিখো!

নিজের সবটুকু দিয়েও যাকে পাওনি তাকে আর না খোঁজাই টাই ভালো। যে ফোনকল মেসেজ অবহেলায় বন্ধ করে দিয়েছে! সে ফোনকল মেসেজের...Read more

0 0 Reacts 0 View 104,773 Comment 0

বিয়ের করার ক্ষেত্রে কি কি বিষয়ে খেয়াল রাখা উচিত!

বিয়ের করার ক্ষেত্রে কি কি বিষয়ে খেয়াল রাখা উচিত!

বিয়ের করার ক্ষেত্রে যে সব বিষয়ে খেয়াল রাখা উচিত তাই নিচে উপস্থাপন করা হল। ১. সমসামাজিক, সমসাংস্কৃতিক, সম-আর্থিক ও সমধর্মীয় পরিমণ্ডলে...Read more

0 0 Reacts 2 View 89,574 Comment 0

একটা নিখুঁত সম্পর্ক কিরকম হয়?

একটা নিখুঁত সম্পর্ক কিরকম হয়?

একটা সম্পর্ক যদি একেবারে নিখুঁত হয়, সেখানে না থাকে রাগ, না থাকে অভিমান, তবে সেই সম্পর্কটা কেমন যেন নির্জীব লাগে।...Read more

0 0 Reacts 0 View 40,685 Comment 0

নিজেকে কিভাবে তৈরি করলে ভালোবাসার জন্য ভিক্ষা চাইতে হয় না?

নিজেকে কিভাবে তৈরি করলে ভালোবাসার জন্য ভিক্ষা চাইতে হয় না?

নিজেকে এমনভাবে মূল্য দাও, যেন আর কখনো কাউকে ভালোবাসার জন্য ভিক্ষা চাইতে না হয়। নিজের মূল্য বোঝো এবং নিজেকে আরও...Read more

0 0 Reacts 0 View 18,784 Comment 0

কাউকে খুব বেশি গুরুত্ব দিতে নেই!

কাউকে খুব বেশি গুরুত্ব দিতে নেই!

যাকে ভালবাসবেন তাকে কখনও বলবেন না যে, আপনি তার জন্য মরিতে প্রস্তুত। তাকে জীবনের চেয়ে ও বেশী ভালবাসেন। এসব কথা বললে...Read more

0 0 Reacts 12 View 33,345 Comment 0

কিভাবে সুন্দর করবেন বিবাহিত জীবন?

কিভাবে সুন্দর করবেন বিবাহিত জীবন?

কিভাবে সুন্দর করবেন বিবাহিত জীবন তাই নিচে তুলে ধরা হল। ০১️) রাগ কমান:- দুইজন কখনো একসাথে রেগে যাবেন না। একজন রে'গে...Read more

0 0 Reacts 0 View 19,915 Comment 0

কেন তুমি তাকে ভালোবাসতে পারোনি!

কেন তুমি তাকে ভালোবাসতে পারোনি!

তোমার প্রিয় মানুষটার শাসন যদি তোমার কাছে বিরক্ত লাগে, তাহলে তুমি তাকে ভালোবাসতে পারোনি! মনে রেখো, শাসন করা তারই সাজে সোহাগ...Read more

0 0 Reacts 0 View 78,113 Comment 0

কিভাবে মানুষের আকর্ষণ তৈরি করবেন?

কিভাবে মানুষের আকর্ষণ তৈরি করবেন?

মানুষের আকর্ষণ তৈরি হয় চার ভাবে তাই নিচে দেওয়া হল। ১। শরীর বা দেহ। ২। চেহারা বা রূপ। ৩। যোগ্যতা বা ব্যক্তিত্ব। ৪। মনের...Read more

0 0 Reacts 0 View 109,174 Comment 0

পৃথিবীতে কোন সম্পর্ক নিয়েই মানুষের গর্ব করা কেন উচিত না!

পৃথিবীতে কোন সম্পর্ক নিয়েই মানুষের গর্ব করা কেন উচিত না!

পৃথিবীতে কোন সম্পর্ক নিয়েই মানুষের গর্ব করা উচিত না। আজ যে সম্পর্কটা আপনার মনের গভীরে দখল করে আছে কাল সেটা...Read more

0 0 Reacts 1 View 119,264 Comment 0