বিবাহিত জীবন এর অপ্রিয় সত্য গুলো কি?

বিবাহিত জীবন এর অপ্রিয় সত্য গুলো কি?

বিবাহিত জীবন এর অপ্রিয় সত্য। ৯০ শতাংশ ক্ষেত্রে এই কথাগুলো সত্যি। ১. বিবাহিত জীবন কখনও খুব মধুর। আবার কখনও হতাশার। কখনও মনে হবে আহ্ কি চমৎকার একটা জীবন পেয়েছি, কখনও মনে হবে ঘানি টানতে জীবন শেষ!! এই দুই ধরনের অনুভূতি ঘুরে ফিরে আসে। ভাববেন না যে বিয়ে করে ভুল করেছেন; দাম্পত্য সম্পর্ক উপভোগ করুন। কষ্টের সময়টা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করুন। ২. আপনি যদি পার্টনারকে প্যারা দেন, সেও আপনাকে প্যারা দিবে। বেশী প্যারায় মনে হবে আপনি ভুল মানুষকে বিয়ে করেছেন। আপনি যে তাকে প্যারা দিচ্ছেন সেটা ভুলে গিয়ে পার্টনারের প্যারা নিয়ে অস্থির হয়ে যাবেন। কখনও ভুল করে ভাবতে পারেন মানুষটা হয়ত gaslighting করছে। তাই ভুলতে ও ক্ষমা করতে শিখুন। সামনে এগিয়ে যান। জীবনে সুখের কিন্তু শেষ নেই!! ৩. আমরা মনে করি দাম্পত্য জীবনে ভালবাসা হতে হবে সমান সমান। ঠিক আছে। কিন্তু এটা ৫০/৫০ না। এটা হবে ১০০/১০০। দুই পক্ষ থেকে শতভাগ না হলে কেউই জিতবে না। আপনি যদি একাই ১০০ দিয়ে বসে থাকেন, আপনি হেরে যাবেন। ভালবাসার অর্ধেক বলে কিছু নেই; পুরাটাই নয়ত কিছুই না। দাম্পত্য জীবনে এই ভালবাসাটাই সমান সমান হয় না। অসমান ভালবাসায় আমরা ঘর বাঁধি, হেরে গিয়ে সাথে থাকি। ৪. ঝগড়ার পরে অন্তরঙ্গতাকে (intimacy) না বলার ঘটনাই বেশী ঘটে। কখনও কখনও ঝগড়ার পরে আরেকটা ঝগড়ার আয়োজন চলে। এভাবে দূরত্ব বাড়ে, অভিমানের জায়গা হয় প্রশ্বস্ত। কোন ভাবে ঝগড়া মিটিয়ে অন্তরঙ্গ হোন। দেখবেন ভালবাসার আরেক অধ্যায় শুরু হয়েছে। আপনি হয়ত নতুন করে আপনার পার্টনারের প্রেমে পড়বেন। ৫. বিয়ে করার সময় ভাবতেও পারবেন না যে, এই প্রিয় মানুষটির সাথে আপনার ঝগড়া হবে, মন কষাকষি হবে, বাঁধবে স্বার্থের সংঘাত। কিন্তু এটা ঘটবে। সুতরাং ঝগড়ার সময় fair ও logical থাকুন, যেন ঝগড়া মিটিয়ে আবার সম্পর্ক ঠিক করে নিতে পারেন। ৬. দুজন এক সাথে দীর্ঘদিন কাটানো বেশ আনন্দ দায়ক। কিন্তু এক সাথে থাকতে থাকতে কখনও কখনও সংসারটা জেলখানার মত মনে হয়। কিছু সময়ের জন্য একা থাকুন, কোথাও ঘুরে আসুন। পরিবারের বাইরে বন্ধুদের সাথে কিছু সময় কাটান। আবার ফিরে আসুন পরিবারের প্রিয় মানুষটার কাছে। দেখবেন সংসারটা আর জেলখানা মনে হচ্ছে না। ৭. মাঝে মাঝে দেখবেন আপনার মনে হবে, আহা কত ভালবাসি মানুষটাকে!! আবার কখনও মনে হবে দূর, একদম ভাল্লাগে না ওকে। এটাই স্বাভাবিক। সুতরাং কিভাবে ভালবেসে সাথে থেকে যেতে হয় তা শিখুন। সংসারে অনেক প্যারা থাকে, কিছু মেনে নিতেও হয়। ৮. আপনার পার্টনার যতই আপনাকে ভালবাসুক, যতই টেক কেয়ার করুক বা হোক সুন্দরী/হ্যান্ডসাম, অন্য কাউকে আপনার ভাল লাগবে। নতুন কাউকে দেখে ভাল লাগার বিষয়টা এড়িয়ে চলাও কঠিন। দিবা স্বপ্ন দেখেন, ঠিক আছে। কিন্তু নতুন মানুষটার পিছে ছুটবেন না। আপনার পার্টনারের গুরুত্ব বুঝতে চেষ্টা করুন। ৯. শারীরিক সম্পর্ক আপনার পার্টনারের সাথেই সবচেয়ে বেশী উপভোগ্য হয়। কিন্তু প্রত্যেকবার একই রকম সুখের অনুভূতি হবে না। সময় ও বয়সের সাথে সাথে অনুভূতিতে ভাটাও পড়তে পারে। নতুন কারো সাথে শারীরিক সম্পর্ক উপভোগ্য করে তোলার ভুল চিন্তা থেকে বের হোন। বরং পার্টনারের সাথে সম্পর্ক আনন্দময় করে রাখতে ক্রিয়েটিভ হয়ে নতুন কিছু যোগ করুন। সবশেষে দুই জন দুই জনকে বুঝতে চেস্টা করুন। ছাড় দেয়ার মন মানষিকতা তৈরি করুন। বেশি বেশি ভালোবাসুন।

0 0 Reacts 0 View 109,005 Comment 0
Profile Photo

কিসের অভাবে একটা সংসার ভাঙ্গে?

কিসের অভাবে একটা সংসার ভাঙ্গে?

ভালবাসার অভাবে কোন সংসার ভাঙ্গে না। সংসার ভাঙ্গে বরং স্বামী-স্ত্রীর বন্ধুত্বের অভাবে। প্রচন্ড প্যাশন, ইন্টেমেসি আপনাকে সাময়িক সুখ দিতে পারে...Read more

0 0 Reacts 1 View 111,966 Comment 0

নীরবতার ভেতরে কি লুকিয়ে থাকে না পারার অনুভূতি?

নীরবতার ভেতরে কি লুকিয়ে থাকে না পারার অনুভূতি?

নীরবতার ভেতরে লুকিয়ে থাকে কথা বলতে না পারার অনুভূতি! সব নীরবতা শান্তির নয়, কিছু নীরবতা অসহায়তার। কিছু না বলা কথা বুকের...Read more

0 0 Reacts 0 View 19,220 Comment 0

এই শহরে কি সত্যিকারের ভালোবাসার অভাব?

এই শহরে কি সত্যিকারের ভালোবাসার অভাব?

এই শহরে সত্যিকারের ভালোবাসার অভাব!

এই শহরে প্রেমের অভাব নেই- অভাব শুধু একজন সত্যিকারের মানুষ-এর।

যে মানুষ শরীর নয়, মনকে আগলে রাখে;...Read more

0 0 Reacts 0 View 38 Comment 0

ভালোবাসা কি জীবনের সবচেয়ে বড় ট্র‍্যাজেডি?

ভালোবাসা কি জীবনের সবচেয়ে বড় ট্র‍্যাজেডি?

পৃথিবীর সবচেয়ে কঠিন মূহুর্ত হলো কাউকে খুব বেশি ভালোবেসে ফেলা, তারপর উপলব্ধি করতে পারা যে ঐ মানুষটাকে কখনোই পাওয়া যাবে...Read more

0 0 Reacts 0 View 45,501 Comment 0

কেন কিছু মানুষের জীবন তাসের ঘরের মতো?

কেন কিছু মানুষের জীবন তাসের ঘরের মতো?

কিছু মানুষের জীবন তাসের ঘরের মতো! ভাঙ্গা স্বপ্ন, ভাঙ্গা মন আর ভেতরে ভেতরে ভেঙেচুরে গুঁড়ো গুঁড়ো হওয়া উপরে এক আস্ত...Read more

0 0 Reacts 1 View 111,099 Comment 1

বিয়ের পর একটা মেয়ে স্বামীর কাছ থেকে কি চায়?

বিয়ের পর একটা মেয়ে স্বামীর কাছ থেকে কি চায়?

প্রতিটা মেয়ের সব পাওয়ার মধ্যে সবচাইতে বড় পাওয়া হলো দায়িত্ববান একজন স্বামী।😍 ★ যে তাকে শাসন করবে, আবার আদরও করবে। ★ যে...Read more

0 0 Reacts 0 View 45,914 Comment 0

বিয়ের পর স্বামী-স্ত্রী যে সব বিষয়ে জানতে দরকার!

বিয়ের পর স্বামী-স্ত্রী যে সব বিষয়ে জানতে দরকার!

বিয়ের পর দয়া করে স্বামী-স্ত্রী বেশিদিন দূরে থাকবেন না। বিশ্বাস করুন ভালো থাকার জন্য অনেক বেশি টাকার দরকার একদম-ই নেই।...Read more

0 0 Reacts 7 View 14,354 Comment 0

নারীরা কেন চায় টাকাওয়ালা পুরুষ, পুরুষেরা কেন চায় রূপবতী নারী?

নারীরা কেন চায় টাকাওয়ালা পুরুষ, পুরুষেরা কেন চায় রূপবতী নারী?

নারীরা চায় টাকাওয়ালা পুরুষ, পুরুষেরা চায় রূপবতী নারী। এই কথাটা জনপ্রিয়, কিন্তু ভুল। ‎ ‎একটা মেয়ের কাছে মানিব্যাগ-ভর্তি টাকার চেয়ে...Read more

0 0 Reacts 0 View 46,069 Comment 0

একটা সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখার জন্য উপায় কি?

একটা সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখার জন্য উপায় কি?

একটা সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখার জন্য কিছু বিষয় মেনে চলতে হয়! ❤️ বিশ্বাসঃ- আপনার ভালোবাসার মানুষটির বিশ্বাস অর্জন করুন। দেখবেন সব...Read more

0 0 Reacts 0 View 111,761 Comment 0

পুরুষের সফলতার পেছনে সবচেয়ে বড় বাধা কি?

পুরুষের সফলতার পেছনে সবচেয়ে বড় বাধা কি?

পুরুষের সফলতার পেছনে সবচেয়ে বড় বাধা হচ্ছে অপরিপক্ব আবেগ। যে আবেগের তোড়ে উঠতি বয়সের পুরুষ কর্পোরেট তাপে দগ্ধ হবার পূর্বেই...Read more

0 0 Reacts 2 View 39,569 Comment 0