উচিত জবাব কথায় না দিয়ে কিভাবে দিতে হয়?

উচিত জবাব কথায় না দিয়ে কিভাবে দিতে হয়?

উচিত জবাব কখনও কথায় দিতে হয় না, দিতে হয় কাজ দিয়ে, নিজের সাথে প্রতিযোগিতা করে। নামকরা ব্রান্ড Lamborghini এর নাম তো আপনারা সবাই কমবেশি শুনেছেন! কিন্তু আপনি কি জানেন এই ল্যাম্বোরগিনির মালিক ছিলেন একজন ট্রাক্টর মেকানিক? ইটালির এক দরিদ্র কৃষকের ঘরে জন্ম হয় ফেরুচ্চিও ল্যাম্বোরগিনির। তখন মাত্রই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। ফেরুচ্চিও বেশ ভালো মেকানিক্যাল কাজ জানতেন। যুদ্ধ শেষে নিজের মেকানিক্যাল দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি গড়ে তোলেন ট্রাক্টর মেরামতের ব্যবসা। আস্তে আস্তে ব্যবসা বড় হতে লাগল। একদিন শখের বশে তিনি একটা Ferrari গাড়ি কিনে ফেললেন। সেই সময় গাড়ীর জগতে Ferrari খুব জনপ্রিয় একটি ব্র‍্যান্ড, সবাই এক নামে চেনে। কিন্তু গাড়ি কেনার পরেই শুরু হলো যত সমস্যা। গাড়ির ক্লাচ নিয়ে ফেরুচ্চিও শান্তি পাচ্ছিলেন না। তার কাছে মনে হলো এটাকে আরো ভালোভাবে তৈরী করা যেতে পারতো! যেই ভাবা সেই কাজ। ফেরুচ্চিও ঠিক করলেন এটা তিনি Ferrari এর মালিককে জানাবেন। অনেক কাঠখড় পুড়িয়ে তিনি দেখা করলেন Ferrari এর প্রতিষ্ঠাতা এনজো ফেরারির সঙ্গে। এনজো চুপ করে ফেরুচ্চিওর কথা শুনলেন। এরপর তাচ্ছিল্যের স্বরে বললেন, "তুমি তো ট্রাক্টর বানাও, গাড়ির তুমি বোঝটা কি?" এই কথাটা মারাত্মকভাবে গায়ে লাগল ফেরুচ্চিও ল্যাম্বোরগিনির। Ferrari এর অফিস থেকে বের হয়ে চলে আসলেন তিনি। এরপর সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই এমন এক গাড়ি বানাবেন যা ফেরারিকেও হার মানাবে। অনেকগুলো বছর পেরিয়ে গেল। অবশেষে ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হলো ল্যাম্বোরগিনি। ডিজাইন আর শক্তিশালী ইঞ্জিনের জন্য এটি রাতারাতি ক্রেতাদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে। এরপরই শুরু হয় ফেরারির সঙ্গে ল্যাম্বোরগিনির হাড্ডাহাড্ডি লড়াই। ল্যাম্বোরগিনি এখন পর্যন্ত ২.৩০,০০০ টি গাড়ি তৈরি করেছে পুরো বিশ্বে। কোম্পানির মার্কেট ভ্যালুয়েশন ১৯.৭ বিলিয়ন ডলার! ২০২৪ সলের নভেম্বর মাসের রিপোর্ট অনুযায়ী ল্যাম্বোরগিনি এখন আমেরিকার মার্কেটে ফেরারির চেয়ে বেশি জনপ্রিয়। একবার একটু ভাবুন তো, সেইদিনের সেই ট্রাক্টর মেকানিক যদি জিদ না করত, যদি ভাবতো ধুর আমি শুধু আমার কাজটাই করি, তাহলে কি কোনোদিন Lamborghini তৈরি হতো? বা গল্পটা এরকম হতো? এমন অনেক ধরনের বাধা-বিপত্তি আমাদের জীবনেও আসে। মাঝে মাঝে মনে হয় এই বুঝি সব শেষ হয়ে গেল, আমাকে দিয়ে আর কিছু হবে না — নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি আমরা। আমরা এটা ভুলে যাই যে, আমি না পারলে কে পারবে। যা করার আমাকেই তো করতে হবে, তাই না? নিজের জন্য এমন একটা গল্প লিখে যেতে হবে যেটা আমি গর্ব নিয়ে বলতে পারব। অনেকেই আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, পিছনে ট্রল করবে, বার বার থামিয়ে দেবে‌, আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। নিজেকে এমনভাবে প্রস্তুত করুন! যেন আপনার কাজই একদিন আপনার হয়ে জবাবটা দিয়ে দেয়।

0 0 Reacts 0 View 59,134 Comment 0
Profile Photo

কিভাবে বুঝবেন কেউ আপনাকে রীতিমতো নাচাচ্ছে?

কিভাবে বুঝবেন কেউ আপনাকে রীতিমতো নাচাচ্ছে?

যদি দেখেন যেসব মানুষ, দু'চারদিন পরপর আপনার সাথে মাইন্ডগেম খেলছে, তাহলে বুঝবেন সে আপনাকেই গেমের puppet বানিয়ে ফেলেছে। আপনি আপনার...Read more

0 0 Reacts 0 View 42,079 Comment 0

আমি আসলে জীবনের সুখী হওয়ার সমীকরণ বুঝি না! আসলে সুখ কি?

পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। উত্তর - পশ্চিম ইউরোপের ৫৫ লাখ জনসংখ্যার এই দেশটি টানা ৫বার সুখী দেশের তালিকায় প্রথম।...Read more

0 0 Reacts 0 View 25,840 Comment 0

নিজেকে পরিবর্তন করতে হলে কি পরিবর্তন করতে হবে?

নিজেকে পরিবর্তন করতে হলে কি পরিবর্তন করতে হবে?

আপনি যদি পরিবর্তন চান, তাহলে আগে নিজেকে বদলান, কারণ পৃথিবী কখনো আপনার ইচ্ছামতো বদলাবে না! অনেকেই চায় দুনিয়াটা বদলে যাক, মানুষটা...Read more

0 0 Reacts 0 View 38,517 Comment 0

আমরাই শেষ ৯০ দশকের জেনারেশন!

আমরাই শেষ ৯০ দশকের জেনারেশন!

আমরাই শেষ জেনারেশন, যারা গরুর গাড়ি থেকে সুপার সনিক কনকর্ড জেট দেখেছি। পোস্টকার্ড, খাম, ইনল্যান্ড লেটার থেকে শুরু করে আজকের...Read more

0 0 Reacts 0 View 50,377 Comment 0

সময়ের মূল্য কিভাবে বুঝতে চান?

সময়ের মূল্য কিভাবে বুঝতে চান?

সময়ের মূল্য যেভাবে বুঝতে চান তাই নিচে তুলে ধরা হল। ● ১ বছরের মূল্য বুঝতে চান? ➺ তাকে জিজ্ঞেস করুন, যে পরীক্ষায়...Read more

0 0 Reacts 0 View 74,146 Comment 0

নিজের প্রতি কেন কখনো সম্মান হারাবেন না?

নিজের প্রতি কেন কখনো সম্মান হারাবেন না?

নিজের প্রতি সম্মান কখনো হারাবেন না! ​১. এমন জায়গায় থাকবেন না যেখানে আপনাকে কেবল সহ্য করা হয়, কিন্তু মূল্যায়ন...Read more

0 0 Reacts 0 View 13,912 Comment 0

পুরুষ সর্বদা নারীর শরীরের প্রশংসা করে কেন?

পুরুষ সর্বদা নারীর শরীরের প্রশংসা করে কেন?

পুরুষ সর্বদা নারীর শরীরের প্রশংসা করে কেন জানলে অবাক হবেন। নারী যতদিন শরীর হয়ে থাকবে ততদিন গোলাম হয়ে থাকবে। আর পুরুষ...Read more

0 0 Reacts 1 View 98,916 Comment 0

কীভাবে Unbothered থাকা যায়?

কীভাবে Unbothered থাকা যায়?

কীভাবে Unbothered থাকা যায় তাই নিচে উপস্থাপন করা হল। ০১) যতটুকু দরকার, ততটুকুই বলুন।অপ্রয়োজনীয় কথা বললে সেটা অনেক সময় বিপদ...Read more

0 0 Reacts 0 View 40,079 Comment 0

প্রতিদিন নিজেকে উন্নত করার উপায় কি?

প্রতিদিন নিজেকে উন্নত করার উপায় কি?

প্রতিদিন নিজেকে ১% উন্নতি করুন: ৩০ দিনে হয়ে উঠবেন এক নতুন আপনি.... বড় পরিবর্তনের শুরু হয় ছোট পদক্ষেপে। প্রতিদিন মাত্র ১%...Read more

0 0 Reacts 0 View 28,994 Comment 0

মানুষের জীবনে দুঃখের শেষ নেই!

মানুষের জীবনে দুঃখের শেষ নেই!

জীবন নিয়ে যারা আজীবন সংগ্রাম করে যায়, তারা সহজে সুখের দেখা পায় না! সামান্য সুখী হতে যারা নিজের ভালো থাকাকে...Read more

0 0 Reacts 0 View 88,982 Comment 0