চা বানানোর গুরুত্বপূর্ণ টিপস।

চা বানানোর গুরুত্বপূর্ণ টিপস।

চিনি দিয়ে চা খাওয়ার অভ্যাস থাকলে কাপে চিনি দিন।কখনই চিনি,চা পাতা,পানি একসঙ্গে ফুটতে দেবেন না।এতে চায়ের গন্ধ নষ্ট হয়।☕ ☕ এলাচ, লবঙ্গ, দারচিনি দেওয়া চা পছন্দ হলে তা ড্রাইরোস্ট করে থেঁতো করে তবেই ব্যবহার করুন।এতে আরও ভাল গন্ধ পাওয়া যায়। ☕ চা পাতা কখনই প্লাস্টিকের কৌটোতে নয়,কাঁচ কিংবা স্টিলের জারে সংরক্ষণ করুন। খেয়াল রাখবেন যাতে সরাসরি রোদ না লাগে কৌটোতে। ☕ রং চা বানানোর ক্ষেত্রে, পানি আর চা পাতা কিন্তু কখনই একসঙ্গে ফোটাবেন না।এতে গ্যাস নষ্ট,সময় নষ্ট সেই সঙ্গে চায়ের কোনও রকম স্বাদও পাওয়া যায় না।যেমনই চা পাতা হোক না কেন আগে পানি ফুটিয়ে গ্যাস বন্ধ করে তবেই চা পাতা দিন।এরপর ২ থেকে ৩ মিনিট ঢাকা দিয়ে রেখে ছেঁকে নিন। ☕ দুধ চা আর লিকার চা বানানোর পদ্ধতি কিন্তু একদম আলাদা। যে চায়ের পাতায় ভাল লিকার হয়,সেই পাতা দিয়ে দুধ চা বানাবেন না। এক্ষেত্রে দানা চা ( CTC Tea) ব্যবহার করুন।ভাল রং পাবেন। ☕ আদা দিয়ে চা করতে চাইলে আদা গ্রেট করে প্রথমে গরম পানির মধ্যে দিন। তাতে দু-একটা তুলসি পাতা, তিন থেকে চারটে লবঙ্গ, গোলমরিচ ফেলে দিতে পারেন। এই পানি ভাল ভাবে ফুটলে তারপরই গ্যাস বন্ধ করে চা পাতা দিন। দুকাপ চা হলে এক চা চামচ চা পাতা দিন।এই অনুপাতে চায়ের পাতা ব্যবহার করবেন।অতিরিক্ত চা পাতা দিলেই চা খেতে ভাল হবে, এই ধারনা একেবারে ভুল। ☕ লেবু চা বা কমলালেবুর চা পছন্দ হলে আগে থেকে খোসা ছাড়িয়ে তা রোদে শুকিয়ে রাখুন। খুব ভাল করে শুকনো হলে সেই খোসা গুঁড়ো করে অল্প পরিমাণ চায়ের সঙ্গে মিশিয়ে রাখুন। এতে স্বাদ ভাল হয়। চা লাভারদের জন্য কিছু স্পেশাল চায়ের রেসিপি! আপনাদের অবশ্যই ভালো লাগবে! ? মশলা চা উপকরণঃ সবুজ এলাচ- ৫টি দারুচিনি- ১ টুকরা চিনি- স্বাদ মতো গুড়া দুধ- ১ কাপ গোলমরিচ- ১টি লবঙ্গ- ৪টি চা পাতা- ২ চা চামচ আদা গুঁড়া- ১ চা চামচ আদা- মিহি করে কাটা কয়েক টুকরা প্রস্তুত প্রণালিঃ এলাচের খোসা ফেলে ভেতরের মসলা বের করে নিন। সব মসলা একসঙ্গে গুঁড়া করে ফেলুন মিহি করে। প্যানে ৪ কাপ পানি গরম করে চা পাতা দিন। চাইলে আধা চা চামচ গ্রিন টি পাতাও দিতে পারেন ব্ল্যাক চায়ের সঙ্গে। গুঁড়া করে রাখা মসলা ও চিনি দিন। দুধ ও আদা গুঁড়া দিয়ে জ্বাল দিতে থাকুন। নামানোর আগে আদা কুচি দিয়ে মৃদু জ্বালে রেখে দিন কয়েক মিনিট। পরিবেশন করুন গরম গরম। ? কালিজিরা ও গোলমরিচের চা উপকরণঃ চা-পাতা ২ চা-চামচ কালিজিরা আধা চা-চামচ আস্ত গোলমরিচ আধা চা-চামচ আদাকুচি এক চামচের কিছু অংশ চিনি কিংবা মধু নিজের স্বাদ অনুযায়ী ও পানি আধা লিটার। প্রস্তুত প্রণালিঃ পানি ফুটিয়ে চা, কালিজিরা, আস্ত গোলমরিচ আর আদাকুচি দিন। ৫-৬ মিনিট জ্বাল দিন। এরপর ছেঁকে চিনি কিংবা মধু মিশিয়ে গরম-গরম চা পান করুন। ? মাল্টা চা উপকরণঃ পানি ২ কাপ এলাচি ১টি চা-পাতা ১ চা-চামচ মাল্টার রস ২ চা-চামচ মাল্টা দুই টুকরা ও চিনি ২ চা-চামচ প্রস্তুত প্রণালিঃ একটি পাত্রে পানি, চিনি আর এলাচি দিয়ে ফুটতে দিন। টগবগ করে ফুটে উঠলে চা-পাতা দিয়ে দিতে হবে। ১ মিনিট জ্বাল দিন। এবার মাল্টার রস দিয়ে দিন। চামচ দিয়ে নেড়ে সঙ্গে সঙ্গেই নামিয়ে ফেলতে হবে। চায়ের কাপে ছেঁকে নিয়ে এক টুকরা (স্লাইস) মাল্টা দিয়ে পরিবেশন করুন। ? জাফরানি চা উপকরনঃ পানি – ২ কাপ জাফরান – ৪-৫ টি অর্গানিক মধু- ১/৪ চা চামচ চা পাতা – ১ চা চামচ (ঐচ্ছিক) আদা কুচি – সামান্য দারচিনি – ১ টুকরো প্রস্তুত প্রণালিঃ পানির সাথে আদা এবং দারচিনি দিয়ে জ্বাল দিন। কিছু সময় হলে সঙ্গে জাফরান মিশিয়ে জ্বাল দিন। হয়ে গেলে ছেকে মধু মিশিয়ে খেয়ে নিন। এই দারুণ জাফরান চা হজমশক্তিকে উন্নত করে, ত্বকের রঙ ফর্সা করে, ত্বক উজ্জ্বল ও কোমল করে, চুলকে করে তোলে ঝলমলে, ত্বকে বয়সের ছাপ প্রতিরোধ করে। প্রতিদিন ১ কাপ খেতে পারবেন। ? বাদশাহী চা ঊপকরনঃ পানি ২ কাপ চা পাতা ১-১.৫ চা চামচ কিসমিস ১ চামচ কনডেন্স মিল্ক ২ চামচ হরলিক্স ১ চামচ কফি পাউডার ১ চামচ প্রস্তুত প্রণালিঃ প্রথমে পানি বয়েল করে নিতে হবে। এরপর বয়েল করা পানি তে চা পাতা দিয়ে দিতে হবে। কিছু সময় জাল করে নামিয়ে নিতে হবে। কিসমিস খুব ভালো কোনো কফি মিক্সচারে ব্লেন্ড করে নিতে হবে অথবা শিলা পাটাতে পিষে নিতে হবে। তবে পানি ব্যবহার করা যাবে না এক্ষেত্রে। তৃতীয়ত একটি মগে কিছুটা জাল করে রাখা লিকার নিয়ে সেখানে কিসমিস এর মিশ্রণ, কনডেন্স মিল্ক, হরলিক্স, কফি পাউডার খুব ভালো করে বিটারের সাহায্যে মিশিয়ে নিতে হবে। চায়ের ওপর সুন্দর একটি ফোমের লেয়ার তৈরী হবে সুন্দর করে ডেকোরেশন করে নিন। ব্যস তৈরী হয়ে গেল বাদশাহি চা।

0 0 Reacts 0 View 117,215 Comment 0
Profile Photo

চল্লিশ থেকে পঁইতাল্লিশ বয়সের এক নারীর অন্তর্লীন পথচলা!

চল্লিশ থেকে পঁইতাল্লিশ বয়সের এক নারীর অন্তর্লীন পথচলা!

চল্লিশ ছুঁতেই জীবনের একটা অদৃশ্য দরজা খুলে যায়। শরীরের ভেতরে শুরু হয় হরমোনের এক নিঃশব্দ বিপ্লব। মুড-স্যুইং, অস্থিরতা, ক্লান্তি, খিটখিটে...Read more

0 0 Reacts 0 View 64,810 Comment 0

রান্নার করার প্রয়োজনিয় টিপস

রান্নার করার প্রয়োজনিয় টিপস

রান্নার করার প্রয়োজনিয় টিপস নিচে দেওয়া হল। ? রান্নার সময় গরম পানি ব্যবহার করুন। ? পরদিন রান্না করার জন্য মাংস সেদ্ধ এবং...Read more

0 0 Reacts 1 View 76,421 Comment 0

মেয়ে তুমি যাই করো না কেন সমাজের মানুষ তোমার কাছে হেতু চাইবেই।

মেয়ে তুমি যাই করো না কেন সমাজের মানুষ তোমার কাছে হেতু চাইবেই।

আপনার মেয়ে এতো কালো! বিয়ে দিবেন কিভাবে? আপনার মেয়ে এতো ফর্সা! তাড়াতাড়ি বিয়ে দেন, নয়তো পরে দেখবেন কার না কার সাথে...Read more

0 0 Reacts 3 View 47,669 Comment 0

পুরুষের যে ৫টি বিষয় নারীদের কাছে টানে

পুরুষের যে ৫টি বিষয় নারীদের কাছে টানে

পুরুষের যে ৫টি বিষয় নারীদের কাছে টানে তাই নিচে দেওয়া হল। নারীরা সাধারণত আত্মনির্ভরশীল, ব্যক্তিত্ববান এবং রোমান্টিক পুরুষদের ভালোবাসেন। আসুন তাহলে...Read more

0 0 Reacts 3 View 32,608 Comment 0

অভিমান কি সবার উপর করা যায়?

অভিমান কি সবার উপর করা যায়?

অভিমান শব্দটি অত্যন্ত দামী। এটি সবার উপর করা যায় না, ভীষণ আপন মানুষ ছাড়া হয় না। অভিমান মানে রাগ নয়! অভিমান...Read more

0 0 Reacts 0 View 18,487 Comment 0

পিরিয়ড বা মাসিক চলাকালীন সময়ে করনীয় কি?

পিরিয়ড বা মাসিক চলাকালীন সময়ে নীচের চারটি কাজ অবশ্যই বর্জন করুন। ⚘ পিরিয়ড চলাকালীন সময়ে ঠান্ডা পানি বা কোমল পানীয়...Read more

0 0 Reacts 0 View 93,256 Comment 0

অসুস্থ হলে বুঝা যায়

অসুস্থ হলে বুঝা যায়

অসুস্থ হলে বুঝা যায়! সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। যখন সুস্থ থাকি তখন পুরো পৃথিবীটা আমার। আর যখনি শরিরটা খারাপ...Read more

0 0 Reacts 3 View 53,631 Comment 0

বিয়ের আগে মেয়েদের মানসিক প্রস্তুতি কি?

বিয়ের আগে মেয়েদের মানসিক প্রস্তুতি কি?

বিয়ের আগে মেয়েদের মানসিক প্রস্তুতিটা কিন্তু সবচেয়ে বেশি। কারণ, পুরুষ যত টাকা আয় করুক না কেন, ঘর কিন্তু সামলে রাখেন...Read more

0 0 Reacts 0 View 110,637 Comment 0

মেয়েরা আসলেই কুড়ি তে বুড়ি হয় না!

মেয়েরা আসলেই কুড়ি তে বুড়ি হয় না!

মেয়েরা কুড়ি তে বুড়ি না। আসলে নতুন কুঁড়ি, সবে ফুটতে শুরু করে। কিন্তু ত্রিশের পর মেয়েরা দুধারি ছুরি। যেতেও কাটে...Read more

0 0 Reacts 1 View 47,440 Comment 0

গরুর মাংস ভুনা রেসিপি

গরুর মাংস ভুনা রেসিপি

গরুর মাংস ভুনা রেসিপি নিচে দেওয়া হল। উপকরণ: গরুর মাংস ছোট করে কাটা ২ কেজি, পেঁয়াজ বাটা ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা...Read more

0 0 Reacts 2 View 13,399 Comment 0