মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কি?

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কি?

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কোনটা জানেন? কোনো কাজ পরে করব ভেবে ফেলে রাখা। এই যেমন: * আগামীকাল থেকে সকালে উঠে দৌড়াব। * পরের মাস থেকে নতুন কিছু শিখব। * আগামী বছর একটা বিজনেস শুরু করব বা চাকরি পাব। * পরের বার অবশ্যই ভালো পরীক্ষা দেব। কিন্তু ওই "একদিন" কখনোই আসে না আপনার জীবনে। আর এই "অপেক্ষা", এই "আগামীকাল" আপনার জীবনের সবচেয়ে বড় প্রতারক। আপনার আসলে সমস্যাটা কোথায়? ১. পরিকল্পনা নয়, কাজ শুরু করুন পরিকল্পনা করা সহজ, কিন্তু সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করা কঠিন। আমাদের মস্তিষ্ক পরিকল্পনার সময় সাময়িক আনন্দ পায় এবং মনে করে কাজ শেষ। কিন্তু বাস্তবে কাজ শুরু না করলে সেটি শুধু একটা কল্পনা। ২. সঠিক মুহূর্তের অপেক্ষা “সবকিছু ঠিকঠাক হলে শুরু করব” — এই ভাবনাটা আত্মঘাতী। কারণ জীবন কখনোই নিখুঁত হবে না। এই অপেক্ষার মানে হলো, আপনি ভয় পাচ্ছেন। ৩. ছোট পদক্ষেপে অগ্রগতি বড় কিছু করার জন্য ছোট কিছু শুরু করাটা জরুরি। আপনি যদি দিনে মাত্র ১০ মিনিটও কিছু করেন, সেটাও আপনার অগ্রগতির প্রথম ধাপ। ৪. ব্যর্থতার ভয় ব্যর্থতা জীবনের অংশ। আপনাকে ভুল থেকেই শিখতে হবে। ব্যর্থ না হলে সফলতাও আসবে না। আপনার জন্য আজকের বার্তা: জীবন কখনোই "পরে" বা "কাল" বলে আপনার জন্য অপেক্ষা করবে না। সময় তার মতো এগিয়ে যাবে। আপনি হয় আজ শুরু করবেন, নয়তো পিছিয়ে পড়বেন। আজ থেকেই ছোট ছোট কিছু করুন। ✓ যদি পড়াশোনা করতে চান, একটা পৃষ্ঠা পড়ুন। ✓ যদি ফিটনেস বাড়াতে চান, ৫ মিনিট ব্যায়াম করুন। ✓ যদি নতুন দক্ষতা শিখতে চান, ইউটিউবে একটা ভিডিও দেখুন। ✓ কাউকে প্রপোজ করতে চাইলে আজকেই করুন, কারণ কাল সে অন্য কারো হয়ে যেতে পারে। যতদিন না আপনি শুরু করছেন, ততদিন সবকিছুই অসম্ভব। আর একবার শুরু করলে সবকিছুই সম্ভব। আজকের ছোট পদক্ষেপটাই হতে পারে আপনার আগামীকালের সাফল্যের ভিত্তি। তাই, আগামীকাল নয়, আজ থেকেই শুরু করুন। কারণ, জীবন বড়ই নিষ্ঠুর। সে আপনার জন্য একদিনও অপেক্ষা করতে রাজি নয়!

0 0 Reacts 0 View 59,086 Comment 0
Profile Photo

যেই ৩টা কথা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রতিদিন বলুন!

যেই ৩টা কথা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রতিদিন বলুন!

এই ৩টা কথা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রতিদিন বলুন। কোনো sugarcoating ছাড়া। 1️⃣ আপনাকে উদ্ধার করতে কেউ আসবে না। কোনো knight in...Read more

0 0 Reacts 0 View 37,667 Comment 0

ছেলেদের জীবন বড়ই অদ্ভুত!

ছেলেদের জীবন বড়ই অদ্ভুত!

ছেলেদের জীবন বড়ই অদ্ভুত তাই নিচে তুলে ধরা হল। ১৬ বছর বয়সে ক্লাসমেট মেয়েদের পাশে যখন শত প্রেমের অফার আসে...Read more

0 0 Reacts 0 View 109,503 Comment 0

চাকরির বেতন কেন আলোচনা সাপেক্ষ?

চাকরির বেতন কেন আলোচনা সাপেক্ষ?

চাকরি বেতনের বেলায় ❝আলোচনা সাপেক্ষ❞ কেন? আপনার কেমন লোক দরকার, তাও টু দ্য পয়েন্টে উল্লেখ করছেন। অমুক পাশ, তমুক অভিজ্ঞতা, কতখানি যোগ্যতা...Read more

0 0 Reacts 1 View 111,470 Comment 0

যেসব অভ্যাস গুলো আপনাকে একঘেয়েমি জীবন থেকে মুক্তি দিবে!

যেসব অভ্যাস গুলো আপনাকে একঘেয়েমি জীবন থেকে মুক্তি দিবে!

এই অভ্যাস গুলো আপনাকে একঘেয়েমি জীবন থেকে মুক্তি দিবে। ☑ আপনাকে সর্বপ্রথম ফেসবুক ব্যবহার কমিয়ে আনতে হবে। অতিরিক্ত সময় ফেসবুক ব্যবহারের...Read more

0 0 Reacts 0 View 65,320 Comment 0

ঘুমিয়ে ঘুমিয়ে কি সফলতা আসে?

ঘুমিয়ে ঘুমিয়ে কি সফলতা আসে?

পরিশ্রম করুন, পরিশ্রম করেই সফল হতে হয়। ঘুমিয়ে ঘুমিয়ে কখনও সফলতা আসে না।? ➜ মার্ক জুকারবার্গকে তার গার্লফ্রেন্ড যখন সকল সোশ্যাল...Read more

0 0 Reacts 0 View 110,804 Comment 0

সরকা‌রি চাক‌রি পে‌তে হলে কি লক্ষ্য থাকা উচিৎ!

সরকা‌রি চাক‌রি পে‌তে হলে কি লক্ষ্য থাকা উচিৎ!

এক‌টি সরকা‌রি চাক‌রি পে‌তেই হ‌বে এমন লক্ষ্য যা‌দের, তারা কখ‌নো আবেদন কর‌তে কৃপণতা কর‌বেন না। হ্যাঁ, অনে‌কের প্রথম পরীক্ষা‌তেই চাক‌রি...Read more

0 0 Reacts 0 View 25,707 Comment 0

জীবনের গতি বাড়াতে নিজেকেই কেন এগিয়ে যেতে হবে?

জীবনের গতি বাড়াতে নিজেকেই কেন এগিয়ে যেতে হবে?

ক্যারিয়ারে কিছু হচ্ছে না! সময় চলে যাচ্ছে, চোখের সামনে স্বপ্ন ভেঙ্গে যাচ্ছে, বাবা মা বৃদ্ধ হচ্ছে! বন্ধু হারিয়ে যাচ্ছে। দিনশেষে দুঃখ...Read more

0 0 Reacts 0 View 62,900 Comment 0

জীবনের ভুল সম্পর্কে সুপার পাওয়ারফুল উক্তি গুলো কি?

জীবনের ভুল সম্পর্কে সুপার পাওয়ারফুল উক্তি গুলো কি?

জীবনের ভুল সম্পর্কে সুপার পাওয়ারফুল উক্তি গুলো নিচে উপস্থাপন করা হল। ০১) ভুলগুলি আবিষ্কারের পোর্টাল। - জেমস জয়েস ০২) আপনি ভুল করেন। ভুলগুলি...Read more

0 0 Reacts 0 View 115,757 Comment 0

উপার্জন করা নারীরা স্বামীকে ছোট করে দেখার শেষ পরিনতি কি হয়?

উপার্জন করা নারীরা স্বামীকে ছোট করে দেখার শেষ পরিনতি কি হয়?

আমার ক্লাসের ফার্স্ট গার্ল বান্ধবী ১ লাখ স্যালারির চাকরি পেয়ে যায়, বিয়ে হবার পর স্বামীকে পাত্তা দেয় না। কারণ তার আরেক...Read more

0 0 Reacts 1 View 96,985 Comment 0

কেন নিজের জন্য ঘুরে দাঁড়াবেন?

কেন নিজের জন্য ঘুরে দাঁড়াবেন?

জীবনে চলার পথে সবাই পাশে থাকবে না। কেউ হাত ধরে এগিয়ে নেবে না, কেউ মাঝপথে ছেড়ে যাবে। তবুও দাঁড়াতে হবে।...Read more

0 0 Reacts 0 View 91,471 Comment 0