একজন নারী কেমন স্বামী অপছন্দ করে?

একজন নারী কেমন স্বামী অপছন্দ করে?

একজন নারী যে রকমের স্বামী অপছন্দ করে তাই নিচে তুলে ধরা হল। • ঘন ঘন স্ত্রী পরিবর্তনকারী পুরুষ : যে পুরুষ কাপড়ের মতো ঘন ঘন স্ত্রী পাল্টায়। যার ভেতরে মানবিকতা ও আদব-কায়দা থাকে না। পরিবারকে দেয়ালে ছুঁড়ে মারে, তাদের নিয়ে কোনো চিন্তাভাবনাই করে না। • সংশয়বাদী : যে তার স্ত্রীর প্রতি সন্দেহ করতে থাকে। নিজের সন্দেহের অনুকূলে প্রমাণ খুঁজতে থাকে। যেন সন্দেহ তার পুরো মাথাটাই খেয়ে নিয়েছে। এমনকি পারলে সে স্ত্রীর প্রতিটি নিঃশ্বাস হিসেব করে নিজের সন্দেহ প্রমাণ করে। তার এমন সন্দেহ পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে যায়। • অহংকারী : যে পুরুষ অহংকারে ভোগে। অহংকার তাকে-সহ তার স্ত্রীকেও জ্বালিয়ে দেয়। ঘর ধ্বংস করে। সন্তানদের ঘরছাড়া করে। তার অহংকারের কোনো কারণ না থাকলেও সে অহংকার করে যায়। • কৃপণ : যে তার সম্পদ নিজের কাছে আটকে রাখে। জীবন উপভোগ ও দুনিয়ার নিয়ামত ভোগ করা থেকে নিজেকেও বঞ্চিত করে, নিজের সন্তানদেরও বঞ্চিত করে। এমন ভবিষ্যতের ভয় সে করে, যে সময়ে হয়তো সে পৃথিবীতেই থাকবে না। সময় কোনো কৃপণকেই তার সম্পদ ভোগ করতে দেয়নি! • খোঁটাদানকারী : যে স্বামী স্ত্রীকে দেয় ঠিকই; কিন্তু এরপর খোঁটা দিয়ে নিজের এ দানকে নষ্টও করে ফেলে। • দুর্বল ব্যক্তিত্বধারী : যে পুরুষ নিজের পরিচালনাভার তার মায়ের থেকে নিজের স্ত্রীকে দেয়। বিয়ের আগে মায়ের অধীন ছিল, এখন বিয়ের পর স্ত্রীর অধীনে যায়। এমন দুর্বল ব্যক্তিত্বের পুরুষকে কোনো নারী পছন্দ করে না। • অনির্ভরযোগ্য : যে পুরুষের ওপর কোনো কাজের দায়িত্বের ব্যাপারে নির্ভর করা যায় না। সে কোনো কাজ পূর্ণ করার ওয়াদা করেও সেটা করে না, এমন অনির্ভরযোগ্য পুরুষ নারীদের পছন্দ নয়।... তার ওপর যদি কাজ বিনষ্টকারী হয়, তাহলে তো সে নারীদের পছন্দের তালিকাতেই আসে না। • ওয়াদা ভঙ্গকারী পুরুষ : যে পুরুষ ওয়াদা করে আবার তা ভঙ্গ করে। • কপটচারী : যার ভেতরে এমন দোষ থাকে, যেটা প্রকাশ করার মতো নয়। সে ওই দোষ গোপন করে নিজেকে খুব ভালো করে উপস্থাপন করে। এমন কপটচারী পুরুষ কারও পছন্দ নয়। • গিবতকারী : যে মানুষের দ্বারে দ্বারে গিয়ে গিবত, নামিমা করে। এমনকি কখনো কখনো গিবতে লিপ্ত নারীদের কাছে বসেও তাদের কথা শুনে, এরপর নিজ দায়িত্ব সেসব গিবত প্রচার করে বেড়ায়। • অপব্যয়ী : যে বিলাসিতায় ও অপব্যয়ে খরুচে নারীদেরও হার মানায়। তাকে তুমি সম্মানের যোগ্যই পাবে না। পরিচ্ছন্নতার প্রতি উদাসীন : যে নিজের ব্যক্তিত্বের প্রতি উদাসীন। এলোমেলো থাকে। অপরিষ্কার থাকে। আর বলে এসব সাজগোজ সবটা নারীদের কর্ম। অথচ আমাদের নবিজি সা. বলেন, (إِنَّ اللهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ) ‘নিশ্চয় আল্লাহ সুন্দর। তিনি সৌন্দর্য পছন্দ করেন।’ • নজরের খেয়ানতকারী : যে পুরুষ গাইরে মাহরাম নারীদের দিকে তাকিয়ে থাকে। চোরা দৃষ্টিতে নারীদের দিকে তাকায়। স্ত্রীর সাথে বসেই চারপাশে অন্য নারীর খোঁজে চোখ ফেরাতে থাকে। অথবা বাজারে বাজারে ঘুরে নারী দেখার জন্য। • দাইয়ুস : যে তার বাড়িতে শরিয়াহ বিরোধী কাজ সহ্য করে। পরিস্থিতি বা অন্য যেকোনো অজুহাতে স্ত্রীকে বিকৃত স্বভাবের করে তোলে। সুতরাং একজন নারী এই রকমের স্বামী অপছন্দ করে।

0 0 Reacts 1 View 99,405 Comment 0
Profile Photo

নারী কথা বলতে চায় কেন?

নারী কথা বলতে চায় কেন?

নারী কথা বলতে চায় শুধু মানসিক চাপ কমানোর জন্য। সে সব সময় সমাধান খোঁজে না, খোঁজে শুধু একজন মন দিয়ে...Read more

0 0 Reacts 0 View 18,800 Comment 0

সব ভুলের কি ক্ষমা হয় না?

সব ভুলের কি ক্ষমা হয় না?

সব ভুলের ক্ষমা হয় না! কারণ কিছু ভুল শুধু একটা সাধারণ ভুল না,ওগুলো কারো বিশ্বাস ভেঙে দেয়, কারো মন ভেঙে...Read more

0 0 Reacts 0 View 22,265 Comment 0

নিজের অস্তিত্ব নিয়ে কি প্রশ্ন করেছি?

নিজের অস্তিত্ব নিয়ে কি প্রশ্ন করেছি?

একটা সময় ছিল, যখন সবকিছু নিয়েই কেঁদে ফেলতাম। এখন চোখে জল আসে না! কিন্তু বুকের ভেতরটা জ্বলতে থাকে। আমি একা একা...Read more

0 0 Reacts 0 View 61,572 Comment 0

ভাজাপোড়া মচমচে রাখার উপায়

ভাজাপোড়া মচমচে রাখার উপায়

ভাজাপোড়া মচমচে রাখার উপায় নিন্মে দেওয়া হল। ইফতারের সময় খাবারের টেবিলে ভাজাপোড়া খাবার থাকেই। তবে আগে থেকে ভেজে রাখলে অনেক সময়...Read more

0 0 Reacts 1 View 91,960 Comment 0

পুরুষ মানুষ সহজে কেন কাঁদে না?

পুরুষ মানুষ সহজে কেন কাঁদে না?

পুরুষ মানুষ সহজে কখনো কাঁদে না! কারণ পুরুষ মানুষের চোখে জল মানাই না! জন্মের পর তাকে বুঝিয়ে দেয়া হয় যে...Read more

0 0 Reacts 3 View 13,623 Comment 0

কেন পুরুষ মানুষকে পুরুষের মত চিন্তা করতে হয়!

কেন পুরুষ মানুষকে পুরুষের মত চিন্তা করতে হয়!

দুনিয়াতে দুই ধরনের ব্যাডা মানুষ আছে। নাম্বার এক: যার কাছে দুই টাকা থাকলেও সে চায় তার বউ রাজরানীর মত থাকুক। দুই টাকাই...Read more

0 0 Reacts 0 View 68,261 Comment 0

সংসারী মেয়েদের গুণাবলী

সংসারী মেয়েদের গুণাবলী

সংসারী মেয়েদের ফ্রিজে সব সময় লুকায়িত কিছু মাছ, গোস্তো থাকে, যা তারা ইমারজেন্সি কাজ এ ব্যবহার করে, প্রয়োজন অনুযায়ী.... আমি ছোট...Read more

0 0 Reacts 1 View 56,532 Comment 0

আপনি কাকে গুরুত্ব দিবেন মা কে না স্ত্রী কে?

আপনি কাকে গুরুত্ব দিবেন মা কে না স্ত্রী কে?

একজন মা তার ছেলেকে জন্ম দেন নাড়ী থেকে। একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে। একজন মা তার...Read more

0 0 Reacts 1 View 100,659 Comment 0

গরুর মাংস ভুনা রেসিপি

গরুর মাংস ভুনা রেসিপি

গরুর মাংস ভুনা রেসিপি নিচে দেওয়া হল। উপকরণ: গরুর মাংস ছোট করে কাটা ২ কেজি, পেঁয়াজ বাটা ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা...Read more

0 0 Reacts 2 View 13,387 Comment 0

পিরিয়ড নিয়ে কিছু কথা।

পিরিয়ড নিয়ে কিছু কথা।

পিরিয়ড নিয়ে কিছু কথা। আশা করি, আপিদের জন্য উপকারী হবে। লজ্জা নয়, জানতে হবে।? পিরিয়ড একটা মেয়ের জন্য খুবই ন্যাচারাল এবং...Read more

0 0 Reacts 4 View 14,673 Comment 0