মানুষ সংসার করে কেন?

মানুষ সংসার করে কেন?

শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না। সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে, একে অপরের সাথে কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যেস গড়ে ওঠে। সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া। সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কি চলছে, সেটা বুঝে ফেলা। সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা। সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝি গুলো মাঝেমধ্যে সেলাই করে নেওয়া। সংসার মানে হলো এডজাস্টমেন্ট, তোমার আমার থেকে আমাদের হয়ে ওঠা। সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসিমুখে খেয়ে ফেলা, সংসার মানে হলো রোজই বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা টাওয়ালটা মেলে দেওয়া। সংসার মানে হলো বিয়ের ডেট, একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া। সংসার মানে গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা, আবার তেমনি শাড়ি পরতে একটুও ভালো না লাগলেও এক দুটো দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো। সংসার হলো একটা প্রতিজ্ঞা, যার ভেতর মান, অভিমান, রাগ, ক্ষোভ, দুঃখ, ব্যথা সবই থাকবে, কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকে করতে হবে। সংসার মানে হলো মাসের শেষে টাকাপয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা... আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও। সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা। সংসার করা সহজ, কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয় সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা খেয়েছো। সংসারে ওঠানামা, ভাঙাগড়া থাকবেই, কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না, একে অপরকে মানিয়ে নিতে হবে, একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে, একে অপরকে সাহস যোগাতে হবে সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না, দুজনেই দুজনের পরিপূরক হয়, তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি।

0 0 Reacts 1 View 109,043 Comment 0
Profile Photo

চুপ থাকলে কি ভেতরে ভেতরে কষ্ট বাড়ে?

চুপ থাকলে কি ভেতরে ভেতরে কষ্ট বাড়ে?

চুপ থাকলে ভেতরে ভেতরে কষ্ট বাড়ে, আর সব কথা প্রকাশ করলে মানুষের সাথে দূরত্ব বাড়ে। জীবন মাঝে মাঝে এমন এক...Read more

0 0 Reacts 0 View 23,755 Comment 0

আপনার মেয়েকে অবশ্যই যা যা শেখাবেন!

আপনার মেয়েকে অবশ্যই যা যা শেখাবেন!

আপনার মেয়েকে অবশ্যই যা যা শেখাবেন তাই নিচে তুলে ধরা হল। ১) মাটি থেকে কখনও কোনো কিছু উঠাতে গেলে অবশ্যই বুকের...Read more

0 0 Reacts 3 View 93,782 Comment 0

একজন শিক্ষিত স্বাবলম্বী মেয়ে কখনো অন্যায় অত্যাচার সহ্য করবে না!

একজন শিক্ষিত স্বাবলম্বী মেয়ে কখনো অন্যায় অত্যাচার সহ্য করবে না!

বিল গেটসের এতো এতো বিলিয়ন ডলার অথচ তার বউ থাকে না। হৃত্বিক রোশানের সিক্স প্যাক আছে, ধনী নায়ক সে। তারও...Read more

0 0 Reacts 4 View 48,150 Comment 1

নারী কি ভালোবাসাকে অসম্মান করে?

নারী কি ভালোবাসাকে অসম্মান করে?

নারী কখনো নিজের অনুভূতিকে মূল্যহীন করে কারও হৃদয়ের দরজায় দাঁড় করিয়ে রাখে না। যতদিন সে ভালোবাসে, ততদিন নিঃশব্দে আগলে রাখে।...Read more

0 0 Reacts 0 View 12,954 Comment 0

শাশুড়ী খারাপ নাকি বউ কে খারাপ?

শাশুড়ী খারাপ নাকি বউ কে খারাপ তাই নিচে তুলে ধরা হল। একটি মা তার সন্তানকে ছোটো বেলা থেকে আদর যত্নে বড়...Read more

0 0 Reacts 1 View 17,733 Comment 0

কেন নিজেকে হাসিখুশি রাখার চেষ্টা করবেন?

কেন নিজেকে হাসিখুশি রাখার চেষ্টা করবেন?

নিজেকে হাসিখুশি রাখার চেষ্টা করা মানে, নিজের প্রতি যত্ন নেওয়া। ছোট ছোট কিছু জিনিস আপনাকে প্রতিদিন একটু করে ভালো রাখতে পারে: 🌼...Read more

0 0 Reacts 0 View 41,816 Comment 0

পুরুষ মানুষ সহজে কেন কাঁদে না?

পুরুষ মানুষ সহজে কেন কাঁদে না?

পুরুষ মানুষ সহজে কখনো কাঁদে না! কারণ পুরুষ মানুষের চোখে জল মানাই না! জন্মের পর তাকে বুঝিয়ে দেয়া হয় যে...Read more

0 0 Reacts 3 View 13,623 Comment 0

স্বামী বাজারে গেছে আর ফেরার নাম নেই।

স্বামী বাজারে গেছে আর ফেরার নাম নেই।

স্বামী বাজারে গেছে আর ফেরার নাম নেই।??? স্ত্রী ফোন করলাে... স্ত্রীঃ হ্যালাে তুমি কোথায়? স্বামীঃ গত ঈদের আগের দিন আমরা যে জুয়েলারি দোকানে...Read more

0 0 Reacts 1 View 38,433 Comment 0

শাশুড়ীকে সাথে সম্পর্ক ভালো রাখার কিছু টেকনিক

শাশুড়ীকে সাথে সম্পর্ক ভালো রাখার কিছু টেকনিক

শাশুড়ীকে সাথে সম্পর্ক ভালো রাখার কিছু টেকনিক নিচে দেওয়া হল। ১. বিয়ের পর পরই সংসারের গিন্নী হতে যাবেন না কারন এই...Read more

0 0 Reacts 2 View 94,200 Comment 0

মেজবানি গরুর মাংসের রেসিপি

মেজবানি গরুর মাংসের রেসিপি

মেজবানি গরুর মাংসের রেসিপি নিচে দেওয়া হল। প্রয়োজনীয় উপকরণ? ১. গরুর মাংস - দেড় কেজি ২. হলুদ গুঁড়া- আধা টেবিল চামচ ৩. মরিচ গুঁড়া-...Read more

0 0 Reacts 2 View 89,932 Comment 0