গরিব কেন সারা জীবন গরিব থাকে?

গরিব কেন সারা জীবন গরিব থাকে?

গরিব যেকারণে সারা জীবন গরিব থাকে তাই নিচে উপস্থাপন করা হল। আয় সাধারণত তিন ধরনের হয়ে থাকেঃ- ০১) একটিভ ইনকাম। ০২) প্যাসিভ ইনকাম। ০৩) পোর্টফোলিও ইনকাম। ➜ একটিভ ইনকামঃ- একটিভ ইনকাম মানে হচ্ছে এমন আয় যা আপনি সরাসরি পরিশ্রম এবং সময় দিয়ে উপার্জন করেন। যেমন: চাকরি, ব্যবসা, অথবা এমন কোনো কাজ যা আপনি যতটুকু সময় দেবেন, ততটুকু আয় করবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি দোকান চালান, তবে আপনি যতক্ষণ দোকান চালাবেন, ততক্ষণ আয় হবে; কিন্তু যদি আপনি দোকানে না যান, তবে আয় হবে না। এই ধরনের আয় বেশিরভাগ মানুষের কাছে সহজ এবং দ্রুত মনে হয়। এটি সাধারণত সবার কাছে পরিচিত একটি মাধ্যম, এবং বেশিরভাগ মানুষ একটিভ ইনকামের দিকে ছুটে চলে। উদাহরণস্বরূপ, চাকরি পাওয়া, মাসে নির্দিষ্ট স্যালারি পাওয়া, কিংবা ছোটখাটো ব্যবসা করা। কিন্তু এই ধরনের আয় সীমিত, কারণ আপনি যতটুকু পরিশ্রম করবেন, ততটুকু আয় হবে। আর একজন মানুষ প্রতিদিন সর্বোচ্চ ১০-১২ ঘণ্টা পরিশ্রম করতে পারে, এর বেশি নয়। যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অভিনেতা হোন না কেন, একটিভ ইনকামে আপনি সর্বোচ্চ কতটুকু আয় করতে পারেন? এর পরিমাণ নির্দিষ্ট, এবং এক সময় আপনি সেই সীমার মধ্যে আটকে পড়বেন। তাই, একটিভ ইনকাম দীর্ঘমেয়াদী ধন-সম্পদ গড়ার জন্য যথেষ্ট নয়। ➜ প্যাসিভ ইনকামঃ- প্যাসিভ ইনকাম হচ্ছে এমন আয় যা আপনি কাজ না করেও উপার্জন করতে পারেন। অর্থাৎ, আপনি ঘুমাচ্ছেন, বা অন্য কোনো কাজ করছেন, তবুও আপনার আয় চলতে থাকে। যারা প্যাসিভ ইনকাম তৈরি করেন, তারা অনেক সময় ধনী হয়ে ওঠেন। কারণ, প্যাসিভ ইনকামের একটা বড় সুবিধা হলো, এটি সময়ের সাথে বৃদ্ধি পায় এবং কখনো থেমে যায় না। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি একটি বাড়ি ভাড়া দেন, তবে আপনি প্রতি মাসে ভাড়া পাবেন, আর আপনাকে বাড়ির দিকে কোনো বিশেষ মনোযোগ দিতে হবে না। এছাড়া বই লেখা, ইউটিউব চ্যানেল চালানো, ওয়েবসাইট তৈরি করে আয় করা, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম থেকে আয়, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ (Cost Per Action) এই সবই প্যাসিভ ইনকামের উদাহরণ। প্যাসিভ ইনকাম শুরু করা সহজ নয়, কারণ এর জন্য প্রথমে কিছু সময় এবং পরিশ্রম দিতে হয়। আপনি যদি ইউটিউব চ্যানেল শুরু করেন। তবে প্রথম কয়েক মাস হয়তো আপনি আয় পাবেন না! কিন্তু একসময় যখন আপনার ভিডিওগুলো জনপ্রিয় হবে, তখন আয় আসতে থাকবে। অনেক সময়, এই ধরনের ইনকাম শুরু করতে কিছু পুঁজি এবং পরিকল্পনা প্রয়োজন। এ কারণে অধিকাংশ মানুষ প্যাসিভ ইনকাম এর প্রতি আগ্রহী নয়, এবং তারা একটিভ ইনকামে আটকে থাকে। তবে যাদের প্যাসিভ ইনকাম থাকে, তারা কখনো অর্থ কষ্টে পড়েন না, কারণ তাদের আয় কখনো বন্ধ হয় না। তাই, যদি আপনি জীবনে সফল হতে চান, তবে একটিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকামের উৎস তৈরি করুন। ➜ পোর্টফোলিও ইনকামঃ- পোর্টফোলিও ইনকাম হল সেই আয় যা মূলত ইনভেস্টমেন্টের মাধ্যমে আসে। যারা টাকা আছে, তারা সেই টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে আয় করেন। এই ধরনের ইনকামের জন্য তাদের কোনও কঠোর পরিশ্রম করতে হয় না। উদাহরণস্বরূপ, আপনি শেয়ার বাজারে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এছাড়া, আপনি যদি কোনো ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করেন, তবে সেই ব্যবসা থেকে আয় পাবেন, যদিও আপনার কোনও সরাসরি অংশগ্রহণের প্রয়োজন নেই। ধনী মানুষ সাধারণত এই ধরনের ইনভেস্টমেন্টে অর্থ রাখেন। কারণ, ব্যাংকে টাকা রাখলে, আসল অর্থের মূল্য দিন দিন কমে যায়। অর্থাৎ, সময়ের সাথে সাথে আপনার টাকা ক্ষয় হতে থাকে। তবে, যদি আপনি সেই টাকা শেয়ার বাজারে, মিউচুয়াল ফান্ডে বা কোনো ভালো ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করেন, তবে আপনার টাকা বৃদ্ধি পাবে এবং আপনি ধনী হতে পারবেন। যারা পোর্টফোলিও ইনকামে আগ্রহী নয়, তারা হয়তো জানেন না যে বিনিয়োগের মাধ্যমে কীভাবে তারা তাদের সম্পদ বৃদ্ধি করতে পারেন। ২০-৮০ সিস্টেম এবং আপনার ভবিষ্যৎ আপনার যদি প্যাসিভ ইনকাম কিংবা পোর্টফোলিও ইনকামের প্রতি আগ্রহ না থাকে, তাহলে আপনি হয়তো ২০-৮০ সিস্টেমে আটকে যাবেন। এই সিস্টেম অনুযায়ী, ২০% মানুষ ধনী হয়, এবং ৮০% মানুষ গরিব থাকে। পৃথিবীর সম্পদের বড় একটা অংশ ২০% মানুষের কাছে থাকে। এই কারণে, আপনি যে প্রফেশনে আছেন না কেন, চেষ্টা করুন প্যাসিভ ইনকাম শুরু করতে। আপনি যদি শুধুমাত্র একটিভ ইনকামে আটকে থাকেন, তবে আপনার আয় এক সময় সীমাবদ্ধ হয়ে যাবে। আর প্যাসিভ ইনকাম অথবা পোর্টফোলিও ইনকাম না থাকলে, আপনি সেই ৮০% মানুষের মধ্যে পড়ে যাবেন, যারা সারাজীবন অর্থ কষ্টে ভুগবে। তাই, আজ থেকেই আপনার আয় বাড়ানোর পরিকল্পনা করুন এবং একটিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকাম অথবা পোর্টফোলিও ইনকাম তৈরি করুন। আপনার ভবিষ্যত সুরক্ষিত হবে এবং আপনি ধনী হতে পারবেন। ➜ উদাহরণ আরও কিছু: ❑ বই লেখাঃ আপনি যদি একটি বই লিখে প্রকাশ করেন, তবে প্রতি বিক্রির সাথে আপনাকে কিছু পরিমাণ আয় হবে, যা অবিরাম চলতে থাকবে। ❑ ইনভেস্টমেন্টঃ- আপনি যদি স্টক মার্কেট, রিয়েল এস্টেট অথবা কিপট (Crypto) মার্কেটে বিনিয়োগ করেন, তবে আপনি প্যাসিভ ইনকাম উপার্জন করতে পারবেন। ❑ অনলাইন কোর্স তৈরি করাঃ- আপনি যদি কোনো বিশেষ বিষয়ে দক্ষ হন, তাহলে আপনি একটি অনলাইন কোর্স তৈরি করতে পারেন, যা মানুষ কিনে নেবে এবং আপনাকে অবিরাম আয় এনে দিবে। সুতরাং, জীবনে সফল হতে এবং ধনী হতে হলে, একটিভ ইনকাম ছাড়াও প্যাসিভ ইনকাম এবং পোর্টফোলিও ইনকামের প্রতি মনোযোগ দিন।

0 0 Reacts 0 View 116,231 Comment 0
Profile Photo

সমাজের কিছুকিছু উচ্চ ডিগ্রীধারী মেয়েদের জীবনের পরিণতি!

সমাজের কিছুকিছু উচ্চ ডিগ্রীধারী মেয়েদের জীবনের পরিণতি!

সমাজের কিছুকিছু উচ্চ ডিগ্রীধারী মেয়েদের জীবনের পরিণতি সম্পর্কে নিচে তুলে ধরা হল। উঠতি বয়সে প্রায় সব মেয়েদেরই প্রচন্ড বিয়ের মোহ থাকে।...Read more

0 0 Reacts 0 View 119,699 Comment 0

জীবন যেখানে যেমন! আমি সেখানে তেমন।

জীবন যেখানে যেমন! আমি সেখানে তেমন।

জীবনের সবকিছুই আপেক্ষিক। কারো মার্সিডিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে...! কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে...Read more

0 0 Reacts 1 View 102,743 Comment 0

১৮ থেকে ২৫ এর বয়স বাস্তবতা কি?

১৮ থেকে ২৫ এর বয়স বাস্তবতা কি?

তোমার বয়স যখন ১৮ থেকে ২৫ এর মধ্যে থাকবে, তুমি অনেক বন্ধু হারিয়ে ফেলবে। তুমি অনেক ভুল করবে। তুমি ব্যর্থ...Read more

0 0 Reacts 0 View 109,676 Comment 0

কেন জীবনে অপ্রয়োজনীয় মানুষ যত কম, তত ভালো?

কেন জীবনে অপ্রয়োজনীয় মানুষ যত কম, তত ভালো?

জীবনে অপ্রয়োজনীয় মানুষ যত কম, তত ভালো। হাজার জনের ভিড়ে কিছু সংখ্যক মানুষই সত্যিই গুরুত্বপূর্ণ। যারা কষ্টের সময় পাশে থাকবে, অজুহাত...Read more

0 0 Reacts 0 View 47,176 Comment 0

মানুষ কেন সু-সময়ের বন্ধু হতে বেশি পছন্দ করে?

একটা অদ্ভুত সত্যি বলি। মানুষ আপনার ব্যর্থতার গল্প খুব আগ্রহ নিয়ে শুনবে, কিন্তু আপনার পরিশ্রম এর গল্প শুনতে চাইবে না। আপনি...Read more

0 0 Reacts 0 View 6,978 Comment 0

জীবনে এমন কি জিনিস আছে, যা কখনোই কাউকে বলবেন না?

জীবনে এমন কিছু জিনিস আছে, যা কখনোই কাউকে বলবেন না! 🔹 নিজের পরিকল্পনা। কারণ সবাই আপনার সফলতা দেখে খুশি হয় না। 🔹...Read more

0 0 Reacts 0 View 6,964 Comment 0

পড়ে যাওয়া মানেই হেরে যাওয়া নয়!

পড়ে যাওয়া মানেই হেরে যাওয়া নয়!

জীবনের সবচেয়ে কঠিন সত্যগুলোর একটি হলো—আপনি কতবার পড়ে গেছেন, সেটি দিয়ে আপনার জীবনের সাফল্য নির্ধারিত হয় না; বরং প্রতিবার পড়ে...Read more

0 0 Reacts 1 View 192 Comment 0

জীবনে কখনো কাউকে কেন পরোয়া করো না?

জীবনে কখনো কাউকে কেন পরোয়া করো না?

জীবনে কখনো কাউকে পরোয়া করো না, নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও। এগিয়ে যাওয়ার জন্য কখনো কারো প্রত্যাশা করো না, তোমার...Read more

0 0 Reacts 1 View 58,457 Comment 0

বিয়ে বাড়িতে অতিথি হয়ে যাওয়ার পর কি করবেন?

বিয়ে বাড়িতে অতিথি হয়ে যাওয়ার পর কি করবেন?

আপনি যখন বিয়ে বাড়িতে অতিথি হয়ে যাবেন, তখন কিছু বেসিক ম‍্যানার মাথায় রাখবেন। ❑ আপনি অতিথি, আপনার বিয়ে না, এ বিষয়টা...Read more

0 0 Reacts 1 View 32,344 Comment 0

সঞ্চয় করবেন নাকি জীবন উপভোগ করবেন?

সঞ্চয় করবেন নাকি জীবন উপভোগ করবেন?

মানুষের জীবনের বড় এক দ্বন্দ্ব হলো, সঞ্চয় করবেন, নাকি জীবন উপভোগ করবেন তাই নিচে তুলে ধরা হল। অনেকেই মনে করেন জীবনের...Read more

0 0 Reacts 0 View 46,762 Comment 0