আপনি কিভাবে পুরুষকে বদলাতে পারবেন!

আপনি কিভাবে পুরুষকে বদলাতে পারবেন!

আপনি কোনো পুরুষকে বদলাতে পারবেন না। কারণ তারা জেদী, একরোখা এবং নিজের বিশ্বাসে অটল। কিন্তু আপনি তাকে ভালোবাসলে, সে নিজ থেকেই বদলে যাবে। তার আচরণ, কথার টোন অটোম্যাটিক পরিবর্তন হবে। নারী শক্তিশালী কেউ না, সে শক্ত হতে গেলে ভেঙে যাবে। প্যাচাতে গেলে কেটে যাবে। সে মূলত কোমল, পানির মতো তরল। এতটাই কোমল যে, তার পরশে পৃথিবীর সবচে শক্ত পুরুষও গলে যেতে বাধ্য। কখনো সংসারে অমিল দেখা দিলে একবার নিজেকে যাচাই করুন। দেখুন, আপনার আচরণ নারীসুলভ আছে কি না। আপনি কারো শখের নারী হওয়ার আগে ভাবুন, কারো শখের হওয়ার মতো করে তাকে ভালোবাসতে পারছেন কি না। তালাক হয়ে যাবে; সবাই উপস্থিত, সালিশ চলছে। তখনও কোনো স্ত্রী ‘নারী’ হয়ে উঠলে, কোমল স্বরে একবার পুরুষকে চাইলে, স্বামীর পাহাড়সম রাগ নিমিষেই বরফশীতল পানি হয়ে যায়। এটাই দাম্পত্যের রসায়ন। স্বামী-স্ত্রী ছাড়া পৃথিবীর কেউ এর মূল কারণ বোঝে না। সেজন্য বলি, সমস্যা হলেই মায়ের কাছে ফোন নয়। আপনার পুরুষকে বুঝুন। সে বাহিরে থাকে, টাকা ইনকাম করে। বহুরকম লোকজনের সাথে তার উঠাবসা, লেনদেন। কোনো কারণে তার মেজাজ বিক্ষিপ্ত হতে পারে। নারীর কাজ যত কঠিনই হোক, সে সমাজ ফেস করে না। ফলে নিজেকে সংযত ও নিয়ন্ত্রিত রাখা তার পক্ষে সম্ভব। তাই, আপনার পুরুষ বাইরে থেকে এলে তার যত্ন নিন। চেহারা ফ্যাকাশে দেখলে তখনই কী হয়েছে জিজ্ঞেস না করে তাকে পানি দিন। বলুন একটু গোসল করে আসেন খাবার দিই। পরে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করুন কী হলো। পুরুষ কখনো জেতে কখনো ঠকে। তার জেতাটা যেমন ইনজয় করেন, ঠকাটাও মেনে নিন। সে কোথাও লস করেছে মানেই তাকে বকাঝকা করবেন, এমন নয়। হেরে যাওয়ার অনুভব তারও আছে। বরং সাপোর্ট দিন। সহজ করুন। সময় বুঝে পরামর্শ দিন। এই যে ম্যানেজ করার ব্যাপার, এটা নারীদের আছে। আম্মাজান খাদিজার কথা ভাবুন। কীভাবে নবুওয়াতের প্রথম আগমন তিনি সামাল দিয়েছেন। নবিজির কথাটা মনে করুন, খাদিজা! আমি বোধহয় মারা যাব, কে আমাকে বিশ্বাস করবে? খাদিজা শান্ত গলায় নবিজির বুকের বোঝা নামিয়ে দিলেন। তাঁর প্রশংসা করলেন। ব্যক্তিগত আমল উল্লেখ করলেন। কেন খাদিজা সর্বশ্রেষ্ঠ, এই এক ঘটনা তার উপযুক্ত প্রমাণ। ঠিক এজন্যই নারী সুকুন, নারী শান্তি, নারী পুরুষের মোহ। যে নারীর কণ্ঠ পুরুষের চেয়ে উঁচু, চলাফেরা অতি-আধুনিক, পুরুষোচিত, সে নারী ময়ূর থেকে কাক হতে চায়। নিজের মোহনীয় সৌন্দর্য ছেড়ে বিদঘুটে হতে চায়। এমন নারী যত সুন্দরীই হোক, তার সংসার হয় না। হলেও মরচে ধরে যায়। বাচ্চাকাচ্চা বা সামাজিকতার জন্য কোনরকম টিকে থাকে। একে জীবন বলে না, বলে ঘানি টেনে যাওয়া। সুতরাং নারী, আপনি বরং নারীই হোন। কোমল হোন, শান্ত হোন। নরম হোন, সুকুন হোন। দেখবেন পাথরের মতো পুরুষও, আপনার ফোঁটা ফোঁটা ভালোবাসার সামনে নিজেকে বিলিয়ে দিতে বাধ্য হবে।

View 117,852 | Like () | Comments (0)
Profile Photo

বৃষ্টিকে যে অনুভব করতে পারে!

বৃষ্টিকে যে অনুভব করতে পারে!

ঝম ঝম ঝম এক নাগারে বৃষ্টির ফোটা স্পর্শ করছে মাটি টিনের চাল গাছের পাতাকে। মাটির সোঁদা গন্ধ ছড়িয়ে পড়েছে ...Read more

View 102,431 | Like () | Comments (0)

গরমে ত্বকের যত্ন কিভাবে নিবেন?

গরমে ত্বকের যত্ন কিভাবে নিবেন?

তীব্র গরম! ত্বক পুড়ে যাচ্ছে। এমন গরমে ত্বকের যত্ন নিব কি করে? তাহলে আসুন, আজ জেনে নেই এই গরমে ত্বকের...Read more

View 44,040 | Like () | Comments (0)

নিত্যপ্রয়োজনীয় কিছু টিপস

নিত্যপ্রয়োজনীয় কিছু টিপস

নিত্যপ্রয়োজনীয় কিছু টিপস নিচে দেওয়া হল। ? আলু সেদ্ধ করার আগে কাঁটা চামচের সাহায্যে চারিদিকে কিছু গর্ত করে নিন। আলু ভিতর...Read more

View 72,289 | Like () | Comments (0)

ছোলা কেন খাবেন এবং ছোলার উপকারীতা

ছোলা কেন খাবেন এবং ছোলার উপকারীতা

আমাদের দেশের মানুষের প্রিয় খাবার ছোলা বা বুট অত্যন্ত পুষ্টিকর এবং উচ্চমাত্রার প্রোটিনসমৃদ্ধ একটি খাবার। কাঁচা, সেদ্ধ বা তরকারি রান্না...Read more

View 96,061 | Like () | Comments (0)

এমন স্ত্রী পেতে ছেলেদের ভাগ্য লাগে

এমন স্ত্রী পেতে ছেলেদের ভাগ্য লাগে

এমন স্ত্রী পেতে ছেলেদের ভাগ্য লাগে গল্পটি নিচে দেওয়া হল। - হ্যালো! - হ্যাঁ বলো। - বলছি, তোমার কি আসতে দেরী...Read more

View 54,793 | Like () | Comments (0)

মরীচিকার পেছনে দৌড়ানো বন্ধ করো ভাই আমার, বোন আমার।

মরীচিকার পেছনে দৌড়ানো বন্ধ করো ভাই আমার, বোন আমার।

যারা হারাম রিলেশনে জড়িয়ে আছো তারা একটি বিষয় লক্ষ্য করেছ কি? প্রেমে আবদ্ধ থাকার আগে তোমার লাইফটা কতো সুন্দর আর...Read more

View 15,332 | Like () | Comments (0)

মেয়েরা আসলেই কুড়ি তে বুড়ি হয় না!

মেয়েরা আসলেই কুড়ি তে বুড়ি হয় না!

মেয়েরা কুড়ি তে বুড়ি না। আসলে নতুন কুঁড়ি, সবে ফুটতে শুরু করে। কিন্তু ত্রিশের পর মেয়েরা দুধারি ছুরি। যেতেও কাটে...Read more

View 47,371 | Like () | Comments (0)

কি অদ্ভুত জীবন তোমার নারী!

কি অদ্ভুত জীবন তোমার নারী!

কি অদ্ভুত জীবন তোমার নারী! এক সংসারে জন্ম নিয়ে, টানো অন্য সংসারের ঘানি। সেই ঘানি টানার জন্যও আবার তোমার পিতা-মাতাকে দিতে হয়।...Read more

View 95,136 | Like () | Comments (0)

একজন নারী কেমন স্বামী অপছন্দ করে?

একজন নারী কেমন স্বামী অপছন্দ করে?

একজন নারী যে রকমের স্বামী অপছন্দ করে তাই নিচে তুলে ধরা হল। • ঘন ঘন স্ত্রী পরিবর্তনকারী পুরুষ : যে...Read more

View 99,404 | Like () | Comments (0)

মেয়ে মানে কি? মেয়েদের জীবনের আসল বাস্তব কথা কি?

মেয়ে মানে কি? মেয়েদের জীবনের আসল বাস্তব কথা কি?

মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা গুলো নিচে তুলে ধরা হল। ? একটা মেয়ে সব সময় অসহায়, চলতে-ফিরতে, উঠতে-বসতে। মেয়ে মানেই অসহায়। ?...Read more

View 111,352 | Like () | Comments (0)