দেশভাগের সময়ও যে জমিদার বাড়ির লোকজন দেশত্যাগ করেনি।

দেশভাগের সময়ও যে জমিদার বাড়ির লোকজন দেশত্যাগ করেনি।

দেশভাগের সময়ও যে জমিদার বাড়ির লোকজন দেশত্যাগ করেনি এ সম্পর্কে নিচে তুলে ধরা হল। রাজকীয় প্রতাপপুর জমিদার বাড়ি। পূর্বচন্দ্রপুর, দাগনভূঁঞা, ফেনী। জানা গেছে, বাংলা ১২২৮ সালের ১৩ ফাল্গুন রামনাথ কৃষ্ণ সাহা ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে এ জমিদার বাড়ি নির্মাণ করেন। স্থানীয়দের কাছে এটি বড়বাড়ি ও রাজবাড়ি নামেই পরিচিতি। প্রায় সাড়ে ১৩ একর জায়গায় নির্মিত রাজপ্রসাদসম এ বাড়িতে রয়েছে পাচঁটি অভিজাত ডিজাইনের দ্বিতল ভবন। ওই ভবনে রামনাথসহ তারা পাঁচ ভাই পরিবার নিয়ে বসবাস করতেন। ঘরগুলোর চারপাশে খনন করা ১২টি পুকুরের স্বচ্ছ পানিতে জমিদাররা মাছ চাষ করতেন। পুকুরগুলোতে পাঁচটি দৃষ্টিনন্দন বৈঠকখানাবেষ্টিত ঘাটলায় জমিদারদের পাঁচ পরিবারের বউ-ঝিরা গোসল ও গল্প করতেন। জমিদারী আমলে দেশ-বিদেশের অন্যান্য জমিদাররা এ বাড়িতেই সফর বিরতি করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। একটা সময় মাঠের ধানে ভরে যেত জমিদার বাড়ির উঠান–গোলা আর কাচারি ঘর। ধান ওঠানো শেষে শুষ্ক মৌসুমে সেই জমিতে চাষ হতো সরিষা, মটরশুটি, খেসারি, কলাই ও মুসরিসহ বিভিন্ন রবিশস্য। ঘোড়ায় চড়ে জমিদাররা যাতায়াত করতেন এবাড়ি-ওবাড়ি। সিন্দুরপুর ও রাজাপুর এলাকায় পরিষদ ভবনে বসে ১০ তালুকের খাজনা আদায় করতেন তারা। সেই খাজনা জমা দিতেন সরকারি কোষাগারে। এ জমিদার বাড়ির ঈশারায় ওঠবস করতেন আশপাশের এলাকার মানুষ। ১৯৫০ সালে জমিদার প্রথা বিলুপ্তির পর এ পরিবারটির ক্ষমতা-দাপট কমতে থাকে। তারপরও দীর্ঘ ৪৮ বছর পর্যন্ত তারা এ বাড়িতে থেকেই নিজস্ব কার্যক্রম পরিচালনা করতেন। ১৯৯৮ সালের দিকে ওই বাড়িতে কয়েকবার হামলা ও লুটপাট হওয়ার পর জমিদারের ওয়ারিশদের মাঝে ভয় কাজ করতে থাকে। একপর্যায়ে তারা নিরাপত্তার অভাব, ব্যবসায়িক সমস্যা ও যোগাযোগ সমস্যার কারণে ঢাকা-চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা ও কলকাতায় চলে যান। যাওয়ার সময় তাদের সব জমি ও পুকুরগুলো স্থানীয় কৃষকদের মাঝে বর্গা দেন। পূর্বের ধারাবাহিকতায় এখনও প্রতি বছর ওই বাড়িতে দুই দিনব্যাপী মেলার আয়োজন হয়। মেলায় জমিদারদের বংশধরেরা আসেন। উৎসবে চলে জমিদার বাড়ির স্মৃতিচারণ, পুঁথি পাঠ ও গল্প পাঠের আসর। উৎসব শেষে জমিদারদের তৃতীয় বংশধরেরা স্থানীয় কৃষকদের থেকে বর্গা চাষের টাকা নিয়ে চলে যান। প্রতিবেদন টি ভালো লাগলে বন্ধুূদের সাথে শেয়ার করবেন।??(ধন্যবাদ)

0 0 Reacts 0 View 116,856 Comment 0
Profile Photo

যে কারনে মুমতাজের স্মরণে তাজমহল নির্মাণ করা হয়।

যে কারনে মুমতাজের স্মরণে তাজমহল নির্মাণ করা হয়।

মুঘল সাম্রাজ্যের পঞ্চম সম্রাট শাহজাহান প্রথম দর্শনেই আর্জুমান্দ বানু বেগমের প্রেমে পড়েছিলেন, যিনি পরবর্তীতে মুমতাজ মহল নামে পরিচিত হন। ১৬০৭...Read more

0 0 Reacts 0 View 85,100 Comment 0

সাইপ্রেসের চোখ কেন পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জায়গা?

সাইপ্রেসের চোখ কেন পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জায়গা?

সাইপ্রেসের চোখ পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জায়গা। এটি সাদা মরুভূমিতে আল-ফাররা ওয়েসিস এর উত্তরে অবস্থিত, এবং এটি একটি প্রাকৃতিক এবং তাজা জলের...Read more

0 0 Reacts 1 View 96,619 Comment 0

বাঙালী চেনার সহজ উপায় কি?

বাঙালী চেনার সহজ উপায় কি?

বাঙালী চেনার সহজ উপায় নিচে দেওয়া হল। ১/ খাটের নিচে পেঁয়াজ, আলু, রসুন, আদা থাকে! ? ২/ তোশকের নিচে শপিং ব্যাগ থাকে!...Read more

0 0 Reacts 1 View 34,329 Comment 0

মানুষ সংসার করে কেন?

মানুষ সংসার করে কেন?

শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না। সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকতে...Read more

0 0 Reacts 1 View 13,331 Comment 0

ক্লিওপেট্রার চিরতরে হারিয়ে যাবার রহস্য উন্মোচন!

ক্লিওপেট্রার চিরতরে হারিয়ে যাবার রহস্য উন্মোচন!

শেষ জীবনে ক্লিওপেট্রার চিরতরে হারিয়ে যাবার রহস্য উন্মোচনে। ২০০২ সালে প্রত্নতাত্ত্বিকরা দলবল নিয়ে হাজির হলেন আলেক্সান্ড্রিয়া থেকে ৫৫ কিলোমিটার দূরের...Read more

0 0 Reacts 0 View 119,846 Comment 0

৩২০০ বছর আগেকার প্রাচীন মিশরের হাজিরা খাতা।

৩২০০ বছর আগেকার প্রাচীন মিশরের হাজিরা খাতা।

প্রাচীন মিশরের দেইর এল-মেদিনা গ্রাম থেকে আবিষ্কৃত এই হাজিরা খাতা ৩২০০ বছর আগেকার। মাটি খুঁড়ে পাওয়া এই অনন্য তালিকা ছিল...Read more

0 0 Reacts 0 View 62,012 Comment 0

দক্ষিণ আফ্রিকার এক বিশ্ববিদ্যালয়ের গেটে নিচের মেসেজটি কি লেখা ছিলো?

দক্ষিণ আফ্রিকার এক বিশ্ববিদ্যালয়ের গেটে নিচের মেসেজটি কি লেখা ছিলো?

দক্ষিণ আফ্রিকার এক বিশ্ববিদ্যালয়ের গেটে নিচের মেসেজটি লেখা ছিলো... একটি দেশকে ধ্বংস করার জন্য কোন অ্যাটমিক বো-মা লাগে না। একটি দেশকে...Read more

0 0 Reacts 2 View 95,015 Comment 0

আমানথাসের সেই দৈত্যকার ফুলদানি!

আমানথাসের সেই দৈত্যকার ফুলদানি!

এই হল আমানথাসের সেই দৈত্যকার ফুলদানি, যা মধ্যপ্রাচ্যর মিথলজিতে অমর হয়ে আছে। আমানথাস ছিল সাইপ্রাসের অন্যতম বৃহত্তম প্রাচীন এক নগর...Read more

0 0 Reacts 0 View 56,996 Comment 0

গণতন্ত্র মানে কি?

গণতন্ত্র মানে কি?

কোন এক হোস্টেলে ১০০ জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন ❝সিঙ্গাড়া❞ দেওয়া হত। কিন্তু ১০০ জনের মধ্যে ৮০ জনই প্রতিদিন...Read more

0 0 Reacts 3 View 71,182 Comment 0

ওয়াদি বাণী খালিদ

ওয়াদি বাণী খালিদ

ওয়াদি বাণী খালিদ। ওমানের সাগর, পাহাড়, মরুভুমি ও বাগানের পর আরেকটি বিষয় বাকি রয়ে গিয়েছে যেটার জন্য ওমান সবথেকে বেশি...Read more

0 0 Reacts 1 View 97,827 Comment 0