মিনিকেট চালে কখনো পোকা ধরেনা কেন?

মিনিকেট চালে কখনো পোকা ধরেনা কেন?

একটি বিশেষ সতর্কতা মূলক পোষ্ট। বাঁচতে হলে জানতে হবে। মিনিকেট চালের ভাত গরমকালেও অনেকক্ষণ ভালো থাকে! আহারে! কত ভালো চাল! তাইনা? আসুন জেনে নিই আসলেই কি আমরা ভালো চাল খাচ্ছি?নাকি আবর্জনা? ❌ মিনিকেট নামে কোন ধান চাষ হয়না বাংলাদেশে। তাহলে, এই চাল বাজারে আসে কোথা থেকে- এই প্রশ্নের উত্তর খুব সহজ, মিনিকেট চাল তৈরী হয় কারখানায়। ?দেশী জাতের ধান (মোটা চালের) চালকলে আসার পর শুরু হয় তেলেসমাতি। প্রথমে ধানের খোসা ছাড়ান হয়। খোসা ছাড়ানোর পর চালের অকৃত্রিম/ন্যাচারাল রঙে কিছুটা খয়েরি/বাদামি আভা থাকে। এরপর কেমিক্যাল ও হোয়াইটনার মেশিনের মাধ্যমে চালের খয়েরি/বাদামি আভার আবরণটিকে আলাদা করা হয়। এই আবরণটি বাদ দেওয়ার পর চাল কিছুটা সরু ও সাদা হয়। এখানেই শেষ নয়, পলিশার মেশিনের মাধ্যমে পলিশ করলেই হয়ে গেল মিনিকেট চাল। ?️এবার প্রশ্নের তীর তাক করে কেউ বলতেই পারেন- মোটা চালকে এতোভাবে প্রসেস করে মিনিকেট বানালে তো চাল ব্যবসায়ীর ক্ষতি। এবার ক্ষতির হিসেবটা করা যাক- ১০০০কেজি মোটা চাল প্রসেস করে মিনিকেট বানালে সাধারণত চাল পাওয়া যায় ৯৩৩কেজি, সাদা খুদ ২৬.৫ কেজি, কালো খুদ ১৪কেজি, মরা চাল ৪.৫ কেজি, ময়লা ০.৭৫ কেজি এবং পলিশ ২৭ কেজি। যোগ করলে দেখা যায় এক হাজার কেজি চাল প্রসেস করার পর পাওয়া যাচ্ছে প্রায় ৬কেজি বেশী। এই ছয় কেজি হচ্ছে জলীয় বাষ্প ও পানি। রাইস ব্রান তেল কারখানাগুলো পলিশ কিনে নেয়, সাদা খুদ বাজারে চালের অর্ধেক দামে বিক্রি হয়। কালো খুদ আর মরা চাল পশুখাদ্য হিসেবে বিক্রি হয়। ভাবছেন চাল প্রসেসের খরচ কত? ১০০০কেজি মোটা চাল প্রসেস করে মিনিকেট বানাতে খরচ হয় মাত্র ৯০০টাকা হতে ১৫০০টাকা। অর্থাৎ কেজিপ্রতি ৯০পয়সা থেকে দেড় টাকা। মোটা চাল প্রসেস করে মিনিকেট বানিয়ে বিক্রেতা একটু বেশী লাভ করলে ক্রেতার ক্ষতি কি? ছোট ক্ষতি হচ্ছে ক্রেতা চিকন চালের দামে মোটা চাল কিনছেন, অর্থাৎ কেজিতে ১৫থেকে ২০টাকা পর্যন্ত ঠকছেন। বড় ক্ষতি হলো কেজিতে ১৫ থেকে ২০টাকা বেশী দিয়ে মিনিকেট চাল নয়, ক্রেতা কিনছেন মোটা চালের আবর্জনা। কারণ, প্রসেস করার মাধ্যমে চালের উপরি আবরণ (bran অর্থাৎ pericarp, seed coat, aleurone layer, embryo) বা পুষ্টিকর অংশ বাদ দেওয়া হয়। উল্লেখ্য, চালের সর্বমোট ৮৫ ভাগ ভিটামিন B3 থাকে pericarp–এ, প্রোটিন আর ফ্যাট থাকে Aleurone layer -এ, খনিজের ৫১ ভাগ ও মোট আঁশের ৮০ ভাগ থাকে bran –এ, ভিটামিন B1 ও ভিটামিন E থাকে embryo -তে। চালের সব পুষ্টিকর উপাদান তেলের মিলে বিক্রির জন্য প্রসেস করে আলাদা করার পর চাল আর চাল থাকেনা, হয়ে যায় চালের আবর্জনা। ❌ মিনিকেট চাল নামে চালের আবর্জনাকে যতোটা ক্ষতিকর মনে করছেন বাস্তবে আরও বেশী ক্ষতিকর। মোটা চালকে মিনিকেটে রূপান্তর করার বিভিন্ন পর্যায়ে সোডিয়াম হাইড্রোক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্লোরাইড + টুথপেস্ট +এরারুটের মিশ্রণ, সোয়াবিন তেল, ফিটকারি, বরিক পাউডার ব্যবহার করা হয়। প্রতি মৌসুমেই বের হয় নিত্য নতুন কৌশল। ❌ মিনিকেট চালে কখনো পোকা ধরেনা। কারণ পোকাও জানে এই চাল খাওয়ার যোগ্য নয়, এতে পুষ্টিগুণ নেই। অথচ দেখতে সুন্দর এই অখাদ্যকে আমি আপনি আমাদের পরিবার কে নিশ্চিন্তে খাওয়াচ্ছি এবং নিজেরাও খাচ্ছি! কিন্তু কেন!?? শুধু চাল নয়, এমন আরও হাজারো অখাদ্য, আবর্জনা আমরা প্রতিনিয়ত খেয়ে যাচ্ছি জেনে- না জেনে আর তার ফলাফল স্বরূপ ভুগতে হচ্ছে কঠিন কঠিন রোগে সেই সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাচ্ছি এক ভয়াবহ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনব্যবস্থা! হিসেব টা মেলানো খুবই সহজ, বাড়িতে কোনো মুরব্বী থাকলে একটু জেনে নিতে হবে আগেকার দিনে তারা কেমন খাবার খেয়ে জীবন যাপন করেছে আর তাদের রোগ বালাই কেমন ছিলো এবং তাদের চিকিৎসা-ই বা কেমন ছিলো। আজকের দিনে আমরা হাজারো নিত্য নতুন রোগে আক্রান্ত হচ্ছি আর নিত্য নতুন ঔষধ সেবন করে চলেছি যা একটা রোগকে ঠিক করে আরো শত রোগের জন্ম দিচ্ছে আমাদের শরীরে। এ যেনো এক চোরাবালির মধ্যে ডুবে আছি আমরা। সুস্বাস্থ্য যেমন সকল সুখের মূল, ঠিক তেমন স্বাস্থ্যকর খাবার সুস্বাস্থের মূল।

0 0 Reacts 0 View 33,808 Comment 0
Profile Photo

বাঘ ও সিংহের মধ্যকার লড়াইয়ে কে জিতবে?

বাঘ ও সিংহের মধ্যকার লড়াইয়ে কে জিতবে?

বাঘ ও সিংহের মধ্যকার লড়াইয়ে কে জিতবে এই সম্পর্কে নিচে তুলে ধরা হল। সমীক্ষায় দেখা যায় বাঘ ও সিংহের মধ্যে লড়াইয়ে...Read more

0 0 Reacts 0 View 119,706 Comment 0

ইরানে ৩,০০০ বছর পুরনো এক পাত্রভর্তি কাজল আবিষ্কার!

ইরানে ৩,০০০ বছর পুরনো এক পাত্রভর্তি কাজল আবিষ্কার!

জার্মান প্রত্নতাত্ত্বিকরা সম্প্রতি ইরানে ৩,০০০ বছর পুরনো এক পাত্রভর্তি কাজল আবিষ্কার করেছেন, যা প্রাচীন বিশ্বের অন্য যেকোনো সৌন্দর্যসামগ্রীর তুলনায় সম্পূর্ণ...Read more

1 0 Reacts 1 View 46,626 Comment 0

আমাদের প্রতিবেশী গ্যালাক্সিতে কি বিলিয়ন বিলিয়ন প্রাণের জগৎ লুকিয়ে আছে?

আমাদের প্রতিবেশী গ্যালাক্সিতে কি বিলিয়ন বিলিয়ন প্রাণের জগৎ লুকিয়ে আছে?

আমাদের নিকটতম বৃহৎ গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে রয়েছে আনুমানিক ১ ট্রিলিয়ন (১০ লক্ষ কোটি) নক্ষত্র, যা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির তুলনায় প্রায়...Read more

0 0 Reacts 0 View 19,525 Comment 0

আপনি কি জানেন, মধু কখনো নষ্ট হয় না?🍯

আপনি কি জানেন, মধু কখনো নষ্ট হয় না?🍯

মধুর ভেতরে অল্প পানির পরিমাণ, উচ্চ চিনি এবং মৌমাছির এনজাইম থাকার কারণে এটি এমন একটি প্রাকৃতিক পরিবেশ তৈরি করে, যেখানে...Read more

0 0 Reacts 0 View 61,375 Comment 0

২,০০০ বছরের পুরনো চীনা মমির অবিশ্বাস্য রূপ!

২,০০০ বছরের পুরনো চীনা মমির অবিশ্বাস্য রূপ!

২,০০০ বছরের পুরনো চীনা মমির অবিশ্বাস্য রূপ! ১৯৭০-এর দশকে চীনের হুনান প্রদেশের চাংশা শহরের মাওয়াংদুই কবরস্থান থেকে প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেন...Read more

0 0 Reacts 0 View 62,469 Comment 0

তরমুজ ব্যবসায়িরা এরা মানুষ না, সাক্ষাৎ শয়তান!

তরমুজ ব্যবসায়িরা এরা মানুষ না, সাক্ষাৎ শয়তান!

তরমুজ ব্যবসায়িরা কৃষকের থেকে ৫০-১০০ টাকায় তরমুজ কিনে, বেচে ৫০০-৮০০ টাকায়। হিউজ প্রোফিট। সাধারণ ক্রেতারা তরমুজ কিনে খেতে পারে না,...Read more

0 0 Reacts 1 View 31,995 Comment 0

ট্রেনের কোচ ও বগির পার্থক্য কি?

ট্রেনের কোচ ও বগির পার্থক্য কি?

অধিকাংশ মানুষ ট্রেনের কোচকেই বগি বলে থাকেন, আমরা যখন কোনো ট্রেনের লোড উল্লেখ করে ০৮/১৬, ১০/২০ অথবা ১৫/৩০ বলে থাকি...Read more

0 0 Reacts 2 View 38,917 Comment 0

পৃথিবীর এক নাম্বার পরিষ্কার-পরিছন্ন দেশে কিভাবে হল!

পৃথিবীর এক নাম্বার পরিষ্কার-পরিছন্ন দেশে কিভাবে হল!

পৃথিবীর সব চাইতে পরিষ্কার পরিছন্ন দেশটির নাম এস্তনিয়া। যে দেশটাতে আমি বর্তমানে থাকছি। প্রতি বছরই এমন গবেষণা হয়। এ বছর...Read more

0 0 Reacts 0 View 117,280 Comment 0

সুদানের মরুভূমিতে লুকিয়ে আছে প্রাচীন মেরো শহর।

সুদানের মরুভূমিতে লুকিয়ে আছে প্রাচীন মেরো শহর।

সুদানের মরুভূমিতে লুকিয়ে আছে প্রাচীন মেরো শহর, যেখানে কুশ সাম্রাজ্যের সময়কার ২০০টিরও বেশি পিরামিড এখনো দাঁড়িয়ে আছে। তবে এগুলো তৈরির...Read more

0 0 Reacts 0 View 103,688 Comment 0

বিশ্বের সর্বোচ্চ রেলস্টেশন?

বিশ্বের সর্বোচ্চ রেলস্টেশন?

বিশ্বের সর্বোচ্চ রেলস্টেশন - তাংগুলা। দূর দিগন্তে পাহাড়ের চূড়া, নীল আকাশ আর সাদা মেঘের মিতালি, আর তার বুক চিরে চলে...Read more

0 0 Reacts 0 View 20,989 Comment 0